Home আঞ্চলিক খুলনা বিএনপির কালো পতাকা মিছিল শনিবার: মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ

খুলনা বিএনপির কালো পতাকা মিছিল শনিবার: মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ

62

প্রধান অতিথি থাকবেন আসাদুজ্জামান রিপন

খবর বিজ্ঞপ্তি।।
আগামী ২৭ জানুয়ারি কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে খুলনা বিএনপি। আর এই মিছিল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে জানান, ২৭ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বর্তমান সংসদ ভেঙে দেওয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলার উদ্যোগে কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

২৭ জানুয়ারী শনিবারের কালো পতাকা মিছিলে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। কালো পতাকা মিছিল সফল করতে মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।