স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭১৫ গ্রাম গাঁজা ও ৩৮ পিস ইয়াবা সহ ১২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ১২৫/৫ সোনাডাঙ্গা সাত্তার বিশ্বাস সড়কের কালবার্ট মোড়ের সরদার তকিবরের ছেলে মো. ফাহাত সরদার (২৪), বসুপাড়া বাঁশতলার মতিন বাবুর বাড়ির ভাড়াটিয়া মো. ফেলু শিকদারের ছেলে মো. স্বপন সিকদার (২০), টুটপাড়া আলামিন সড়কের ইলিয়াস চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মৃত. ওয়াজেদ আলী খানের ছেলে মো. জাফর হোসেন খান (৩৯), গোবরচাকা নবীনগর হামেত আলী সড়কের ব্যাংকার আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া কাঞ্চন হাওলাদারের ছেলে মো. ইব্রাহীম হাওলাদার (১৯), হাওলাদার সড়ক রূপসী রূপসার সামনের বাসিন্দা মৃত. আব্দুল মালেক শিকদারের ছেলে উজ্জল শিকদার (৪২), লবনচরা সুইচ গেট হবি মোড়লের সততা রাইস মিলের কর্মচারী মৃত. গোলাম আলী মোড়লের ছেলে আরব আলী মোড়ল (৪৭), খালিশপুর বঙ্গবাসীর রোড নং-২৬২ ও বাসা নং-এন/ই-৮২ এর আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান বিষু (২২), দৌলতপুর পাবলা দত্তবাড়ির মো. নওশের খানের ছেলে মো. সুজন খান (২৫), রায়েরমহল বাজারের পশ্চিম পাশের বাসিন্দা মো. রেজাউল করিমের ছেলে মো. নূর আলম সিদ্দিকি ওরফে কলিন্স (২৫), আটরা শেখপাড়া বখতিয়ার শেখ এর বাড়ির ভাড়াটিয়া মৃত. দেলোয়ার হোসেন শেখের ছেলে মো. মনিরুল ইসলাম শেখ (৪৩), রূপসা থানার সিংহেরচর বাইতুল মামুর জামে মসজিদের পাশের বাসিন্দা মৃত. মন্টু বিশ্বাসের ছেলে মো. মেহেদী হাসান আকাশ (১৭) ও সিংহেরচর ফরেষ্ট কোয়ার্টারের মো. সিরাজুল ইসলামের ছেলে এসএম শিহাব শাহরিয়ার (১৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৭১৫ গ্রাম গাঁজা ও ৩৮ পিস ইয়াবাসহ ১২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১১টি মাদক মামলা রুজু করা হয়েছে।










































