মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে স্কুল শিক্ষিকার দায়ের করা পর্নোগ্রাফি মামলায় সাবেক স্বামী রাজিবকে রবিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। এনায়েত করিম ওরফে রাজিব (৩৫)বারইখালী পুরাতন থানা রোডের একজন বিকাশ এজেন্ট।
অভিযোগে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনৈক শিক্ষিকাকে বিয়ে করেন এনায়েত করিম ওরফে রাজিব। স্ত্রী থাকাকালীন তার ইচ্ছার বিরুদ্ধে নানা আপত্তিকর অশ্লীল ছবি ধারণ করে রাখে। বৈবাহিক অবস্থায় বনিবনা না হওয়ায় তাদের মধ্যে দু দ’ফায় বিয়ে ও তালাক হয়। এরপরও ক্ষান্ত না হয়ে সাবেক স্বামী রাজিব ঐ শিক্ষিকার মানসম্মান ক্ষুন্ন করতে সেই আপত্তিকর ছবি প্রিন্ট করে বিভিন্ন দপ্তর ও গনমাধ্যমকর্মীদের কাছে প্রেরণ করেন।
এ ঘটনায় শিক্ষিকা বাদি হয়ে এনায়েত করিম রাজিব নাম উল্লেখসহ আরও দুই তিনজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-১১।
থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম জানান, পর্নোগ্রাফি মামলায় আটক রাজিবকে সোমবার দুপুরে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।











































