খবর বিজ্ঞপ্তি
শনিবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলায় নৌবাহিনী কন্টিনজেন্ট ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ এর আওতায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ, ত্রাণ সহায়তাসহ তাদের টহল অব্যাহত রেখেছে। করোনা পরিস্থিতি এবং প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এসব দুস্থ পরিবারের সাহায্যার্থে বানৌজা মংলা কর্তৃক রামপাল ইউনিয়নের সুখধারা, বাঘা ও ভারসাপুর এলাকায় তিন’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ, বিস্কুট ও বিশুদ্ধ পানি। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় এক প্যাকেট করে মোমবাতি বিতরণ করা হয়। অপরদিকে করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার মধুরপাল্টাহাট, বৈদ্যমারি, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, আমড়াতলি, হাসপাতাল চত্ত্বর, ফেরিঘাট, বরগুনা জেলা সদর, পাথরঘাটা, ও আমতলী এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। এসময় মংলার চাঁদপাই ইউনিয়নে ৩২৮টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে নৌবাহিনী। এছাড়া উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৭০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে নৌ সদস্যরা। এসময় আমড়াতলি ইউনিয়নে ১০% কোরিন মিশ্রিত পানি ছিটিয়ে রাস্তা জীবাণুমুক্ত করে। পাশাপাশি সাধারণ জনগণকে কমপক্ষে ৩ ফুট সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন করে।











































