দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র’র মৃত্যু
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় মোটরসাইকেল -পাখি ভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩ টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের স্টেডিয়াম পাড়ার আব্দুল মোমিনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র মুন্না(২৪) দোকান থেকে ৩ কেজি চাউল নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিল। পথে দামুড়হুদা -কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা পূর্বাশা কাউন্টারের সামনে একটি পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে সে সড়কের উপর আছড়ে পড়ে মারাত্নক ভাবে আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে চুৃয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদী নামক স্থানে পৌছালে মুন্না মারা যায়।
কালিগঞ্জে রূপা সমবায় সমিতির গ্রাহকদের কোটি টাকার আত্মসাতের অভিযোগ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় ভুয়া সনদ ও সাইনবোর্ড লাগিয়ে নলতা ও ফতেপুর শাখায় গ্রাহকদের ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অফিস ঘেরাও করে টাকা ফেরত পাবার দাবীতে বিক্ষোভ করেছে শতশত গ্রাহক। সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার ফতেপুর শাখা অফিসের সামনে শত শত গ্রাহকের ভিড় জমে এক পর্যায়ে গ্রাহক ঋণের টাকা ও ডিপি এস এর টাকা নিতে আসলে অফিসের ম্যানেজার দিলীপ সরকারের সাথে তাদের বাক বিতন্ডা হয়। অবস্থা বেগতিক দেখে দুর্নীতিবাজ ম্যানেজার গা ঢাকা দেয়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রুপা সমবায় সমিতি নামের একটি এনজিওর প্রধান কার্যালয় উপজেলার নলতায়। “রূপা “উপজেলার বিভিন্ন গ্রামে গরিব ও অসহায় মানুষকে ঋণ ও ডিপি-এস’ এর ডাবল লাভ প্রলোভন দেখিয়ে সঞ্চয় আদায় করে। এছড়াও বিভিন্ন এলাকার নারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেয়। ঋণ প্রদানের ফাঁদে ফেলে এসব গ্রাহকের ডিপি এস এর এককালীন সঞ্চয় গ্রহণ করে তারা। ঘটনাটি ফতেপুর রুপা সমবায় সমিতি শাখা অফিস এলাকা নিজস্ব ভবনে ঘটেছে। সংবাদ পেয়ে অফিসের সামনে জড়ো হন ভুক্তভোগী গ্রাহকরা।
সরেজমিন সূত্রে জানাগেছে, ভুক্তভোগী মহদেব সরদার-৫০ হাজার,সহদেব সরদার-২৫ হাজার, অনাম্তো সরদার-২ লাখ ৩০ হাজার,জগো সরদার- ২০ হাজার, দেববত সরদার-৫০ হাজার, সুভাষ বাসার ৩ লাখ টাকা, আমিও হাজরা ১ লাখ ৫০ হাজার টাকা, কল্পনা হাজরা ১ লাখ ৫০ হাজার টাকা, খেন্তো রানি হাজর-১ লাখ ৫৬ হাজার টাকা, পলক হাজরা-১ লাখ টাকা, তাপস হাজার -১ লাখ টাকা, অনিমা রানি ২ লাখ ৫৬ হাজার টাকা,বিদেশ হাজার-২০ হাজার, গুরু ৫ লাখ টাকা, সর পাল-২ লাখ টাকা, বুদো পাল-৫০ হাজার , দিলিপ ঢালি-২ লাখ টাকা সহ প্রায় ১৭০ থেকে ২৮০ জন ব্যক্তি বিভিন্ন অঙ্কের টাকা জমা দিয়েছে বলে এ প্রতিনিধিকে জানায়।
ভুক্তভোগী একজন বলেন, আমি গরিব মানুষ আমি প্রায় নিঃস্ব হয়ে গেলাম।আমি এর বিচার চাই। আরেক ভুক্তভোগী বলেন, প্রতারকরা গত এক বছর আগে আমাদের গ্রামে এসে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ ও পণ্য দেয়ার নামে কয়েকজনের কাছ থেকে কয়েক হাজার টাকা নেয়।আমরা এই প্রতারকদেরকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে (রুপা সমবায় সমিতির) প্রধান পরিচালক মনিরুল ইসলাম মুঠোফোনে প্রতিনিধিকে জানান- আমার রুপা সমবায় সমিতির সকল গ্রাহকদের ডিপি-এস ও সঞ্চয়ের টাকা আমি ফেরত দেব, বর্তমান আমার দেয়ার কোন সক্ষমতা নাই। শাখা ম্যানেজার দিলীপ সরকার জানান, আমরা এখন কোন টাকা দিতে পারবো না গ্রাহকদের, আমার পরিচালক মনিরুল ইসলাম তার বর্তমান টাকা দেওয়ার কোন ক্ষমতা নাই, আমার সাথে বলে কোন লাভ নাই।
পাইকগাছায় খাল খননের উদ্বোধন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় সিলেমানপুর চরের বিলের খাল খননের দ্প্রবধন করা হয়েছে। সোমবার সকালে কপিরমুনি ইউনিয়নের চরের বিলে ওই খালের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। সফল ফর ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যনেজমেন্ট প্রজেক্টের আওতায় ওই খাল খনন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু , উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুল নাহার, প্রোগ্রামার কর্মকর্তা এস এম ফেরদৌস। খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজী।অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার জোয়াদ্দার, শিক্ষক মো. মোস্তফা কামরুজ্জামান, কৃষ্ণপদ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, শিক্ষক জিএম শামসুর, এলাহী বক্স, ইউপি সদস্য বদরুল মোড়ল, খাল খনন কমিটির সভাপতি গৌতম বিহারী ঘোষ, সম্পাদক জামাল গাজী, সিরাজুল ইসলাম, সুজায়েত হোসেন, সামছুর রহমান, নিজাম শেখ, সামাদ মোড়ল, সাধন বিশ্বাস, শহিদুল সরদার,
সাইফুল ইসলাম, সুলেমান আলী, ফিরোজ আহমেদ, আজিজুল শেখ, জামাল মোড়ল, জসিম মোড়ল, খায়রুল ইসলাম, আজিম উদ্দিন, মজিদ সরদার, আলীমুদ্দিন মিস্ত্রী, ইকবাল সানা , বেলাল সরদার, ফারুক হোসেন, আকিমুদ্দীন মোড়ল, শহর আলী গাজী, মুজিবর সানা, আশরাফ গাজী সহ অনেকে।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৪ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ। গতকাল সোমবার বিকাল ৪.৩০ টায় নগরীর বয়রা পুলিশ লাইন সংলগ্ন বকুলতলা মোড়ে দুইশো শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল বিশেষ অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন। খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সৈয়দ জাহিদুজ্জামান জাহিদ এর সঞ্চলনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দপ্তর সম্পাদক মোঃ জিলহজ হাওলাদার, খালিশপুর থানার স্বরচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম অভি, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ নুরুজ্জামান, শেখ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী ইউসুফ আলী মন্টু, রফিকুর রহমান মারুফ, লিটন মাহমুদ, মোঃ ইমরান হাওলাদার, ইঞ্জিনিয়ার ইসমাইল সুমন, মোঃ ইমরান হোসেন সাগর, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আবিদ আল হাসান, মোঃ কবির হোসেন, এ কে এম জান্নাতুল ফৈরদৌস রুপম, মোঃ নাসির শেখ, এস এম দিদার, মোঃ আল আমিন হাওলাদার, দেবদাস বিশ্বাস, মোঃ রাজু, আল মামুন বাদল, মোঃ রাজিব মোল্লা, মোঃ লিটু, মোঃ মানিক, হানিফ শেখ, কাজী বদরুল আলম, হিরো খান, আব্দুল কুদ্দুস, মুসফিকুর রহমান তাজিম, মাসুদ পারভেজ, নারায়ণ দাস, মেহেদী হাসান রিফাত, নির্মল মন্ডল, সঞ্জয় দাস, মজনু শেখ, খন্দকার তাজ, মোঃ নয়ন, হেমায়েত উদ্দিন প্রমুখ; পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আমির হামজা।
মোংলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রান্তিক কৃষকদের ফলের সঙ্গে যুক্ত রেখে পরবর্তীতে কৃষিকাজে অংশগ্রহণ নিশ্চিত করতে মোংলায় অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক কৃষক মাঠ দিবস। বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোকের উদ্যোগে সোমবার (২২জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে এ কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। কৃষক মাঠ দিবসে ৮টি ষ্টলে শীতকালীন নানা রকম সবজির প্রদর্শন করেন কৃষকেরা। এ সময় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষকদের একটি মাঠে প্রদর্শিত ফলাফল সম্পর্কে ধারণা দেয়া ও তাদেরকে ফলাফলের সাথে যুক্ত থেকে পরবর্তী কৃষি কাজে অংশগ্রহণ করতে উদ্ধুদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ন চন্দ্র পাল, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নবলোকের প্রজেক্ট ম্যানেজার পল্লব রায়, সহকারী ম্যানেজার প্রবীর বিশ্বাস ও ফিল্ড ফ্যাসিলিটিটর তানিয়া ইসলামসহ প্রান্তিক কৃষকেরা।
নবলোকের ফিল্ড ফ্যাসিলিটিটর তানিয়া ইসলাম বলেন, ‘কৃষকদের মাঠ দিবস এমন একটি প্রক্রিয়া, যা মাঠের মধ্যেই আনুষ্ঠানিকতার মাধ্যমে উপস্থিত কৃষকদের ফল সম্পর্কে ধারণা দেয়া। এছাড়া এখানে আসা কৃষকদের প্রদর্শনীর ফলের সঙ্গে অন্য জমির তুলনামূলক ফলও দেখানো হয়েছে। এর মাধ্যমে কৃষক নতুন জাত বা প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। কোন জাত ভালো বা কোনটির বেশি ফলন হবে তা বুঝতে পারেন’। #
সিটি মেয়রের শোক বার্তা
খবর বিজ্ঞপ্তি
বিকেএসপি’র সাবেক কোচ ও কৃতী ফুটবলার এস এম মনসুর আহম্মেদ-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অপর এক বিবৃতিতে খুলনার বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক-এর প্রয়াণে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র প্রয়াত জ্যোতির্ময় মল্লিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র আয়োজনে উপজেলা এলাকার হতদরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন। সোমবার (২২ জানুয়ারী) বিকাল ৩টায় এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ প্রমুখ। এ সংস্থার আয়োজনে উপজেলা এর হতদরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিজ নিজ অবস্থান থেকে সমাজের অবহেলিতদের সহায় হয়ে পাশে দাঁড়াতে হবে। জিও, এনজিও এবং বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে। কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র এ উদ্যোগকে সাধুবাদ জানাই, কেনোনা তারা শীতার্ত মানুষের সহায় হয়ে এগিয়ে এসেছে। অনুষ্ঠানের সহ সভাপতি শেখ সাইফুল বারী সফু তার বক্তব্যে বলেন জাতীয় সাংবাদিক সংস্থা মহামারী করোনা কালেও অসংখ্য মানুষকে সহায়তা প্রদান করেছিল। সোমবার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের মত সমাজের বিত্তবান দেরকেও হতদরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
ডুমুরিয়ায় স্কুল মাদ্রাসার আ্যথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা অনুর্ধ্ব-১৬ আ্যথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার ব্যব¯’াপনায় ফুটবল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা শেখ বখতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুন, শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম নাজমুল আলম, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী। ক্রীড়ানুষ্ঠানে ধারা ভাষ্যে ছিলেন সহকারী শিক্ষক আসমাউল হুসনা ও সুলতানা রাজিয়া। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতাপ কুমার মণ্ডল, আব্দুল জলিল, সামরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মানবন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে মানবন্ধন করা হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স, জরুরি বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর এবং বিনষ্টের প্রতিবাদে ওই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর মানববন্ধনে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি, ডা. মাহফুজুর রহমান, ডা. আয়েশা আক্তার, ডা. জাহিদুর রহমান, ডা. তুহিন পারভেজ জুয়েল, ডা. দীপংকর রায়, ডা. জয়তী রায়, ডা. মায়শা মালিহা, ডা. আখিরুজ্জামান, ডা. তরিকুল ইসলাম, জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম প্রমুখ। #
কুয়েটের আইআইসিটিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর জানুয়ারি ২০২৪ সেশনে ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে (আইআইসিটি) ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। সভাপতিত্ব করেন আইআইসিটি এর পরিচালক প্রফেসর ড. আশরাফুল গণি ভুইয়া।
অনুষ্ঠানে আইআইসিটিতে জানুয়ারি ২০২৪ সেশনের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীগণসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন শেষে আইআইসিটিতে স্থাপিত ‘মোবাইল এ্যাপস ডেভেলপমেন্ট ল্যাব’ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা বিভাগের ১০ জেলায় গত অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাসে একশত ৪৬টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারশত একটি উঠান বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে খুলনা বিভাগীয় কমিটির সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনাস্থ উপপরিচালকের কার্যালয়ের পক্ষ থেকে এসকল তথ্য জানানো হয়। সভাটি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, এপিএমবি, শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে (সোমবার) সকালে অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা জানান, বাল্যবিবাহের নেতিবাচক বিষয়গুলো সাধারণ মানুষকে জানাতে মসজিদের ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এবিষয়ক মোটিভেশনাল কর্মসূচির আয়োজন করা যেতে পারে। বাল্যবিবাহ রোধে বিবাহ নিবন্ধক বা কাজী এবং আইনজীবীদেরও ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খাঁন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হাসনা হেনাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রামপালে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
এগারো পেরিয়ে বারতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি ও প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদারের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে দেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু,, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলজার হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, তথ্য ও ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, সদস্য লায়লা সুলতানা, মুর্শিদা পারভীন, হারুন শেখ, মো. রবিউল ইসলাম ও মো. আব্দুল্লাহ শেখ প্রমূখ।
সাংবাদিকগণ সমাজের দর্পণ। দেশ ও সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো অকুতোভয়ে একমাত্র সাংবাদিকরাই তুলে ধরেন। তাদের কাছ থেকে এই সমাজ অনেক কিছুই প্রত্যাশা করে। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে এশিয়ান টেলিভিশনের যাত্রা শুরু। দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হিসেবে এশিয়ান টেলিভিশনের অগ্রণী ভূমিকা রয়েছে। বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।#
দামুড়হুদা ও চুয়াডাঙ্গায় কম্বল বিতরণ কালে- পুনকের সভানেত্রী
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা ও চুয়াডাঙ্গায় জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে রাতে অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সোমবার মধ্যরাতে রাতে পুলিশ নারী কল্যাণ সমিতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চুয়াডাঙ্গার ট্রেন স্টেশন ও বিভিন্ন যাত্রী ছাউনিতে তীব্র শীতে আশ্রয় নেওয়া অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হয়ে কম্বল বিতরণ করে। এসময়
সংগঠনটির সভানেত্রী জান্নাতুল ফেরদৌসের তত্ত্বাবধানে সহ-সভানেত্রী নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পুনাক সভানেত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে পুনাকের এই ক্ষুদ্র প্রচেষ্টা হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত প্রান্তিক মানুষকে কিছুটা হলেও সুরক্ষা দিবে।
এক মৌসুমেই ৬ লাখ টাকার কুল বিক্রির আশা
খুলনাঞ্চল রিপোর্ট
টগবগে যুবক রহিম সিকদার। শুধু চাকরির পেছনে না ঘুরে আত্মনির্ভরশীল হতে চেয়েছিলেন তিনি। সেই অনুযায়ী বাবার সঙ্গে ৩০০ শতাংশ জমিতে করেছেন কুল চাষ। সেই কুল চাষে হয়েছেন সফলও। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এক মৌসুমে ৬ থেকে ৭ লাখ টাকার কুল বিক্রি করা যাবে। রহিম সিকদার ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি এলাকার বাসিন্দা।
রহিম জানান, তার বাগানের কুল খুবই মিষ্টি ও সুস্বাদু। ঝালকাঠির আশেপাশের পাইকাররা এসে তার বাগান থেকে কুল কিনে নিয়ে যান। বর্তমানে তার দুইটি বাগানে আপেল কুল, বাউকুল, বল সুন্দরী, নারিকেল সুন্দরী, কাশ্মীরি, থাই টকসহ ছয় জাতের কুল রয়েছে।
তিনি আরো জানান, তার বাগানে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এক মৌসুমে ৬ থেকে ৭ লাখ টাকার কুল বিক্রি করা যাবে।
কুল ক্রেতা কাওসার বলেন, কুল কিনতে বরিশাল থেকে এখানে এসেছি। তাদের কুল খুবই সুস্বাদু ও দামে কম। গত দুই বছর ধরে এখান থেকেই কুল কিনে যাই।
পোনাবালিয়া ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান বলেন, আমাদের ইউনিয়নে রহিম ছাড়াও অনেকেই কুল চাষ করেছে। কুল চাষ করে তারা সফল হয়েছে। তাছাড়া তাদের দেখাদেখি অনেকেই কুল চাষে আগ্রহী হচ্ছেন। দূর-দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে কুল ক্রয় করেন। এছাড়া অনেকে বাগান দেখতে আসে, তখন কুল কিনে নিয়ে যায়।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম বলেন, ঝালকাঠিতে কুল চাষ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা কুল চাষিদের প্রশিক্ষণ, সার ও সেচ ব্যবস্থাপনাসহ নানা পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, কুল যেহেতু লাভজনক। তাই কুল চাষে শিক্ষিত যুবক ও তরুণ কৃষক উদ্বুদ্ধ হয়ে এই কুল চাষ করছেন। আশা করছি, কুল চাষের মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে তেমনি আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
শীতে লাল চাঁদের পিঠা
কুষ্টিয়া প্রতিনিধি
শীত আসলে কুষ্টিয়া সরকারি কলেজের সামনের লাল চাঁদ আলীর বিভিন্ন রকমের পিঠা বিক্রি জমে ওঠে। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করেন ভাপা, চিতইসহ হরেক রকমের পিঠা। এ পিঠা খেতে মানুষ ভিড় করে। প্রতিদিন কয়েক হাজার টাকার পিঠা বিক্রি করেন তিনি। শীতের চার মাস তিনি পিঠা বিক্রি করে সংসার চালান।
আতপ চাল ভিজিয়ে, তার সঙ্গে খেঁজুরের গুড় দিয়ে তৈরি করেন ভাপা পিঠা। গরম গরম এ মজাদার পিঠা প্রতি পিস ১০ টাকা। আর চিতই পিঠা বিক্রি করেন ৫টি ২০ টাকা। গরম চিতই পিঠার সঙ্গে কাঁচা মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা ও কাসুন্দি দিয়ে মজা করে খাই সবাই।
লাল চাঁদ আলীর বাড়ি কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামে। তিনি জানান, ১২ বছর ধরে শীতের মৌসুমটা এখানে পিঠা বিক্রি করেন। এখন বিক্রি বেশ ভালো। তাই স্ত্রীসহ পরিবারের সবাই মিলে পিঠা তৈরি ও বিক্রির কাজ করেন।
তিনি বলেন, ‘সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এত ভিড় হয়, পিঠা বানিয়ে পারা যায় না। অনেকে অনেক দূর থেকে পিঠা খেতে আসে। প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকার পিঠা বিক্রি করি।’
লাল চাঁদের স্ত্রী বলেন, ‘আগে বাড়িতে বসে পিঠার উপকরণ তৈরিতে সাহায্য করতাম। কিন্তু এবার বিক্রি অনেক বেশি। একার পক্ষে সামলানো সম্ভব হয় না, তাই আমিও এখানে এসে পিঠা বিক্রি করছি।’
পিঠা ক্রেতা খালেদ সাইফুল বলেন, ‘লাল চাঁদ ভাইয়ের পিঠা সুস্বাদু। যার কারণে প্রায়ই খেতে আসি।’
রবিউল আলম নামের আরেকজন জানান, ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। আর মাত্র ২০ টাকায় গরম গরম ৫টা পিঠা পাওয়া যায়। তাই এখানে খেতে আসেন।
কনকনে শীতে কাঁপছে সাতক্ষীরার মানুষ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় তাপমাত্রা আগের চেয়েও কমেছে। হালকা বাতাস বেড়ে যাওয়ায় কনকনে শীতে কাঁপছে জনজীবন।
সোমবার (২২ জানুয়ারি) সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দুই দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।
সাতক্ষীরা সদর উপজেলার রানা হোসেন, আয়ুব আলী ও শফিকুল ইসলামসহ কয়েকজন কৃষক জানালেন, প্রচণ্ড শীতে বাড়ি থেকে বের হতেই পারছেন না। এরপর কাদা পানিতে নেমে বোরো ধান চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম জানান, প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি আরও জানান, ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ঝিকরগাছায় স্ত্রীর সঙ্গে পরকীয়া ফাঁস, বন্ধুকে বাসায় ডেকে নিয়ে হত্যা
যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলায় পরকীয়ার জের ধরে যুবককে হত্যার ঘটনায় তার বন্ধু ক্যাসেট বাবুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২১ জানুয়ারি) ভোলার দৌলতখান উপজেলার আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২২ জানুয়ারি) পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গ্রেফতার বাবু মোড়ল ওরফে কেসমত ওরফে ক্যাসেট বাবু ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের কাসেম মোড়লের ছেলে। নিহত যুবক তৌফিক হাসান (২২) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কারিগর পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। তৌফিক গ্রেফতার ক্যাসেট বাবুর বন্ধু ছিলেন।
রেশমা শারমিন জানান, ২১ জানুয়ারি সকালে ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর গ্রামস্থ তার খালু জয়নাল আবেদীনের বাড়ি থেকে ক্যাসেট বাবুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পিবিআই সুপার আরও জানান, নিহত তৌফিক ও আসামি ক্যাসেট ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের সূত্র ধরে তৌফিক আসামির বাড়িতে অবাধ যাতায়াত করত। একপর্যায়ে তৌফিকের সঙ্গে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া খাতুনের ঘনিষ্ট সর্ম্পক হয়। তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি বাবু জানতে পারে। এ নিয়ে বাবু ও রিয়ার মধ্যে ঝগড়া হয়। তখন বাবু ক্ষিপ্ত হয়ে তৌফিককে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন বাবু মীমাংসার কথা বলে কৌশলে তৌফিককে তার বাড়িতে ডেকে নিয়ে যান। বাবুর বাড়িতে যাওয়ার পর বিষয়টি নিয়ে বাবু ও তৌফিকের মধ্যে ব্যাপক ঝগড়া বিবাদ শুরু হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক বাবু তার ঘরে থাকা চাকু দিয়ে তৌফিকের পেটে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। তখন রিয়া তৌফিককে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌফিকের অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতাল পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন ঝিকরগাছা থানায় একটি মামলা হয়।
বিশ্ববিদ্যালয় থেকে বিদায়ের দিনই না ফেরার দেশে ইবি অধ্যাপক
খুলনাঞ্চল রিপোর্ট
অবসর শেষে আনুষ্ঠানিক বিদায়ের দিনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেছার উদ্দিন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে কর্মরত ছিলেন।
রোববার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
জানা যায়, রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ড. নেছার উদ্দিনসহ আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তিন শিক্ষককে বিভাগের পক্ষ থেকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ড. নেছার উদ্দিন অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় তার বিভাগের সহকর্মী ও আত্মীয় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে নিয়ে স্মৃতিচারণমূলক নানা বক্তব্য রাখেন।
পরিবার ও বিভাগীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টায় ঢাকায় প্রথম জানাজার পর লক্ষ্মীপুর জেলায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অধ্যাপক ড. নেছার উদ্দিন ১৯৯১ সালের ৪ ডিসেম্বর আরবি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক, ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নিত হন।
২৭ বছর চার মাস ২৮ দিন শিক্ষকতা শেষে ২০১৯ সালের ৩০ এপ্রিল কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্বপালনকালে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্বপালন করেন। এছাড়া ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন।
কোয়ারেন্টাইন সনদ নেই: বেনাপোলে আটকা আমদানির ৪২ হাজার কেজি মহিষের চামড়া
বেনাপোল (যশোর)প্রতিনিধি
বেনাপোল বন্দরে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন সনদ না থাকায় ৪১ হাজার ৯০০ কেজি মহিষের চামড়া জব্দ করা হয়েছে। আমদানি নীতি না মানায় অনিয়মের অভিযোগে বেনাপোল বন্দরে এক মাস ধরে আটকে আছে বিপুল পরিমাণ এই মহিষের কাঁচা চামড়া। প্রাণিসম্পদ অধিদফতরের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে একশ্রেণির কর্মকর্তাকে ম্যানেজ করে ভারত থেকে এসব চামড়া আমদানি করেছিলেন দুর্নীতিবাজ ব্যবসায়ীরা।
গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশি আমদানিকারক চাঁদপুর ট্যানারি ভারত থেকে আমদানি করে এ চামড়ার চালানটি। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে কাস্টমস পণ্য চালানটি খালাসের সময় অনিয়ম পেয়ে আটকে দেয়।
জানা যায়, প্রতিবছর দেশীয় কাঁচা চামড়ার পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও রফতানিমুখী চামড়াজাত পণ্য উৎপাদনকারী শিল্প কারখানাগুলোকে বছরে প্রায় এক হাজার কোটি টাকার (প্রায় ১০০ মিলিয়ন ডলার) লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদপ্রাপ্ত ফিনিশড চামড়া আমদানি করতে হয়। আর এদেশ থেকে চামড়া রফতানি হয় ১৭০ মিলিয়ন ডলারের। তবে চামড়া আমদানির ক্ষেত্রে যে শর্ত আছে তা না মেনে বেনাপোল বন্দর দিয়ে কয়েকজন আমদানিকারক ভারত থেকে চামড়া আমদানি করে আসছে দীর্ঘদিন ধরে। আর এ চামড়া ছাড় করতে সহযোগিতা করছিলেন কিছু সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা।
চামড়ার রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের এআর ইন্টারন্যাশনাল। গত ২০ ডিসেম্বর বন্দর থেকে চামড়া খালাস নিতে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট সুপ্রিম অ্যাসোসিয়েটস। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে কাস্টমস চালানটি জব্দ করে।
অভিযুক্ত আমদানিকারক চাঁদপুর ট্যানারির সিঅ্যান্ডএফ প্রতিনিধি মোকলেছুর রহমান জানান, এর আগেও বেনাপোল বন্দর দিয়ে প্রাণিসম্পদের ছাড়পত্র ছাড়াই চামড়া খালাস হয়েছে। হঠাৎ করে কাস্টমস প্রাণিসম্পদের ছাড়পত্র লাগবে বলে এখন তাদের চামড়া খালাস করতে দিচ্ছে না।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চামড়া আমদানিতে অনিয়ম হচ্ছে। এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা দরকার। দেশের চামড়া যদি সৎভাবে রফতানির সুযোগ থাকে তাহলে আমদানির ওপর নির্ভর করতে হবে না।
সাধারণ চামড়া বিক্রেতা রহমত বলেন, দেশের চামড়া বিক্রি হয় না, অথচ ভারত থেকে নিয়মিত চামড়া আমদানি হচ্ছে।
বেনাপোল স্থলবন্দর প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, অনিয়মের অভিযোগে চামড়ার চালান জব্দ করা হয়েছে। তারা প্রাণিসম্পদ অফিস থেকে কোনো ছাড়পত্র গ্রহণ করেনি।
দীর্ঘদিন ধরে এমন অনিয়ম করে কীভাবে চামড়া আমদানি করছে জানতে চাইলে বলেন, যারা এর আগে চামড়া চালান খালাস দিয়েছে তারা বলতে পারবে।
জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে ১৭০ মিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে। আর আমদানি করতে হয়েছে এক হাজার কোটি টাকার চামড়া।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) তথ্য অনুসারে, এলডব্লিউজি সনদ না থাকায় বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে বছরে প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার আয় হারাচ্ছে। চামড়াশিল্প নগরে বর্তমানে ১৪২টি ট্যানারি রয়েছে। তবে চামড়া কারখানা আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেয়েছে মাত্র ৫টি ট্যানারি।
চপস্টিক দিয়ে ভাত খেয়ে বরিশালের নিপার বিশ্বরেকর্ড
খুলনাঞ্চল রিপোর্ট
প্রথমে কয়েন টাওয়ার তৈরি করে তারপর চপস্টিক দিয়ে ভাত খেয়ে রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা। বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুইবার বিশ্ব রেকর্ড গড়ায় আনন্দিত স্বজনরা।
বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নিপা। সে এ.আর.এস মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করছেন।
জানা যায়, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখেন নিপা। আর এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে নতুন আরও একটি রেকর্ড গড়লেন। মিনিটে একটি একটি করে ২৭টি ভাত খেয়ে ৮ বছর পর ইতালির নাগরিকের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের নিপা। এর আগের বারেও ইতালির নাগরিককেই পেছনে ফেলেন তিনি।
নিপা বলেন,, ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলাম। তখনও ইতালিকে পেছনে ফেলে রেকর্ড করেছিলাম। এবারও ইতালির রেকর্ড ভাঙা হয়েছে। এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন আর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্বরেকর্ডের চেয়ে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিল।
তার স্বজনরা জানান, নিপার কারণে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল হচ্ছে। অনেক ধরনের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে বলে মত তাদের।
এদিকে স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক এস এম জাকির হোসেন বলেন, এটা নিঃসন্দেহে গোটা বরিশালের জন্য সম্মানের ও আনন্দের। এর মধ্যদিয়ে দেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতে নিপার মতো আরও অনেক মেয়ে আগ্রহী হবে।
পিতৃ পরিচয়ের দাবিতে আদালতে বাক প্রতিবন্ধী শিশু
বাগেরহাট প্রতিনিধি
বাক প্রতিবন্ধী শিশুর পিতৃ পরিচয়ের দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছেন শিশুটির মানসিক ভারসাম্যহীন মা ফাতেমা বেগম। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১০ বছরের শিশু হাসানের বাবার পরিচয়ের দাবিতে জেলা জাতীয় আইন সহায়তা কমিটির মাধ্যমে আদালতে আবেদন করা হয়। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনকে সমান জারি করেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম বাবুল জানান, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের খালকুলা গ্রামের আব্দুল গফুরের ছেলে সরোয়ার হোসেন ১৩ বছর আগে মানসিক ভারসাম্যহীন স্বামী পরিত্যক্তা ফাতেমা বেগম (৩৫)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত। এক পর্যায়ে তার পেটে একটি সন্তান আসে। ২০১৪ সালে সন্তানটি ভূমিষ্ঠ হলে আসামি সরোয়ার সন্তানের পিতৃ পরিচয় দিতে অস্বীকৃতি জানায়।
এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চেয়ারম্যানের কাছে সালিশের মাধ্যমে মীমাংসা হয়। তারপর থেকে সরোয়ার পলাতক রয়েছে। সন্তানের বাবা পরিচয় ফিরে পেতে কয়েকদিন আগে বাগেরহাট প্রেসক্লাবে ফাতেমা বেগম সংবাদ সম্মেলন করেন। এরপর এই এলাকার জনৈক সমাজসেবক শরীফ মোস্তফা জামান লিটুর সহযোগিতায় বাগেরহাট জেলা জাতীয় আইন সহায়তা কমিটির কাছে আবেদন করে শিশুটির মা ফাতেমা বেগম।
এরপর আইনজীবী জাহিদুল ইসলাম বাবুল আইনি সহায়তা চেয়ে বাগেরহাট লিগাল এইড অফিসার (সহকারী জজ) ইব্রাহিম খলিল মুহিম এর সহযোগিতা চান। এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এ ফাতেমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে। ২০০০ সালের সংশোধিত আইন ২০০৩ এর ৯/১, ১০সহ ১৩ ধারা দন্ডবিধির ৫০৬ এর ০২ ধারা উল্লেখ করা হয়।
তিনি আরও জানান, ফাতেমা বেগম দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে আদালতের আশ্রয় নিয়েছে। আসামি সরোয়ারের বিরুদ্ধে সমন দিয়েছেন তাতে বলা হয়েছে। তিনি আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে বিষয়টি মেনে নিবেন। যদি মেনে না নেন তাহলে তার ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশু হাসানের পিতৃপরিচয় নিশ্চিত করা হবে।
এমপি হয়েই কাঠের ব্রিজ নির্মাণ করে দিলেন সাকিব
নিজস্ব প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের রুপাটি ও মাধবপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে হাওড় খালি খাল। এই খালের উপর দুই গ্রামবাসীর জন্য ব্রিজ না থাকায় চরম বিপাকে পড়তে হত। দুই প্রান্তের কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা এবং ছেলেমেয়েদের স্কুল কলেজ ও হাট বাজারে যাতায়াত ছিল কষ্টসাধ্য। অপর প্রান্তের কেউ মারা গেলে এ প্রান্তে নিয়ে আসতে ঘুরতে হতো ২ কিলোমিটার পথ। ফলে খালটিতে এই অংশে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ব্রিজ নির্মাণের।
সম্প্রতি মাগুরা-১ আসনে নৌকার মাঝি হন ক্রিকেটার সাকিব আল হাসান। এই এলাকায় সাকিবের পক্ষে তার ফুফু ভোট চাইতে গেলে এলাকাবাসী দাবি করেন ব্রিজটি নির্মাণ করার। সাকিবের ফুফু কথা দিয়েছিলেন সাকিব নির্বাচিত হলে সেখানে একটি ব্রিজ নির্মাণ করে দেয়া হবে। তবে সাময়িক চলাচলের জন্য সেখানে এলাকাবাসী একটি কাঠের ব্রিজ নির্মাণের কাজ হাতে নেয়। বিষয়টি জানতে পেরে তার ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দেন সাকিব আল হাসান। সম্প্রতি সেই কাঠের ব্রিজটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, এই ব্রিজ নির্মাণে ফলে কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা এবং ছেলেমেয়েদের স্কুল কলেজ ও হাট বাজারে যাতায়াত সহজ হয়েছে।
ব্রিজটি নির্মাণ কাজে সহযোগিতাকারী মনিরুল ইসলাম বলেন, আগে এখানে একটি বাঁশের সাঁকো ছিল, জেটি দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই পড়ে আহত হয়েছে। সম্প্রতি আমরা একটি কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নিলে সাকিব আল হাসান বিষয়টি জানতে পারে। পরে সাকিব এই ব্রিজের সব খরচ দেবে বলে আমাদেরকে জানান।
রুপাটির গ্রামে গিয়ে দেখা যায়, হাওড়খালী খালটি জগদল ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় একটি সেতু তৈরি করা হয়েছে। কাঠের তৈরি এ ব্রিজ দিয়ে মানুষ ও বাইসাইকেল যাতায়াত করতে পারবে। হাওড়খালী খালের উপর কাঠের ব্রিজ নির্মিত হওয়ায় দুই অঞ্চলের মানুষের মাঝে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে।
রুপাটি হিন্দু সম্প্রদায়ের নেতা নারায়ণ রায় ও মাধবপুর ঋষিপাড়া হিন্দু সম্প্রদায়ের নেতা তপন দাস বলেন, সেতুটি নির্মাণে আমাদের দুই পাড়ের মৃত ব্যক্তিদেরকে শ্মশানে আনা একদম সহজ হয়েছে। আগে ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে আসতে হতো। সাকিব আল হাসান কাঠের সেতু করে দিয়েছেন। আমরা চাই তিনি যেন দ্রুত এটাকে বরাদ্দের আওতায় এনে বড় ব্রিজ নির্মাণ করে দেন।
স্থানীয় জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন, রুপটি উত্তরপাড়া এবং মাধবপুর দুই গ্রামের মানুষের চলাচলের জন্য একটি বাঁশের সাঁকো ছিল। যেটি সম্প্রতি ভেঙে যায়। গ্রামবাসীর উদ্যোগ একটি কাঠের ব্রিজ নির্মাণের কাজ চলছিল।
এ সময় সংসদ নির্বাচন চলে আসায় বর্তমান সংসদ সদস্য সাকিব আল হাসান ব্রিজটি নির্মাণের ব্যাপারে জানতে পারে। এরপর তিনি এটি সম্পূর্ণ নির্মাণ খরচ দেয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এখানে একটি পরিপূর্ণ ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। ব্রিজটি নির্মাণ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে তিনি জানান।
পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে: এমপি রশীদুজ্জামান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকার কৃষি খাতকে অধিক গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে দেশে কোন খাদ্য ঘাটতি নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাফল্য উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন, প্রতিবছর দেশে জনসংখ্যা বাড়লেও কৃষি জমি বাড়ছে না। এ জন্য আমাদের কৃষি ফসল উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, লবণ পানির যথাচ্ছা ব্যবহার না করে আমাদের পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকারি যে সব খাল রয়েছে এগুলো খনন করে মিষ্টি পানি সংরক্ষণ করে চাষাবাদ করলে কৃষি ফসল উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন প্রাণ প্রকৃতি ও পরিবেশ সঠিক থাকবে তেমনি কৃষকরাও লাভবান হবে। তিনি সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর চরের বিলের খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সিনিয়র প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ড. এসএম ফেরদৌস, উত্তরণ সফল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা ধীমান গাইন, টিম লিডার নাজমুল বাসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী, রাজিয়া সুলতানা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগম ও জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ৬ লক্ষ টাকা ব্যয়ে সিলেমানপুর চরের বিলের ১.৬ কিলোমিটার ভরাট হওয়া খাল পুনঃখনন করা হচ্ছে। খনন কাজ বাস্তবায়ন করছে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উন্নয়ন সংস্থা উত্তরণ। খনন কাজ বাস্তবায়িত হলে অত্র এলাকার কৃষি ফসল উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য রশীদুজ্জামান ফিতা ও মাটি কেটে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।
পাইকগাছায় বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় আগামী ২৯ ও ৩০ জানুয়ারী দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এ আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী অধ্যাপক জিএম শফিকুল ইসলাম, ইন্সট্যাক্টর আব্দুর রহমান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, অঞ্জলী রানী শীল, সঞ্জয় মন্ডল, শিক্ষক মৃণাল কান্তি, রতন কুমার দত্ত, শেখ তরিকুল ইসলাম, চন্দন কুমার বিশ^াস, সিদ্ধার্থ রায়, দেবাশীষ সরদার ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
নবনির্বাচিত এমপি’র সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতি পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সোমবার সকালে আগড়ঘাটাস্থ বাসভবনে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, গ্রাম ডাক্তার পূর্ণ চন্দ্র মন্ডল, জয়দেব কৃষ্ণ রায়, গোবিন্দ লাল মন্ডল, নিজামুল হক, বাসুদেব রায়, লতিফুর রহমান, নিরঞ্জন মল্লিক, মনোরঞ্জন রায়, রেজাউল ইসলাম, পঙ্কজ কুমার মন্ডল, পীযুষ কান্তি সানা, গোপাল চন্দ্র মন্ডল, মাহফুজুর রহমান, আব্দুল গনি, কাজল কান্তি, সিরাজুল ইসলাম, আজমল হোসেন, পরিতোষ কুমার ঢালী, সঞ্জয় সরকার, মুরশিদুল আলম খোকন, হারুনর রশিদ, নুরুল ইসলাম, আব্দুল করিম, মোঃ রফিকুল ইসলাম, জিয়াউল হক, আবুল কালাম, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, বিকাশিন্দু সরকার, মুজিবুর রহমান, আজিজুল হক, আব্দুর রাজ্জাক সানা, বেলাল হোসেন, মাহামুদ আলম, ইরিন জামান, আরাফাত হোসেন, বিপ্রদাশ সরদার, মহব্বত আলী, বুলবুল আহমেদ, আহম্মদ আলী, সমারেশ বিশ্বাস ও বাবুন সরকার।
মৎস্যজীবী ও মৎস্য চাষী সমিতির পক্ষ থেকে কামরুজ্জামান জামালকে ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক , বাংলাদেশ মৎস্যজীবী ও মৎস্যচাষী সমিতির প্রধান উপদেষ্ঠা মোঃ কামরুজ্জামান জামালকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন বাংলাদেশ মৎস্যজীবী ও মৎস্যচাষী সমিতির সভাপতি পুরষ্কার প্রাপ্ত মৎস্য সংগঠক মোঃ আসাদুজ্জামান কচি, সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার। এসময় উপস্থিত ছিলেন লষ্কর ওবায়দুর রহমান, শেখ নাজিম আহমেদ, সুমন হাসান, শামীম রেজা, সালাউদ্দিন, তাহেরা খাতুন, মনিরা খাতুন, আজমল হোসেন খোকন, শাহ আলম, শরীফ সরদার, ওহিদুজ্জামান, ঈসা দবীর প্রমুখ। প্রধান উপদেষ্ঠা সমিতির নেতৃবৃন্দকে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মৎস্য শিল্পে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রান্তিক, গরীব, অসহায় বঞ্চিত মৎস্যজীবী ও মৎস্যচাষীর জীবনমান উন্নয়নে পাশে থেকে কাজ করতে হবে।
ফকিরহাটের বেতাগা আদর্শ মাঃ বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতার উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ৫১তম শীতকালিন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্ভোধন সোমবার (২২ জানুয়ারী) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুখের পায়রা উড়িয়ে প্রতিযোগীতার শুভ উদ্ভোধন করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শেখর রঞ্জন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ। সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার দাশ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক চন্দন কুমার দাস। আরো বক্তৃতা করেন, ইউপি সদস্য পরিমল কুমার দাশ, সহকারী শিক্ষক অসীম বিশ^াস, ওমর ফারুক, সুচিত্রা চক্রবর্তী, শমিষ্টা দাশ, সুক্তা মজুমদার, পিয়াসী সেন, লাভলী ইয়াসমীন, রুম্পা দাশ ও মৌসুমী দাস প্রমুখ।
ফকিরহাটের কামটা এলাকার বখাটে যুবক ফয়সাল গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় ফয়সাল মিয়া (২৬) নামের একজন মাদকসেবী ও বখাটে যুবকের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়েছে পড়েছে। অবশেষে তাকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাকে রোববার কামটা এলাকার লোকজন আটকে রাখে। পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করে। ফয়সাল মিয়া কামটা গ্রামের সত্তার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। এদিকে, বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের নানাভাবে উত্যোক্ত করার অভিযোগে ওই ফয়সালের শাস্তি দাবী করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় জনগন। শিউলি বেগম, সাবিনা বেগম ও মো মতলেব হোসেন সহ কয়েকজন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজন জানান, ছাত্রীরা বিদালয়ে যাতায়াতের সময় নানাভাবে উত্যোক্ত করে আসছিল। এর প্রতিবাদ করতে গেলে উল্টে ভয়ভীতি দেখাতো। মাদকসেবী ফয়সালের বিরুদ্ধে কেউ কিছু বলার বা করার সাহস পেতেন না। যে কারনে কয়েকটি পরিবার তার ভয়ে বাড়ী ছাড়া রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি জানান, ফয়সালের বিরুদ্ধে এলাকায় একাধিক নানা অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে একজন মাদকসেবী বলে এলাকায় পরিচিত। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কাপড় ব্যবসায়ি খাঁন সাইদুজ্জামান জনি (৪৫) কামটায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ওই ফয়সাল তার উপর হামলা করে। এতে জনি গুরুত্বর আহত হন। এ ঘটনায় আহতের ভাই খাঁন রনি বাদি হয়ে স্থানীয় ফয়সাল মিয়াকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামী হিসেবে ফয়সাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (২২ জানুয়ারি) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে। ##
শিরোমণিতে মৎস অধিদপ্তরের উদ্যোগে চিংড়ি চাষ পদ্ধতি ক্লাষ্টার কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি বিলডাকাতিয়ায় ফুলতলা উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে ক্লাষ্টার ঘেরে গলদা চিংড়ি চাষ পদ্ধতি কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠান ২২ জানুয়ারী সোমবার সকাল ১০টায় শিরোমণির ৯নং ওয়ার্ডের বিল ডাকাতিয়া খাল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। উপ প্রকল্প পরিচালক এস সি এম এফ পি সরোজ কুমার মিস্ত্রী’র সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ হাসিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফুলতলা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া মেরিন ফিসারিজ অফিসারবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জ জেলায় ৩৫০টি চিংড়ি ক্লাসটার গঠন করা হয়েছে। এ সকল ক্লাসটারে প্রচলিত সনাতন পদ্ধতির পরিবর্তে প্রযুক্তি ভিত্তিক উন্নত সনাতন পদ্ধতির চিংড়ি চাষের মাধ্যমে নিরাপদ চিংড়ি উৎপাদন বৃদ্ধি করা, ক্লাসটার পদ্ধতিতে চাষিরা ঘেরের মাটি কেটে পানির গভীরতা ৪ থেকে ৫ ফুট পর্যন্ত বজায় রাখা, পাড় চওড়া ও মজবুত করে জৈব নিরাপত্তা বজায় রাখা, চাষের ক্ষেত্রে গুড একুয়া-কালচার প্র্যাকটিস অনুসরণ করে চিংড়ি উৎপাদন বৃদ্ধি করা। নিরাপদ চিংড়ি উৎপাদন হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির মূল্য ও চাহিদা বৃদ্ধি পাবে। এছাড়া চিংড়ির চাষ সম্প্রসারণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মেইন ফিশারিজ অফিসার কচি খানম, সার্ভিস প্রোভাইটার পাপড়ী বসু, শেখ রবিউল ইসলাম, কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, মাস্টার মনিলাল মন্ডল, মেম্বার সাইফুল ইসলাম , আনোয়ার হোসেন বিশ্বাস, শেখ হেমায়েত হোসেন, মুন্সী আব্দুল মান্নান, মীর আকতার হোসেন, শেখ আফজাল হোসেন, শেখ আহাদ আলী, হাবিবুর রহমান সরদার, নেহার ঢালী, শ্যামল মন্ডল, শেখ আব্দুল গফ্ফার, মোঃ ইদ্রিস আলী, শেখ হাবিবুর রহমান, শেখ আসাবুর রহমান,তাহাজ্জত হোসেন সহ মৎস্য চাষীরা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৩ দিনের কর্মসূচি ঘোষনা
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দের এক জরুরী মতবিনিময় সভা গতকাল সন্ধায় গাফফারফুড মোড়স্থ ফেডারেশনের অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ও ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, মোঃ মজিবর প্রমুখ।মতবিনিময় সভা থেকে শ্রমিকদের ন্যায় সংগত দাবি আদায়ের লক্ষে ফেডারেশন ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ২৪ জানুয়ারী বুধবার বিকাল ৩ টায় এ্যাজাক্স শ্রমিক ক্লাবে মতবিনিময় সভা, ২৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় সোনালী জুট মিল গেটে শ্রমিক জনসভা ও ২৯ জানুয়ারী সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষনা করেন শ্রমিক নেতারা।
জ্যোতির্ময় মল্লিকের প্রয়ানে সুন্দরবন একাডেমীর শোক
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন সুরক্ষা আন্দোলনের অন্যতম সেনানী, সুন্দরবন সাং বাদিক ফোরামের অন্যতম সংগঠক, সুন্দরবন বিষয়ক নানান জার্নাল, ম্যাগাজিনসহ অনেক প্রকাশনার সম্পাদক, শ্রী সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস পূনঃমূদ্রনে নিবেদিতপ্রাণ, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত দেশবরেণ্য ছড়াকার ও শিশু সাহিত্যিক, খুলনার বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক আর নেই। রোববার দিবাগত রাত দেড়টায় রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সুন্দরবন একাডেমীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সুন্দরবন একাডেমীর পক্ষে নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, পরিচালক ফারুক আহমেদ ও মোঃ আঃ হালিম এক শোক বার্তায় প্রয়াত জ্যোতির্ময় মল্লিকের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে সুন্দরবন সুরক্ষা আন্দোলনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা’ অপূরণীয়।
ইন্দুরকানীতে দুর্ণীতি ও অনিয়মে চলছে উপজেলা কৃষি অফিস
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে দূর্ণীতি ও অনিয়মের মধ্য দিয়েই চলছে উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমী নানা ক্ষেত্রে দূর্ণীতি করলেও তিনি কাউকে তোয়াক্কা করছেন না। এমন কি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কোন সমন্বয় করছেন না। সম্প্রতি ৪ জানুয়ারী কৃষি কর্মকর্তা সরকারী সার বীজ ও নানা কৃষি উপকরণ সড়ক পথে পাথরঘাটা নেয়ার সময় উপজেলার টগড়া ফেরীঘাটে বিআরটিসি গাড়িতে মালামাল উঠিয়ে দিলে এলাকায় জনতা কৃষি উপকরণ সহতার শাশুড়িকে আটক করে।
পরে উপজেলা চেয়ারম্যানের সুপারিশে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে তিন শতাধিক কৃষকদের প্রশিক্ষণে দুপুরের ভাল খাবার না দিয়ে নিজে বাজার করে নিম্নমানের খাবার দিয়ে অর্ধেকের বেশী টাকা আত্মসাৎ করেন ওই কৃষি কর্মকর্তা। তিনি উপজেলায় বিভিন্ন প্রদর্শনী প্লটে কাঙ্খিত চারা ও সার না দিয়ে বরাদ্দের টাকা নিজে ভাউচার দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া সার ও বীজ কৃষকদের বরাদ্ধে কম দিয়ে নিজে বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে।
২০২২-২০২৩ অর্থ বছরে সজনে চাষ, পারিবারিক পুষ্টি বাগান, চুইঝাল প্রকল্পে চলছে ব্যাপক অনিয়ম। জানা যায়, উপজেলার চাড়াখালী গ্রামে সজনের প্রদর্শণীতে দেড়শত কৃষকদের প্রত্যেককে পাঁচটি করে চারা ও ৫ কেজি করে সার দেয়ার কথা। সজনে চাষী সাইফুল ইসলাম, মোঃ দুলাল, ছলেমান জানান, আমাদের ১৫০ জনকে ৫টি করে চারাও ৫ কেজি করে সার দেয়ার কথা ছিল। কিন্তু তারা ৪০ জনকে ২টি ৫টি করে চারা ও ২ কেজি করে সার বিতরণ করে। বাকী কৃষকদের পরে দিবে বলে আজও বিতরণ করেনি। কিছুদিন পরে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যান যেখানে ১০০০ পিস চারা উল্লেখ রয়েছে। এভাবে তার অনিয়ম ও দূর্ণীতি অব্যাহত চললেও কোন প্রতিকার হচ্ছে না। এ বিষয় ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী ফুসে উঠেছে। যে কোন সময় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি দিবে বলে কৃষকরা জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আমি কৃষি অফিসের কোটেশণ কমিটির সদস্য ছিলাম। কোন সভা না করে আমার অফিসে লোক পাঠিয়ে কৃষি কর্মকর্তা স্বাক্ষর নিতেন। আমি সভা ছাড়া স্বাক্ষর দিতে অসম্মতি প্রকাশ করলে কৃষি কর্মকর্তা আমাকে কমিটি থেকে বাদ দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি জানান, আমি শারিরিক ভাবে অসুস্থ থাকার করনে সজনের সব চারা বিতরণ করতে পারিনি। বাকি চারাগুলো এখন বিতরণ করে দিব। অফিসের মালামালের সাথে আমি অতিরিক্ত কিছু মালামাল ক্রয় করেছি। সেগুলো আত্মীয়-স্বজনের মাঝে বিতরণ করেছি। দ্রব্য মূল্য বৃদ্ধি থাকায় এর আগে একটি ট্রেনিংয়ে খাবারের মান খারাপ হয়েছে। পাওয়ার টিলার বাবদ আমার কাছে যে টাকা জমা ছিল ইতিমধ্যে তা ফেরত দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী জানান, কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শুনেছি। তিনি কোন বিষয় আমার সাথে সমন্বয় করেন না। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা অনিয়ম পেলে রিপোর্ট করেন তাতে আমার কোন আপত্তি নাই।
সিনিয়র সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক এর মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মল্লিক (৭২) গতকাল রাত ১.৩০ মিনিটের দিকে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।
সোমবার দপুরে ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক জ্যোতির্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
অবৈধ ভাবে কাঠ পোড়াতে ভাটার সঙ্গেই করাতকল
শামীম খান জনী,মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি,
ইটের ভাটায় কয়লা দিয়ে ইট পোড়াতে হবে, কাঠ পোড়ানো যাবে না, সরকারের এমন কঠোর আইন থাকলেও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামে এক ইট ভাটার রয়েছে করাতকল। এই করাতকল থেকে কাঠ কেটে ভাটাই ব্যবহার করা এই অবস্থা দীর্ঘ কয়েক বছর চললেও কারো কোনো পদক্ষেপ নেই। পরিবেশ অধিদপ্তরের তথ্যে মতে মহেশপুরে ২২টি ইট ভাটা রয়েছে যার মধ্যে ২টি ভাটার লাইসেন্স রয়েছে।
ইট পোড়ানো নিয়ন্ত্রন আইন ১৯৮৯ ও ২০০১ সনের ১৭নং অনুচ্ছেদের ৪ ও ৫ ধারায় উল্লেখ রয়েছে যে আবাদি জমিতে কোন ইটভাটা তৈরী করা যাবে না।এছাড়াও কাঠ পােড়ানো যাবে না। অথচ সকল ইটভাটায় কয়লার বদলে কাঠ ব্যবহার করা হচ্ছে। মাঝে মধ্যে প্রশাসন লোকজন জরিমানা আদায় করলেও ইটভাটা বন্ধ করে না। ফলে প্রভাবশালীরা প্রতি বছর নতুন নতুন ইটভাটা তৈরী করছে।
ইট ভাটাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট একটি সুত্রের মতে মহেশপুর উপজেলায় প্রায় ২২টি ইট ভাটা রয়েছে। প্রতিটি ইটভাটায় বছরে ৫০ থেকে ৬০ লাখ ইট তৈরী করেন। আর এই পরিমান ইট পোড়াতে অবৈধ্য ও ব্যারেল চিমনীর ভাটা গুলোতে কাঠের ব্যবহার করতে হয় হাজার হাজার মন কাঠ। বিপুল পরিমান কাঠের সবই কাঠুরে দিয়ে দুর থেকে ফাঁড়াই করে আনতে হয়। যা অনেক ভাটা মালিকদের পক্ষে কষ্টকর হয়ে যায়। এই কারনে রাফি ব্রিকস্ ভাটার সঙ্গেই করাতকল স্থাপন করে নিয়েছেন। এই করাতকলে কাঠ কাটা হচ্ছে আর ভাটাই ব্যবহার হচ্ছে।
সরেজমিনে ভাটায় গিয়ে দেখা গেছে, উপজেলার পদ্মপুকুর-শ্যামকুর সড়কের পাশে পদ্মপুকুর গ্রামের মাঠে বিশাল জায়গা নিয়ে প্রতিষ্ঠিত রাফি ব্রিকস্। এই ভাটায় গোটা এলাকা জুড়েই রাখা হয়েছে কাঠ আর কাঠ। নানা প্রজাতির বড়-ছোট গাছ কেটে ফেলে রাখা হয়েছে। ভাটাটির দক্ষিন পাশে বসানো হয়েছে করাতকল। করাতকলের চারিপাশে কাঠের স্তুপ। এই করাতকলে কাঠ ফাঁড়াই করা হচ্ছে আর তা ফেলা হচ্ছে ভাটায় চুলায়। জ্বালানি হিসেবে কাঠই তাদের ভরসা।
পদ্মপুকুর গ্রামের এক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, বেশ কয়েক বছর এরা এভাবে ভাটার সঙ্গে করাতকল রেখে সেটাতে কাঠ কেটে ভাটায় ব্যবহার করছেন। প্রতি বছরই হাজার হাজার মন কাঠ ব্যবহার করা হয়। এই ভাটাগুলোর মালিক তারা স্থানিয় ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না। যে কারনে তারা বড় বড় গাছ কেটে নিজেদের প্রয়োজন মতো ফাঁড়াই করে চুলায় ব্যবহার করছেন।
ভাটার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাফি ব্রিকসসহ অধিকাংশ ইট ভাটা কাঠের উপর নির্ভর করেই চলছে। এখানে কয়লার ব্যবহার হয় না। একটি ভাটায় বছরে আনুমানিক ৫০ হাজার মন কাঠের প্রয়োজন হয়। যা বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করেন। তিনি আরো জানান, এই গাছ ইচ্ছামতো ফাঁড়াই করে ভাটায় ব্যবহারের সুবিধার জন্য ভাটার সঙ্গেই করাতকল বসিয়ে নিয়েছেন রাফি ব্রিকস ।
এ ব্যাপারে রাফি ব্রিকস্ এর মালিক ও ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক রুবেল হোসেন জানান, কাজের সুবির্ধাতে সব কিছুর প্রয়োজন সে কারণে করাত কলটিও রাখা হয়েছে। তিনি আর বলের নিউজ করেন এর আগেও অনেক নিউজ হয়েছে। নিউজ করে কিছইু করতে পাবেন না?
সচেতন মহলরা বলছেন, ওই ভাটাগুলোর মালিকরা যে দুঃসাধ্য দেখিয়েছেন তা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে আইনের প্রতি তার বৃদ্ধাঙ্গুলী দেখানোর বিষয়টি। তাদের এই ক্ষমতার উৎসাহ কোথায় তা খুজে বের করা জরুরী। তারা অবিলম্বে ভাটাগুলো বন্ধসহ মালিক পক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ বলেন, অবৈধ্য ইট ভাটা গুলোর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মনতাসীর রহমানের সাথে যোগাযোগের চেষ্ঠা করে তার ব্যবহিত মোবাইল ফোনে একাদিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
মহেশপুরে ইউপি চেয়ারম্যান শাহজাহানের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী ( ৬৫) মৃত্যুবরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি মহেশপুর উপজেলার ১২নং আজমপুর ইউনিয়ন পরিষদের দুই বারের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
মৃত্যুকালে তিনি স্ত্রী কন্যা নাতি নাতনি আত্মীয় স্বজনসহ অনেক গুগ্রাহী রেখে গেছেন।
সোমারবার (২২জানুয়ারি) সকাল ১১টায় আলামপুর প্রাইমারী স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল ( অব) সালাহউদ্দিন মিয়াজী, সাবেক সাংসদ নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ,মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনসহ হাজার হাজার মানুষ অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।










































