Home খেলাধুলা ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা ইংল্যান্ডের, বাদ তারকা পেসার

ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা ইংল্যান্ডের, বাদ তারকা পেসার

31

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারী ইংল্যান্ড। হায়দরাবাদে আগামীকাল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এ লক্ষ্যে প্রথম টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংলিশরা। যেখানে সুযোগ হয়নি কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইংলিশদের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার টম হার্টলির। দলে আছেন আরো দুই স্পিনার রেহান আহমেদ ও জ্যাক লিচ। একমাত্র পেসার হিসেবে আছেন মার্ক উড।

তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোয় বাদ পড়েছেন অ্যান্ডারসন। ১৮৩ টেস্ট ম্যাচে ৬৯০ উইকেট নিয়েছেন ইংলিশ এই পেসার। ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে তার দরকার ছিল আর মাত্র ১০ উইকেট। এ ছাড়া আর ১৯ উইকেট নিতে পারলে শেন ওয়ার্নের ৭০৮ উইকেটের বিরল রেকর্ড পেছনে ফেলে দেবেন।

প্রথম টেস্ট ম্যাচের ভেন্যু হায়দরাবাদের পিচে স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত, এই কারণেই ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে তিন স্পিনারকে অন্তর্ভুক্ত করেছে।

ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জ্যাক লিচ।