Home আন্তর্জাতিক সম্পর্ক ঠিক করতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক ঠিক করতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

42

 

অনলাইন ডেস্ক।।

সম্পর্ক ঠিক করতে আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুলাহিয়ান। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরের মধ্য দিয়েই তেহরান ও ইসলামাবাদ পারস্পরিক উত্তেজনা কমিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা চালানোর ইঙ্গিত দিয়েছেন।

গত সপ্তাহে দুই দেশ পরস্পরের ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে দুই দেশের মধ্যে সম্পর্কে চিড় ধরে ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুই দেশ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে।