Home জাতীয় রমজান মাস প্রাথমিকে ক্লাস ১০ দিন মাধ্যমিকে ১৫

রমজান মাস প্রাথমিকে ক্লাস ১০ দিন মাধ্যমিকে ১৫

52

ঢাকা অফিস।।
চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। ফলে পবিত্র রমজানের প্রথম ১০ দিন পর্যন্ত খোলা থাকবে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। আর মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ১৫ রমজান পর্যন্ত। গতকাল এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করেছে দুই মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন

করে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করা হবে। জানা গেছে, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বাৎসরিক ছুটির তালিকা সংশোধন করে রমজানের প্রথম ১০ দিন পাঠদান চালু রাখা সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনক্রমে আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখা হবে। জানা গেছে, ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। নতুন সিদ্ধান্তের ফলে ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।