Home খেলাধুলা ইজতেমা ময়দানে মুশফিকুর রহিম

ইজতেমা ময়দানে মুশফিকুর রহিম

43

খেলা ডেস্ক।।
টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় যোগ দিতে ময়দানে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি ইজতেমা ময়দানে প্রবেশ করেন। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইজতেমা আয়োজক কমিটির কাকরাইলের সূরা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

তিনি ইজতেমা ময়দানে তিন দিন অবস্থান করে মুরুব্বিদের বয়ান শুনবেন ও নফল ইবাদত, জিকির-আসকারে মশগুল থাকবেন।

শুক্রবার আরও ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকারা আসার কথা রয়েছে বলেও বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ সায়েম।