Home আঞ্চলিক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে

311

স্টাফ রিপোর্টার।।

খুলনার ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন ২৮ বছর বয়সী এক নারী।

শনিবার (২৭ জানুয়ারি) রাত দশটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি হন ধর্ষণের শিকার ওই নারী।

ভুক্তভোগী ওই নারী জানান ডুমুরিয়া উপজেলার বর্তমান চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বিগত চার/পাঁচ বছর ধরে বিয়ের প্রলভোন দেখিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক করে আসছিলো। সর্বশেষ শনিবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের শাহপুর বাজারে তার নিজস্ব কার্যালয়ে আবারও ধর্ষণের শিকার হন ওই নারী। কিন্তু বিয়ে করতে অস্বীকৃতি জানালে উপজেলার ধামালিয়া ইউনিয়নের বাসিন্দা ওই নারী ওসিসিতে এসে অভিযোগ করেন।

এবিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ সুমন রায় জানিয়েছেন ডুমুরিয়া থেকে ধর্ষণের অভিযোগ নিয়ে এক নারী ভর্তি হয়েছেন। তার ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।