
নগরীতে মুক্তিযোদ্ধা লীগের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে শনিবার নগরীর হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাফি আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, নাহিদা আক্তার লাকি, ফারহানা হক বাপি, জিয়াউল ইসলাম, অলিউর রহমান, আবুল কাশেম, মুকুল, মাসুম বিল্লাহ, সিদ্দিকুর রহমান, নাসরিনসহ সংগঠনের মহানগর ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মধুসূদন পদক পেলেন কবী সুহিতা সুলতানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রেষ্ঠ কবিতা গ্রহন্থের জন্য সৃজনশীল সহিত্য (কবিতা) ক্যাটাগারিতে কবি সুহিতা সুলতানাকে পদক প্রদান করা হয়েছে।
যশোরের জেলা প্রশাসক আরবাউল হাসান মজুমদারের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে কবি সুহিতা সুলতানার হাতে পদক তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
১৮২৪ সালের ২৫ জানুয়ারি। কপোতাক্ষের তীরে সাগরদাঁড়ী গ্রামের রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবীর ঘর আলো করে জন্ম নেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, পরবর্তী ৪৯ বছরে যিনি আমূল বদলে দিয়েছেন বাংলা সাহিত্যের মানচিত্র।
গত ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার ছিলো অমর এই সাহিত্য প্রতিভার দ্বিশততম জন্মদিন। প্রতি বছরের মতো এবারও কবির আবির্ভাবের দিনটি উদযাপন করা হয় সম্মানজনক ‘মধুপদক’ বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে।
সৃজনশীল সাহিত্য ও গবেষণাকর্মে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, এমন গুণীজনদের ২০১২ সাল থেকে সম্মানজনক “মাইকেল মধুসূদন পদক” প্রদান করে আসছে জেলা প্রশাসন, যশোর, যা ‘মধুপদক’ নামে সমধিক পরিচিত। এ বছর ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি সুহিতা সুলতানা।
মহাকবির দ্বিশততম জন্মবার্ষিকী ও মধুপদক প্রদান উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়ী গ্রামের মধুমঞ্চে বৃহস্পতিবার আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হেলাল মাহমুদ শরীফ, মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, খুলনা মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক, যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মহোদয়।
পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নব নির্বাচিতদের প্রথম সভা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কার্য্য নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহীদ এম এ গফুর মিলনায়তনে সমিতির সভাপতি এস কে আছাদুল্লাহ মিঠুর সভাপতিত্বে সমিতির সভায় নব নির্বাচিত সদ্যদের ফুলেল শুভেচছা জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি জেসমিন নাহার, সহ- সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক রুহুল আমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিলন সরকার, আইন সম্পাদক দীবাংশু মন্ডল, ক্রীড়া সম্পাদক মোঃ আঃ রশিদ, দেবাশীষ মন্ডল, আব্দুল আলীম গাজী, ভবজিৎ সরকার, শেখ শাহিন উল্লাহ, সৌমেন কান্তি মন্ডল, যশপাল বিশ্বাস, সুব্রত মল্লিক, আসমা খাতুন, বাহারুল ইসলাম প্রমুখ।
পাইকগাছায় শিবসা নদী খনন ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবিতে প্রতিবাদ ও আলোচনা সভা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া নদীর মোহনা পর্যন্ত শিবসা নদী খনন, অবৈধ দখল থেকে ভরাটকৃত শিবসা নদী মুক্ত করা, হাড়িয়া নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়নের মাধ্যমে পুনরায় শিবসা নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে পাইকগাছা উপজেলা পানি কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের সার্বিক সহযোগিতায় প্রতিকী প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পাইকগাছা বাজার সংলগ্ন শিবসা নদীর মাঝখানে পানি কমিটির সভা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে ও উত্তরণের প্রতিনিধি দীলিপ সানার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য ও তালা উপজেলা পানি কমিটির সম্পাদক মীর জিল্লুর রহমান, মোঃ কামরুজ্জামান, শেখ সাদেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, প্রভাষক মোঃ মোমিন উদ্দিন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ ও পূর্ণ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও আমজেদ গাজী, নাজমা কামাল, ঝর্না রানী সরকার, রেজাউল করীম, সোহেল পারভেজ, বিপুল কুমার মন্ডল, নাজমুল গাজী, সুমন মোড়ল। সভায় বক্তারা অনতিবিলম্বে শিবসা নদী চর ভাড়াটিয়া জায়গায় দখলদারদের উচ্ছেদ, শিবসা নদীর পানি প্রবাহ সচল করা এবং নদী দ্রুত খনন কার্য পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন
ফিরোজা-মজিদ ট্রাষ্টের ৪দলীয় ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
দেবহাটায় ফিরোজা-মজিদ ট্রাষ্টের ৪দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) সখিপুর কেবিএ সরকারী কলেজ মাঠে সখিপুর উদয়ন সংঘের ব্যবস্থাপনায় বিকাল ৩টায় অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার একদিকে অংশগ্রহণ করে কালিগঞ্জ পাইলট একাদশ অন্যদিকে মাস্টার মিঠুনের খেজুরবাড়িয়া ফুটবল একাদশ লড়েন।
সখিপুর উদায়ন সংঘের সভাপতি জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, ব্যাংকার মোহাম্মদ মাজহার হোসেন, সখিপুর উদয়ন সংঘের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, সাবেক সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর, আলহাজ্ব আনছারর আলী, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সখিপুর সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সখিপুর ইউপি সদস্য নূর মোহাম্মদ, সাবেক সদস্য এবাদুল ইসলাম প্রমুখ।
খেলার শুরুতে একটি মাদক বিরোধী রেলি অনুষ্ঠিত হয়। খেলায় কালীগঞ্জ ১ গোলে জয়লাভ করে। এদিকে একই মাঠে ২৮ তারিখ রবিবার বিকাল তিনটায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করবে রাজশাহী বিভাগের নারী ফুটবল দল ও অন্যদিকে খেলবে খুলনা বিভাগের মহিলা ফুটবল দল।
দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় আইএফআইসি ব্যাংক শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় দর্শনাস্থ পুরাতন বাজার রহমান টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকের কার্যালয়ে দর্শনা শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন এ বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন শাখার সহঃ ব্যবস্থাপক বিপ্রদীপ সাহা, লোন অফিসার নাজমুল হোসাইন,ডিএসও ইলমা মাহজাবিন ও এসএম সাব্বির আহম্মেদ।
ব্যাংক ব্যবস্থাপক সোহরাব হোসেন কম্বল বিতরণ কালে বলেন, আমাদের শাখা এটা আপনাদের আমাদের পরিবার। আর এই পরিবারের উদ্যোগে দর্শনার কিছু অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। তিনি আরও বলেন সমাজের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে, নিশ্চয়ই অসহায় শীতার্তদের কষ্ট দূর হবে।
দাকোপে স্বাস্থ্য কমিটিসহ পৃথক ৩টি সভায় এমপি ননী গোপাল মন্ডল
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে সেবা দান এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট দূর করতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেছেন সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। শনিবার সকালে তিনি উপজেলা হাসপাতাল সেমিনার কক্ষ্যে উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, এ্যাড. জি এম কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, ডাঃ সন্তোষ কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ প্রমুখ। এরপর তিনি উপজেলার অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন। সংসদ সদস্য ননী গোপাল মন্ডল দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে এবং শিক্ষক নিরুপম মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, জেলা কর্মকর্তা মফিজুল ইসলামসহ উল্লিখিত নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন। এ ছাড়া বক্তৃতা করেন আ’লীগনেতা দেবব্রত বিশ্বাস, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, লোকেন্দ্র নাথ বর্মন, মলয় রায়, বিভারানী মিস্ত্রি, সুপদ রায়, লতিকা বিশ্বাস, সবিতা মন্ডল, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
রংতুলির মাধ্যমে নিরাপদ সড়কের দাবি শিশুদের
খবর বিজ্ঞপ্তি
রংতুলির মাধ্যমে নিরাপদ সড়কের দাবি তুলে ধরে ‘নিরাপদ সড়ক, নিরাপদ আমি’ বিষয়ক শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি’র রোকনুজ্জামান খান দাদাভাই অডিটোরিয়ামে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে বাংলাদেশের রোডক্র্যাশ অর্ধেকে নামিয়ে আনতে একটি “সড়ক নিরাপত্তা আইন” এর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. কাজী শরিফুল আলমের সভাপতিত্বে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি’র মহাপরিচালক আনজির লিটন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় অতিথিরা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা সম্পর্কে অনুপুস্থিত। তাই এই আইন ব্যবহার করেও পাওয়া যাচ্ছেনা আশানুরূপ ফল। এসডিজি অনুযায়ী বাংলাদেশের রোডক্র্যাশ অর্ধেকে নামিয়ে আনতে একটি “সড়ক নিরাপত্তা আইন” প্রয়োজন।
কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় আহত-১
কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর কাঁচাবাজার হাইওয়েতে রিক্সায় থাকা অবস্থায় চলন্ত গাড়ি ধাক্কায় হাসিবুল (১৬) নামর একজন গুরুতর আহত হয়েছেন। তার পিতার নাম জসীমউদ্দীন। তিনি অত্র এলাকার পৌর যুবলীগ সহ-সভাপতি আবুল কালাম এর ভাইপো। তার বাড়ি কোটচাঁদপুর উপজেলা শহরের
রেলস্টেশন এলাকায় অবস্থিত। ২৭শে জানুয়ারী রোজ শনিবার দুপুরের দিকে গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেছেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে আছে।
উপকূলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কয়রা প্রতিনিধিঃ
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সারাদেশে। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে হতদরিদ্র মানুষদের। খুলনার সুন্দরবন উপকূলীয় উপজেলা কয়রার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট ও ডু সামথিং ফাউন্ডেশন।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় কয়রার জাকারিয়া শিক্ষা নিকেতন প্রাঙ্গনে ১০০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট এর অর্থায়নে কম্বল বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডু সামথিং ফাউন্ডেশন। ডু সমাথিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নাজমুল ইসলাম ও স্বেচ্ছাসেবী শাহিন বিল্লাহ সার্বিক কার্যক্রমে পরামর্শকের দায়িত্ব পালন করেন। দাতা ও বাস্তবায়নকারী সংস্থার সাথে স্থানীয় দুস্থদের যোগসূত্র স্থাপনে সহযোগীতা করেন দেয়াড়া পশ্চিমপাড়া একতা সংঘ। কয়রা উপজেলার দেয়াড়া, শিমলারআইট, জয়পুর, অন্তাবুনিয়া, কালনা, জয়পুর, মাদারবাড়িয়া, ২ নং কয়রা, ৩ নং কয়রা, ৬ নং কয়রা, বায়লারহারানিয়া, ঘুগরাকাটি, বামিয়া, মসজিদকুঁড় ও মহারাজপুর গ্রাম থেকে বাছাইকৃত ১০০ জন হতদরিদ্র মানুষকে এ কম্বল প্রদান করা হয়। মানসম্মত কম্বল পেয়ে খুশি হয়েছেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দেয়াড়া পশ্চিমপাড়া একতা সংঘের উপদেষ্টা শামীম আক্তার, প্রতিষ্ঠাতা সাংবাদিক তরিকুল ইসলাম, সভাপতি এড. আবু বকর সিদ্দীক, সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রিয়াজুল আকবর লিংকন, স্বেচ্ছাসেবী সাইফুল্লাহ আল হেলাল, হাফেজ কামরুল ইসলাম, আতাউর রহমান, ইয়াসিন আরাফাত, রায়হান, আকিবুর, মেহেদী প্রমূখ।
কুষ্টিয়ায় পদ্মার তীব্র ভাঙনে হুমকির মুখে জনপদ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে শুষ্ক মৌসুমেও পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া, কোলদিয়াড় ও মাজদিয়াড় এলাকার মানুষের কয়েক হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
হুমকির মুখে রয়েছে রায়টা-মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
পদ্মার ভাঙন এলাকা ঘুরে দেখা গেছে, অসময়ে ও শুষ্ক মৌসুমে দৌলতপুরে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সেইসাথে পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের ফলে নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। মরিচা ইউনিয়নের মাজদিয়াড়-কোলদিয়াড় গ্রাম থেকে ভুরকাপাড়া-হাটখোলাপাড়া গ্রাম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে নদী ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।
নদী ভাঙনে ফসলি জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। গত এক সপ্তাহে বিভিন্ন ধরনের উঠতি ফসলসহ কয়েক হাজার বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে রায়টা-মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এ বাঁধ ভাঙলে দৌলতপুরসহ কুষ্টিয়া অঞ্চল বন্যায় প্লাবিত হবে বলে জানিয়েছেন নদীপাড়ের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা বানাত আলী। তাই এলাকাবাসী দাবি করেছেন আশ্বাস নয় ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।
নদী ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। পদ্মার ভাঙন থেকে পরিত্রাণ চায় ভুরকাপাড়া এলাকার বিভিন্ন সরকারিৎ-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও। তবে পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশসহ এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। নদী ভাঙনে সর্বস্ব হারানো অসহায় নদীপাড়ের মানুষ আশ্বাস নয়, সর্বগ্রাসী পদ্মা নদীর করাল গ্রাস থেকে বাঁচতে স্থায়ী সমাধান চায়।
সাতক্ষীরায় বাহারি পিঠা উৎসব
নিজস্ব প্রতিনিধি
নগর সংস্কৃতির প্রভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা হারিয়ে যেতে বসেছে। এজন্য নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যকে পরিচিত করতে সাতক্ষীরায় দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের বাইপাসে ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির ক্যাম্পাসে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি সাতক্ষীরা ক্যাম্পাসের প্রিন্সিপাল নুর আলম শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন সদর-২ আসনের এমপি আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এ উৎসবে ১২টি স্টলে মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, সর ভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠাসহ বাহারি নকশার ২০০ রকমের পিঠা তোলেন নারী উদ্যোক্তারা।
নগরীর মাদক কারবারি তৌহিদ-আলামিনের বাড়িতে পুলিশের অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার
নগরীর পুর্ব বানিয়াখামার লোহার গেট ৯ম গলির মাথায় হত্যা, অস্ত্র, বিষ্ফোরক, মাদকসহ একাধিক মামলার আসামি তৌহিদ-আলামিনের বাড়িতে অভিযান চালিয়েছে খুলনা সদর থানা পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় তাদের বসত বাড়ি থেকে রামদা, চাপাতি ও বল্লভসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মো. তৌহিদ শেখ (৩৫) ও মো. আলামিন শেখ (৪০) ৫০, পুর্ব বানিয়াখামার লোহার গেট ৯ম গলির মাথার মো. জাহাঙ্গীর শেখের ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, নগরীর পুর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার তৌহিদ-আলামিন দু’ভাই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে নিজ বাড়িতে তাদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পনা করছে। এমন সংবাদের রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রেকাবুল হক ও এসআই আব্দুল হান্নান। পুলিশের অভিযান টের পেয়ে তৌহিদ-আলামিন পালিয়ে যায়। তবে তাদের ঘর তল্লাশি করে রামদা, চাপাতি, বল্লভ ও লোহার রডসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র বিষ্ফোরক, মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইন্দুরকানীতে ছাত্রীকে বেত্রাঘাত করায় শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদ দাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রীকে বেত্রাঘাত করায় শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া ঐ শিক্ষিকার দ্বারা অভিভাবক লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে শিক্ষার্থীর ঐ অভিভাবক শিক্ষিকার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার এফ করিম আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তারকে প্রেম করার অভিযোগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা আক্তার বেত্রাঘাত করলে শরীলের বিভিন্ন স্থানে বেত্রাঘাতের দাগ পড়ে। ছাত্রীর অভিভাবক মা শিক্ষিকার কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তাকেও লাঞ্চিত করেন। এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অহেতুকভাবে বেত্রাঘাত করার একাধিক অভিযোগ রয়েছে। সামিয়ার অভিভাবক জানায়, আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। সে এখনো বুঝমান হয় নাই। আমার ছোট মেয়ের বিরুদ্ধে এই শিক্ষিকা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে প্রায়ই মারধর করে। আমি জিজ্ঞেস করতে গেলে আমাকেও অপমান করেন। আমি সঠিক বিচার চাই।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী থানার এএসআই মনিরুজ্জামান মাদ্রাসায় তদন্তে যান। তাকে না পেয়ে মুঠোফোনে কথা বলে চলে আসেন।
মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ আলম জানান, ঘটনাটি আমি শুনেছি। আমার অজান্তে এ কাজগুলো হইছে। বিষয়টি দুঃখ জনক। তবে সত্যতা প্রমান পাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ্
কমরেড আব্দুল হামিদ আফগান বেঁচে থাকবেন জনগণের সার্বিক মুক্তির সংগ্রামে
খবর বিজ্ঞপ্তি
গণতান্ত্রিক বিপ্লবী জোট, খুলনা জেলা শাখার উদ্যোগে শনিবার বিকাল ৫টায় সংগঠন কার্যালয়ে, জোটের সদস্য সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে ‘কমরেড আবদুল হামিদ আফগান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এম হুমায়ুন কবির, বরকত আলী, প্রকৌশলী আব্দুল মালেক, সুভাষ সাহা, এফ এম ইকবাল, হংশ শুভ হালদার, অপু বালা, মামুনুর রশীদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আজীবন সংগ্রামী, শ্রমিকশ্রেণির বন্ধু, কমরেড আফগান ছিলেন সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, তেল-গ্যাস সম্পদ রক্ষা ও ঘাতক-দালাল নির্মুল আন্দোলনের একজন অকুতোভয় সৈনিক। তাঁর স্বপ্ন ছিল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ধনিকশ্রেণীর রাষ্ট্র ‘পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা’ প্রতিষ্ঠা করা। কিন্তু ঘাতক ক্যান্সার তার সেই স্বপ্ন পূরণ করতে দিলো না। আলোচকবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের ৭ জানুয়ারির ভূয়া নির্বাচনকে জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত না-হয়ে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তাদের দলেরই ডামি স্বতন্ত্র প্রার্থীসহ তাদের আজ্ঞাবহ কিছু দল নিয়ে হাস্যকর নির্বাচন করেছে। আওয়ামী লীগ জনগণ কর্তৃক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে, আজ্ঞাবহ নির্বাচন কমিশন, পুলিশ, সামরিক-বেসামরিক আমলা, আদালত ও প্রশাসনের সহযোগিতায় জালজালিয়াতি করে ৪৫% ভোটের হিসাব দেখিয়েছে। এ ভাবে তারা জনগণের ২৩০০ কোটি টাকা নির্বাচনে খরচ দেখিয়ে অপচয় করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, ২০০৮, ২০১৫ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে জণগণের মতামতকে তোয়াক্কা না করে, পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে, তার দায় সরকার বিরোধী দল ও ব্যক্তির উপর চাপিয়ে দিচ্ছে। বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় সাজা এবং গ্রেফতার করে সরকার দেশে এক ফ্যাসিবাদী শাসন জারী করেছে। মেরুদণ্ডহীন সরকারের নতজানু পররাষ্ট্রমন্ত্রীর কারণে বাংলাদেশকে নিয়ে মার্কিন ও ভারতীয় সাম্রাজ্যবাদের রাজনৈতিক হস্তক্ষেপ দেশকে এক গভীর সংকটে নিমজ্জিত করেছে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, লুটপাট, দুর্নীতি, বিদেশে অর্থ পাচারে শ্রমজীবী মানুষের অবস্থা দুর্বিসহ হয়ে পড়েছে। গুম-খুন-বিচারবহির্ভূত হত্যায় দেশের মানুষ এখন ‘পুলিশী রাষ্ট্রে’ বন্ধী। নির্বাচনের মধ্য দিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন না হলেও, ব্যুর্জোয়া দলগুলো নিজেদের নির্বাচনী ব্যবস্থা নিজেরাই উচ্ছেদ করেছে। নেতৃবৃন্দ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে উচ্ছেদের জন্য সকল বিরোধী দলগুলোকে ঐক্যবদ্বভাবে সংগ্রামের আহবান জানান। কমরেড আব্দুল হামিদ আফগানের স্বপ্ন ‘শ্রমিকশ্রেণির রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থাই জনগণের সার্বিক মুক্তির পথ’। সেই লড়াইয়ের আহবান সকলের প্রতি।
স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে সেবা দান করতে হবে-এমপি ননী গোপাল মন্ডল
দাকোপ প্রতিনিধি
দাকোপের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে সেবা দান এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট দূর করতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেছেন সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।
শনিবার সকালে তিনি উপজেলা হাসপাতাল সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, ডাঃ সন্তোষ কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ প্রমুখ। এরপর তিনি উপজেলার অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন। সংসদ সদস্য ননী গোপাল মন্ডল দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে এবং শিক্ষক নিরুপম মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, জেলা কর্মকর্তা মফিজুল ইসলামসহ উল্লেখিত নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন। এ ছাড়া বক্তৃতা করেন আ’লীগনেতা দেবব্রত বিশ্বাস, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, লোকেন্দ্র নাথ বর্মন, মলয় রায়, বিভারানী মিস্ত্রি, সুপদ রায়, লতিকা বিশ্বাস, সবিতা মন্ডল, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
বাম গণতান্ত্রিক জোটের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোট-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৫টায় বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে এক বিভোক্ষ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা পিকচার প্যালেসের মোড় থেকে এক বিভোক্ষ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পিকচার প্যালেসে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের খুলনা জেলা কমিটির সমন্বয়ক এবং সিপিবি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় নেতা বণজিৎ চ্যাটার্জী। আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক গাজী নওশের আলী, জোট নেতা মোজাম্মেল হক, এইচ এম শাহাদাৎ, সুতপা বেদজ্ঞ, কোহিনুর আক্তার কণা, এ্যাড. নিত্যানন্দ ঢালী, নিতাই পাল, রঙ্গলাল মৃধা, মোস্তফা খলিদ খসরু,হুমায়ুন কবির, ইলিয়াস আকন্দ, শিউলি আক্তার, জাহাঙ্গীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব’র হেলাল উদ্দীন কলেজ পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১ শাখা) ও ফকিরহাট উপজেলার সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুর রহমান শেখ। শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে তিনি উক্ত কলেজ পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, কলেজে অধ্যক্ষ বটু গোপাল দাস এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী। এর আগে তিনি মডেল বেতাগা ইউনিয়ন পরিষদে গেলে তাঁকে ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও সচিব ঢালী মাহাবুবুর রহমান ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ##
ফকিরহাটের বাহিরদিয়া ইউনিয়ন আ’লীগের নির্বাচনোত্তর বর্ধিত সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সংক্রান্ত বিশেষ বর্ধিত সভা শনিবার (২৭ জানুয়ারী) বিকেল ৪টায় আট্টাকা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সমন্বয়কারী ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ^াস সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, সংগঠনিক সম্পাদক ইমরান হোসেন লিটু ও তপন দেবনাথ ভজন। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর বিভিণ্ন বিষয়ে পর্যালোচনা করে তা খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়। এসময় ইউনিয়ন আ’লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ কৃষকলীগ মহিলা আ’লীগ শ্রমিকলীগ ও মৎস্যজীবি লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে ৪০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন কলেজ ছাত্র
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. আসাদ আলী (১৮) সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে এক মাস দশ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। শনিবার (২৭ জানুয়ারি) ভোর রাতে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। আর এই করুন মূত্যুর কারনে নিহতের পরিবারে নেমে এসেছে শোকে ছায়া। নিহতের পরিবার ও স্থানীয়রা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিন মাগরিব বাদ গড়েরকুল জামে মসজিদ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়। নিহত আসাদ আলী ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের মো. ফজর আলীর ছেলে। পুলিশ জানান, গত ১৬ই ডিসেম্বর-২০২৩ তারিখ দুপুরে মো. আসাদ আলী ও তার এক বন্ধু মো. ফাহিম হালদার মটর সাইকেলযোগে ছোট-বাহিরদিয়া বাড়ি থেকে মানসা এলাকায় যাচ্ছিলেন। বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের বাহিরদিয়া চারা বটতলা এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটের ট্রলির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’জন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দীর্ঘ এক মাস দশ দিন আইসিউতে থাকার পর মো. আসাদ আলী শনিবার ভোর রাতে মানা যান। আহত অন্যজন মো. ফাহিম হালদার এখনো ওই হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মো. আসাদ আলী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। তার ময়না তদন্ত সম্পন্ন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। দুর্ঘটনার ঘাতক ট্রলিটি জব্দ রয়েছে। #
ফকিরহাটে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের শুক্রবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করেছে। পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রদ্যুৎ গোলদার, এসআই বাদশা বুলবুল ও এএসআই বিল্লাল হোসেন সহ পুলিশের একটি দল উপজেলার ব্রাহ্মণরাকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট ও দু’শ গ্রাম গাজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত আ. হামিদ শেষের ছেলে একাধিক মাদক মামলার আসামী মনির শেখ (৪২), একই গ্রামের তোফাজ উদ্দিনের ছেলে মো. নুর ইসলাম (২২) এবং শেখ সাহিদুল ইসলামের ছেলে শেখ অহিদ রহমান শান্ত (২৯)। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। #
দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জুর মায়ের দাফন সম্পন্ন
কয়রা(খুলনা)প্রতিনিধি
দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার আহমদ মুসা রঞ্জুর মাতা মোমেনা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শুক্রবার (২৬ জানুয়ারি) দিবগত রাত ১০টার দিকে কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনগ্রাহী রয়েছেন। এর আগে ২০২০ সালে রঞ্জুর পিতা ইউসুফ আলী লস্কর ইন্তিকাল করেন। শনিবার (২৭ জানুয়ারি) বাদ যোহর ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন। মরহুমার নিকট আত্বীয় এডভোকেট মুহাম্মদ শাহ আলম। জানাজার পুর্বে মরহুমার কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা মো. সাইফুল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাবিল উদ্দিন ওয়াহিদী, কালনা আমিনীয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইউনুচ আলী, শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকী, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম, কালনা মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহবাজ হোসেন, মাওলানা সাহাবুদ্দিন, মাওলানা আবু সাঈদ, মরহুমের জামাতা মোড়ল শওকত হোসেন, মরহুমের বড় ছেলে মাস্টার মাহফুজুর রহমান,ছোট ছেলে আহমদ মুসা রঞ্জু প্রমুখ। জানাযায় বিভিন্ন শ্রেনী পেশার শত শত মুসল্লী অংশ গ্রহন করেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
শীতের আমেজে কয়রায় দিনব্যাপী পিঠা উৎসব
কয়রা (খুলনা) প্রতিনিধি
“শীত কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা, শীত মানেই পিঠা। গ্রামীণ জনপদে শীত এলেই ঘরে ঘরে শুরু হয় পিঠার ধুম। কিন্তু ব্যস্ত শহরে এই পিঠার স্বাদ পেতে দ্বারস্থ হতে হয় পিঠার দোকানে। তাই বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে খান সাহেব কোমরউদ্দীন কলেজ আয়োজন করেছিল দিনব্যাপী পিঠা উৎসব। পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না। বিশেষ করে পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কয়রায় খান সাহেব কোমরউদ্দীন কলেজে পিঠা উৎসব আয়োজনে মানুষ আগ্রহ নিয়ে আসছে। ফিরে আসছে পিঠা খাওয়ার ধুম। সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে আয়োজন এই পিঠা উৎসবের।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। অত্র কলেজের সভাপতি ডাঃ মোঃ খান আহম্মেদ হেলালীর সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, সাবেক চেয়ারম্যান আমির আলী গাইন, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আ,লীগ নেতা আঃ রশিদ, কলেজের বাংলা প্রভাষক সুকুমার বাছাড়, কলেজের সকল শিক্ষক মন্ডলী,
উৎসবের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন,আমরা খাদ্য রশিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপুরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারী সমাজের নৈপূণ্যের স্মারক রুপে ও পিঠা বিবেচিত হয়। । গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান উঠার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয়। সামাজিক অর্থনৈতিক কারনসহ নানা কারনে এখন আর গ্রাম গঞ্জে সেভাবে পিঠা উৎসব হয় না। সেই উৎসব খান সাহেব কোমরউদ্দীন কলেজ নানা আনুষ্ঠিকতায় হচ্ছে এটা ভালো দিক। অন্তত এই উৎসবের কারনে আমরা আমাদের গ্রামের সেই পিঠাপুলির ঘ্রাণ নিতে পারছি, স্বাদ নিতে পারছি। তিনি বলেন, বাঙালির ্ঐতিহ্য পিঠা উৎসব যাতে হারিয়ে না যায় তাই আমরা এ ঐতিহ্যকে ধরে রাখতে এ উৎসবকে সারা উপজেলায় ছড়িয়ে দিতে হবে।
পিঠা উৎসব অনুষ্ঠানে ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম বালেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। বাংলার নারীসমাজ অতীতে শিক্ষাদীক্ষায় অনগ্রসরছিল সত্য, কিন্তু স্বীকার করতে হবে এদেশের নারী সমাজ লোকজ শিল্পকর্মে অত্যান্ত নিপুণ এবং সুদক্ষ। এলাকা অনুযায়ী ভিন্ন ভিন্ন বা আলাদা রকমই পিঠা তৈরি হয়ে থাকে। এ আয়োজন যাতে প্রতিবছর ধরে রাখার জন্য কলেজে সভাপতি ও অধ্যক্ষকে অনুরোধ করেন।
উৎসবে প্রায় ১০ থেকে ১৫ রকমের পিঠা তৈরি হয়েছিল, যার মধ্যে রয়েছে—ভাপা পিঠা, চিতই পিঠা, পাটি শাপটা পিঠা, খেজুরের ক্ষীর কুলি, গোলাপফুল পিঠা, গোলাপফুল পিঠা, সুন্দরী পাকান পিঠা, সরভাজা, পুলি পিঠা, নারকেল সেদ্ধ পুলি পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা ইত্যাদি। উৎসবে সবচেয়ে আকর্ষণ করেছিল শীতের মধু বৃক্ষ খেজুর রসের পায়েস। পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ।আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রাম বাংলার এসব পিঠা-পার্বনের আনন্দ-উদ্দীপনা এখনও মুছে যায়নি। পিঠা-পার্বনের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ ধরে টিকে থাকুক বাংলার ঘরে ঘরে এই প্রত্যাশা সকলের।
সিএসডি শ্রমিকদের সংবাদ সম্মেলন
ডাকাত আনছার বাহিনীর হাত থেকে পরিত্রাণ চায় সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক
খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৫৫১ এর নিজস্ব কার্যালয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ নাসির সরদার। এ সময় নাসির সরদার বলেন, খুলনা সিএসডির শ্রমিক ইউনিয়ন থেকে সন্ত্রাসী কর্যকালাপের জন্য বহিষ্কৃত আনছার খাঁ একটি আন্তর্জাতিক ডাকাত দলের সরদার ছিলেন। খুন, গুম, ছিনতাই, ডাকাতি ছিল তার নিত্য দিনের পেশা। সে প্রকাশ্য দিবালকে মুজগুন্নি আবাসিক এলাকায় একটি বাড়িতে আনছার সহ তার সহযোগীদের নিয়ে ডাকাতি করেছিল। তার নামে এক সময় খুলনা সদর থানা-খালিশপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল বা আছে। ভারত সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আনছার বহিনীর সদস্যরা ডাকাতির ফলে ধরা পরে এবং এখনো তারা গা ঢাকা দিয়েছে। ৭/৮ বছরে তাদের কোন সন্ধান পাওয়া যায় নাই। লোক মুখে জানা জায় তার সহযোগী ভগ্নীপতি ইব্রাহিম, বাবু এরা ডাকাতি কালে ভারতে নিহত হয়। দুর্ধর্ষ ডাকাত আনছার বাহিনী বিভিন্ন সময় খুলনা সিএসডি খাদ্য গুদামে গাজা ও মাদক বিক্রি করে আসছে। ভাবমূর্তি নষ্ট হওয়ার কারনে তাকে খুলনা সিএসডি খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কৃত হয়। রাত্রিকালীন দূরপাল্লার বাসে যে সকল যাত্রীরা চলাচল করে থাকেন, সে সকল যাত্রিদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালংকার, টাকা ছিনতাই করে থাকে। এই আনছার ও তার সহযোগীদের দ্বারা যে কোন সময় নিয়ে খুলনা সিএসডির সাধারণ শ্রমিকদের উপর সন্ত্রাসী কার্যকলাপ হতে পারে। তাই অতিসত্বর আনছার ও তার বাহিনীকে দমন করা উচিত বলে সাধারন শ্রমিকরা জোর দাবি জানাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলী আজগর, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী মোল্লা, সোহরাব তালুকদার , মোঃ আলম, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ উল্লাস সরদার, মোঃ আলমগীর হোসেন, মন্টু, মনোজ হাওলাদার, আবুল কালাম, রাসেল সরদার সহ প্রমুখ।
সম্মিলিন পরিষদের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ০২ ফেব্রুয়ারী
খবর বিজ্ঞপ্তি
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনা জেলা শাখার আয়োজনে কিশোর ও সাধারণ বিভাগের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা আগামী ০২ ফেব্রুয়ারী-২০২৪, শুক্রবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমি, খুলনাতে অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ০৯.৩০টায় থেকে প্রতিযোগীদের নাম অন্তর্ভুক্তি করতে হবে।
নগর যুবলীগের ‘শান্তি সমাবেশে’ বক্তারা
জনগন কর্তৃক প্রত্যাখিত হয়ে জনগনকে কালো পতাকা দেখাচ্ছে বিএনপি
খবর বিজ্ঞপ্তি
প্রতিটি পাড়ায়-মহল্লায় যুবলীগের নেতৃত্বে আগুন সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। ওরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি চায় না। ওরা জনগনের ক্ষমতায়নে বিশ^াষী নয়। এ কারনেই নির্বাচনে অংশগ্রহন না করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করছে। এই জনগনের শত্রু, দেশ বিরোধী চক্র বিএনপি জামায়াত জোটকে এখন প্রতিহত করতে হবে। কারন গত ০৭ জানুয়ারী বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে তাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন তাতে নিরঙ্কুশ সমর্থন জানিয়েছে বাংলাদেশের মানুষ ও সমগ্র বিশ^। স্মার্ট বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে সকল দেশ বিরোধীদের প্রতিহত করে জয়ী হতে হবে।
এ সময় বক্তারা আরো বলেন, বিএনপি জামায়াত জনগন দ্বারা প্রত্যাখিত হয়ে আজ জনগনকে কালো পতাকা দেখাচ্ছে। কারন দেশ ও জনগনের কথা তারা ভাবে না। তারা তাদের এতিমের টাকা চুরি করা নেত্রী বেগম খালেদা জিয়া, দুর্নীতিবাজ- খুনী নেতা তারেক রহমান ও আগুন সন্ত্রাস, জঙ্গিবাদের কুশিলবদের মুক্তি নিয়ে ব্যাস্ত।
শনিবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত খুলনা মহানগর যুবলীগের শান্তি সমাবেশে এই বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, নগর যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন, কবির পাঠান, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা মসিউর হরমান, মাসুদ পারভেজ বাবু, পলাশ মন্ডল, সবুজ হাজরা, ইস্রাফিল হাসান জনি, অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা হাসান শেখ, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, নগর ছাত্রলীগ নেতা জহির আব্বাস, মিনহাজ¦ উজ জামান সুজন, রফিকুল ইসলাম রফিক, হিরন হাওলাদার, জনি বসু, যুবলীগ নেতা রাসেল সৈকত, বিপ্লব ধর তত্ত্বী, এ্যাডঃ মেহেদী হাসান, ফয়সাল আহমেদ, সাগর মজুমদার, শফিকুল ইসলাম সুমন, মিজানুর রহমান রাজা, সুমন হোসেন, আশিকুর রহমান দ্বীপ, রাজ খান প্রমুখ।
খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেব গড়ে তুলতে লেখাপড়া যেমন জরুরী তেমনি খেলাধুলার চর্চাও জরুরী। একজন কৃতী খেলোয়াড় নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশকে বিশ্ব দরবারে পরিচিত করেন। এ জন্য শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উৎসাহী করতে সরকারীভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হওয়ার আহবান জানান।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এস এম মোরশেদ আহমেদ মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে সমাজসেবক সৈয়দ আব্বাস উদ্দিন, মো: দেলোয়ার হোসেন, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, কেসিসি পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মো: আরিফ বিল্লাহ, নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম।
দুপুরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক আফরোজা পারভীন-এর বিদায় সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো: শরিফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাফিজা খানম ও প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান। স্কুল পরিচালনা পর্ষদের সদস্যসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জুর মায়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো ইনচার্জ ও পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আহমদ মুসা রঞ্জুর মাতা মোমেনা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। শুক্রবার রাত ১০টায় কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জুর মাতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
খুলনা ট্রেনিং এন্ড রীহ্যাবিলিটেশন সেন্টার অব দি ব্লাইন্ড-এর মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা ট্রেনিং এন্ড রীহ্যাবিলিটেশন সেন্টার অব দি ব্লাইন্ড-এর নবনির্বাচিত কমিটির মাসিক সভা ২৬ জানুয়ারি ’২৪ শুক্রবার বাদ মাগরিব নগরীর ডালমিল মোড়স্থ পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির অফিসে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের উপস্থিতিতে সংস্থার সভাপতি দৃষ্টি প্রতিবন্ধী মোঃ মোতালেব শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী রাজিবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অন্ধ-প্রতিবন্ধীরা সমাজের বোঝা হয়ে বাঁচতে চায় না; তারা আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে প্রশিক্ষিত হয়ে বাঁচতে চায়। সে লক্ষ্যে সরকারের পাশাপাশি বৃত্তবান দানশীলদের সহযোগিতায় যথাযথ প্রশিক্ষণ, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, স্বাস্থ্য-বীমা-চাকুরীতে তাদের কোটা সংখ্যা বৃদ্ধির দাবী করা হয়ে। মাসিক সভায় কার্যনির্বাহী সদস্য রবীন চক্রবর্ত্তীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ আইনুল হক, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ জালাল সরদার, সহ-সভাপতি কাজী মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, কোষাধ্যক্ষ কবি নাজমুল তারেক তুষার, প্রচার সম্পাদক হাসমত শিকদার, সমাজকল্যাণ সম্পাদক সুলতান মাতব্বর, মহিলা সম্পাদিকা মিনারা বেগম, নির্বাহী সদস্য আলেয়া বেগম, মোসাঃ রাহাতুন খাতুন প্রমুখ।
খুবির এফডব্লিউটি অ্যালামনাইয়ের যুগ্ম সম্পাদক হলেন সঞ্জয় সাহা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (এফডব্লিউটি এডব্লিউএ) যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ০৩ ব্যাচের শিক্ষার্থী সঞ্জয় সাহা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে যুগ্ম সম্পাদকের একটি পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি নির্বাচিত হন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহা বর্তমানে উপাচার্যের সচিব হিসেবে দায়িত্বরত আছেন।
এছাড়া রেজিস্ট্রেশন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ০৯ ব্যাচের শিক্ষার্থী হিমাদ্রী শেখর মন্ডল। তিনি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন।
দেবনগরে মাটির ট্রাকে ২কোটি ৩০ লক্ষ টাকার রাস্তা নষ্ট: দুর্ঘটনার শঙ্কা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলায় লাবসা ইউনিয়নের বিভিন্ন রাস্তা দিয়ে মাটি বোঝয় ট্রাক চলছে। ফলে যে কোন সময় বড় দুর্ঘটনার শঙ্কা তৈরী হয়েছে। গত বছর ২কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে নির্মিত রাস্তাটি খানা খন্দ হতে চলেছে। সরেজমিনে দেখা যায়,সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের ফসলী জমির মাঠ থেকে এসকেভেটর দিয়ে মাটি কেটে অবৈধ ভারি ট্রাকে করে বিভিন্ন ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে রাস্তাগুলো ভারি যানবাহন চলার কারণে কোথাও কোথাও ফুলে উঠেছে কোথাও আবার খানা খন্দ তৈরী হয়েছে। রাস্তাজুড়ে পড়ে আছে মাটি। ছোটখাট দূর্ঘটনা প্রতিদিন ঘটছেই। গ্রামের রাস্তা দিয়ে খুব দ্রুত অবৈধ ড্রাম্পার ট্রাক চলার কারনে যে কোন সময় বড় দুর্ঘটনার শঙ্কা তৈরী হয়েছে। পথচারীরা বলেন, ট্রাক পাশ দিয়ে খুব দ্রুত যাচ্ছে, রাস্তায় মাটি পড়ে আছে, আমরা মরলে কার কি? এ বিষয়ে কয়েক জন গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেবনগর গ্রামের মফেজ উদ্দিনের ছেলে মাটি ব্যবসায়ী আবুহার, লাবসা ইউনিয়নের চার নং ওয়ার্ড মেম্বর আসাদুল এবং তার ভাই আলতু। ঐ লোকজন খুব খারাপ যাকে তাকে ধরে মারে। চেয়ারম্যান বাধা দিয়ে কিছুই করতে পারিনি আমরা বাধা দিলে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে। এ বিষয়ে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, গত বছর দুই কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে সরকার জনসাধরণের চলাচলের জন্য লাবসা ইউনিয়ন পরিষদ থেকে কদমতলা পর্যন্ত রাস্তা তৈরী করেছে কিন্তু লাবসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বর মোঃ আসাদুজ্জামান (আসাদুল) এবং তার ভাই নিজ ব্যক্তি স্বার্থে রাস্তাটি ধ্বংশ করছে আমি দুই বার গ্রাম পুলিশ পাঠিয়েছি তারা শুনেনি। তারপর আমি চেয়ারম্যান এবং এগারো জন মেম্বর ইউনিয়ন পরিষদের প্যাডের উপরে সীলমহরসহ সাক্ষর করে এসপি এবং ওসি বরাবর একটি দরখস্থ করেছি কিন্তু কাজটি বন্ধ হয় নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া বলেন, যেহেতু আমার বিষয়টা জানা ছিল না আমি খুব দ্রুত ব্যাবস্থা গ্রহন করব।
ডিম, মুরগী ও দুধের পাইকারী বাজার স্থাপনের দাবিতে পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সম্ভাবনাময় বিকশিত পোল্ট্রি ডেইরী শিল্পের উৎপাদিত পণ্য মুরগির ডিম, মাংস ও দুধের পাইকারী বাজার খুলনা বিভাগীয় শহরে না থাকায় চাষী-খামারী ও ভোক্তা সাধারণের দারুণ অসুবিধা হচ্ছে বিধায় মেয়র, সংসদ সদস্য, জনপ্রতিনিধিসহ সকলকে কৃষিজ ভিলেজ লাইভ স্টক-এর আদলে মার্কেট স্থাপন করার জন্য বারংবার আবেদন অনুরোধ করা সত্বেও প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। ফলে উৎপাদক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে ভোক্তা সাধারণ বেশি মূল্যে ক্রয় করতে বাধ্য হচ্ছে। খুলনায় মাছ, চাল, সব্জীর একাধিক পাইকারী বাজার থাকলেও ডিম, মুরগির পাইকারী বাজার নেই। অনতিবিলম্বে পাইকারী বাজার স্থাপনের জন্য মেয়র, সাংসদ-এর নিকট দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন : খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, মোঃ ইলিয়াছ চৌধুরী, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের স্ত্রী মমতা রওশন জাহানের মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের সহধর্মিনী মমতা রওশন জাহানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০০৮ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস করেন। মমতা রওশন জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আজ আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায় কোরআন খানি ও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া নগরীর মতি মসজিদসহ বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আমজাদ হোসেন ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করেছেন মরহুমার পরিবারের সদস্যরা।
মহেশপুরে চেয়ারম্যান,সচিব ও ইউপি সদস্যদের সাথে এমপি মিয়াজীর মতবিনিময়
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইহের মহেশপুর পাইল মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে শনিবার(২৭জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব ও ইউপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব ও ইউপি সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক সীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,হাসিনা খাতুন হেনা, জেলা পরিষদ সদস্য লিটন মিয়া,এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু,স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম মৃধা, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু,যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন মিয়া, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন, ইউপি সচিব শাহিনুর রহমান,সাদ্দাম হোসেন প্রমুখ।










































