স্পোর্টস ডেস্ক
শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। তবে প্রতিপক্ষ রিয়াল বেটিসও আক্রমণে পিছিয়ে ছিল না। তিন মিনিটের ব্যবধানে বার্সার জালে দুবার বল পাঠান প্রতিপক্ষ রিয়াল বেটিসের ইসকো। তবে পয়েন্ট হারানোর শঙ্কা উড়িয়ে শেষ সময়ের জোড়া গোলে রিয়াল বেটিসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। হ্যাটট্রিক করে তাদের জয়ের নায়ক ফেরান তোরেস।
ম্যাচ শুরুর মাত্র পঞ্চম মিনিটেই গোল খাওয়ার উপক্রম হয়েছিল বার্সেলোনার। ইসকোর ক্রস বক্সে পেয়ে যান লুইন এনরিকে। গোলরক্ষক ইনাকি পেনারের উপর দিয়ে চিপ শট করলে বল চলে যায় জালে। বল দখলে নিয়ে শুরু থেকে আধিপত্য করতে থাকে বার্সেলোনা। ১৪ মিনিটে প্রথমবারের মতো সুযোগ পায়। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস বক্সে পায় পেদ্রিকে। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারের শট উপরের জলে পড়লে বল চলে যায় বাইরে। ২১ মিনিতে পেদ্রির ক্রস থেকে বেটিসের জাল কাঁপান তোরেস। এরপর আরও কয়েকটি আক্রমণ করে বার্সেলোনা। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। ফলে এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান তোরেস। ইয়ামাল সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন। বাইলাইনের কাছ থেকে তার শট পোস্টে লাগার পর বাঁ পায়ের শটে জালে পাঠান তিনি।
দুই গোলে এগিয়ে থাকলেও বেটিসকে চাপে ফেলা যায়নি। ৫৬ থেকে ৫৯ মিনিট- এই সময়ের মধ্যে তাদের বার্সার দুবার বল পাঠিয়ে সমতা ফেরান ইসকো। তবে অতিরিক্ত সময়ে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। এর দুই মিনিট পর গোল করে হ্যাটট্রিক করেন তেরেস। অবশেষে রিয়াল বেটিসের বিপক্ষে ৪-২ গোল জয় নিয়ে স্বস্তি ফিরে পেয়েছেন জাভি।










































