স্টাফ রিপোর্টার
সুন্দরবনের খাঁটি মধুর চাহিদা শুধু খুলনাতেই নয়, গোটা দেশজুড়ে। কিন্তু ৪টি কারণে সুন্দরবন থেকে কমেছে মধু আহরণের পরিমাণ। সময়মতো বৃষ্টিপাত না হওয়া, সনাতন পদ্ধতিতে মধু সংগ্রহ, বনের অভয়ারণ্য এলাকা বৃদ্ধি করায় মধু আহরণের ক্ষেত্র সংকুচিত হওয়া এবং মধু আহরণের সময়সীমা এক মাস কমানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। মাত্র ২ বছরের ব্যবধানে মধু আহরণ কমেছে প্রায় ১ হাজার ৬০০ কুইন্টাল। সেই সঙ্গে কমেছে মোম সংগ্রহের পরিমাণও। এর ফলে বিপাকে পড়েছেন প্রায় ৩ হাজার মৌয়াল।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে সুন্দরবন থেকে মধু আহরণ হয়েছিল ৪ হাজার ৪৬৩ কুইন্টাল ও মোম ১ হাজার ৩৩৯ কুইন্টাল। ২০২১-২২ অর্থ বছরে তা কমে দাঁড়ায় ৩ হাজার ৮ কুইন্টাল মধু ও ৯০২ কুইন্টাল মোম। ২০২২-২৩ অর্থ বছরে আরও কমে দাঁড়ায় ২ হাজার ৮২৫ কুইন্টাল মধু ও ৮৪৬ কুইন্টাল মোমে। ১০০ কেজিতে এক কুইন্টাল।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী জানান, মূলত এপ্রিল, মে ও জুন মাস সুন্দরবন থেকে মধু আহরণের মৌসুম। এর আগে প্রয়োজনীয় বৃষ্টি হলে গাছে গাছে ফুল ফোটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি হলে গাছে ফুল ফোটার পরিমাণ কমে যায়, আবার ফুল ফুটলেও অনেক ফুল দ্রুত ঝরে যায়। সে কারণে সেই ফুলগুলো থেকে মৌমাছি আগের মতো মধু আহরণ করতে পারে না।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির জানান, মৌচাকের নিচে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু আহরণ করতে হয়। কিন্তু কিছু কিছু মৌয়াল আগুন দিয়ে মৌমাছি পুড়িয়ে দেয়। ফলে মৌমাছির বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া মৌচাকের কিছু অংশ রেখে বাকি অংশ কাটতে হয়। কিন্তু অনভিজ্ঞ মৌয়ালরা কেউ কেউ পুরো চাক কেটে নিয়ে আসে। এর ফলে আবার পুরো চাক তৈরি করতে মৌমাছির অনেক সময় লাগে। সে কারণে সুন্দরবনে মধুর পরিমাণ কমে গেছে।
মৌয়ালরা জানান, আগে এপ্রিল, মে ও জুন মাস মধু আহরণের অনুমতি দিতো বন বিভাগ। কিন্তু গত ২ বছর শুধুমাত্র এপ্রিল ও মে মাসে মধু সংগ্রহ করতে দিচ্ছে। এছাড়া সুন্দরবনের অভয়ারণ্য এলাকা ২৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫২ শতাংশে উন্নীত করা হয়েছে। ওই এলাকায় মধু আহরণের অনুমতি দেয় না বন বিভাগ। মধু আহরণের পরিমাণ কমে যাওয়ার পেছনে এ দুটি কারণও দায়ী। এসব কারণে মধু আহরণের পরিমাণ কমে যাওয়ার সত্যতা স্বীকার করেন খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দে। তিনি বলেন, মধু আহরণের সময়সীমা পুনঃনির্ধারণের জন্য বন অধিদপ্তরের কাছে প্রস্তাবনা পাঠানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
এদিকে মধু আহরণের পরিমাণ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোর প্রায় ৩ হাজার মৌয়াল বা মাওয়ালী। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের মৌয়াল কেরামত আলী বলেন, বাঘ, সাপ, কুমিরের ভয় উপেক্ষা করে গত ১৫ বছর ধরে সুন্দরবন থেকে মধু আহরণ করি। কিন্তু মধুর পরিমাণ কমে যাওয়ায় এখন আর আগের মতো লাভ হয় না।
বাগেরহাটের শরণখোলা উপজেলার বগি গ্রামের মৌয়াল জুলফিকার হাওলাদার বলেন, জীবনের ঝুঁকি নিয়ে মধু আহরণ করতে হয়। মধু আহরণ কমে যাওয়ায় এ পেশা ছেড়ে দেয়ার চিন্তাভাবনা করছি।
মৌয়ালরা জানান, সুন্দরবনের মধুর স্বাদ, রং ও গন্ধ অতুলনীয়। সে কারণে সুন্দরবনের মধুর চাহিদা রয়েছে দেশজুড়ে। বনের বিভিন্ন ফুলের মধুর মধ্যে খলিশা, বাইন, গরান ও কেওড়া ফুলের মধু অন্যতম। খুলনায় সুন্দরবনের খাঁটি মধু বিক্রি পুনঃনির্ধারণের জন্য বন অধিদপ্তরের কাছে প্রস্তাবনা পাঠানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
এদিকে মধু আহরণের পরিমাণ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সুন্দরবন সংলগ্ন এলাকারগুলোর প্রায় ৩ হাজার মৌয়াল বা মাওয়ালী। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের মৌয়াল কেরামত আলী বলেন, বাঘ, সাপ, কুমিরের ভয় উপেক্ষা করে গত ১৫ বছর ধরে সুন্দরবন থেকে মধু আহরণ করি। কিন্তু মধুর পরিমাণ কমে যাওয়ায় এখন আর আগের মতো লাভ হয় না।
মৌয়ালরা জানান, সুন্দরবনের মধুর স্বাদ, রং ও গন্ধ অতুলনীয়। সে কারণে সুন্দরবনের মধুর চাহিদা রয়েছে দেশজুড়ে। বনের বিভিন্ন ফুলের মধুর মধ্যে খলিশা, বাইন, গরান ও কেওড়া ফুলের মধু অন্যতম। খুলনায় সুন্দরবনের খাঁটি মধু বিক্রি হয় প্রায় ১ হাজার টাকা কেজি দরে।











































