দিঘলিয়ায় জেলা ডিবির অভিযানে ১৬০পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ফরমায়েশ খানা গ্রামে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর ছোট বয়রা বয়রা বাজার মসজিদ রোডের বাসিন্দা সত্যেন চক্রবর্তীর ছেলে রিচার্ড চক্রবর্তী (৩৫)।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ফরমায়েশ খানা গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ফরমায়েশ খানা বারমাশিল খেয়াঘাট সংলগ্ন লিটু মুহূরীর অফিস ঘরের সামনে থেকে ১৬০ পিস ইয়াবাসহ রিচার্ড চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৯ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার চরপাড়া গ্রামের মৃত. আমির আলীর ছেলে মো. রেজাউল করিম (৩৫) ও সদর থানার মহামায়া এলাকার মৃত. জালাল উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২০)।
র্যাব-৬ জানায়, বুধবার রাত ১১টার দিকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় আরাপপুর মোড়স্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সামনে থেকে ৭৯ পিস ইয়াবাসহ রেজাউল করিম ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনে তাদের মৃত্যু হয়। শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে বড়বাড়ি বগুড়া গ্রামের মৃত আব্দুর রকিবের স্ত্রী বিলকিস রকিব নামের এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ শহরের টি এন্ড টি পাড়ায় সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে তাজুল ইসলাম মারা গেছেন। এছাড়াও শহরের এইচ এস এস সড়কের থানা পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলামের স্ত্রী শিরীন সুলতানা পলি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানার ছোট বোন। এদিকে শহরের আদর্শপাড়ার নওশের আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসি এ কে এম মামুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে গত দুই দিনে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ ও আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা শেষে ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণ তাদের দাফন সম্পন্ন করেন।
ঝিনাইদহে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় আটক-১
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় গোলাম রসুল (২৫) নামে একজন জনতার হাতে আটক হয়েছে। বুধবার সদর উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত বিশারত নামে আরও একজন পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ইজিবাইক চালক সোহান বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করেন। সোহান রাজবাড়ী জেলার পাংশা থানার জসাই গ্রামের আমিনুর রহমানের ছেলে। সে ঝিনাইদহ কোরাপাড়া এলাকায় নানা বাড়ি থাকেন।
আটককৃত গোলাম রসুল ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামের চান আলীর ছেলে। পালিয়ে যাওয়া অন্য আসামি ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের বিশারত আলী।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার দিনে ঝিনাইদহ এইস এস এস সড়ক (ওয়াজির আলী স্কুলের পূর্ব পাশে) অবস্থিত মৃত হাফিজুর রহমানের ছেলে মুকুল জোয়ারদারের কাছ থেকে দিনে ৪ শত টাকা ভাড়া নিয়ে শহর সহ আশপাশের এলাকায় ইজিবাইক চালাতে থাকে সোহান। আসামী দু’জন দুপুর ৩ টার দিকে শহর কেন্দ্রিক লাউদিয়া থেকে গোয়াল পাড়া বাজারে যাওয়ার কথা বলে সোহানের ইজিবাইকে ওঠে। এরপর আসামি গোলাম রসুল ও বিশারত বিভিন্ন এলাকায় ঘুরে সন্ধা ৭টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর হাইস্কুলের দক্ষিনে পাকা রাস্তার উপর গেলে আসামি বিশারত হঠাৎ তার মুখ চেপে ইজি বাইকের চাবি নিয়ে নেয়। এ সময় ইজিবাইক চালক সোহান আসামি বিশারতের হাতে কামড় দিলে সে হাত সরিয়ে নেয়। এরপর ইজিবাইক চালক চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে।
এ সময় আসামি দু’জন পালাতে গেলে পবহাটি কলা হাটার সামনে থেকে গোলাম রসুলকে এলাকাবাসী ধরে ফেলে এবং সাথে থাকা অন্য আসামি বিশারত পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
খুলনায় করোনায় বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টায় করোনা ডেডিকেটেড ডায়াবেটিকস হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ। শরিফ উদ্দিন মহানগরীর শের-এ-বাংলা রোড এর বাসিন্দা।
ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ জানান, শরিফ উদ্দিন করোনা পজেটিভ নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়। তার লাশ স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
মেস ভাড়া ৫০% কমানো ও অস্বচ্ছল শিক্ষার্কীদের আর্থিক সহায়তার দাবীতে স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০% কমানো ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদানের দাবীতে বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন, খুলনা মহানগর শাখা কমিটির নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা জেলা প্রশাসকের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ উল্লেখ করেন, করোনা মহামারীতে টিউশন এবং উপার্জন একবারে বন্ধ থাকার কারণে বহু শিক্ষার্থী চরম আর্থিক সংকটে পড়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। মেস ভাড়া পরিশোধ করতে না পেরে দারুণ বিপাকে পড়েছে। এ সংকটের পাশাপাশি অনেক শিক্ষার্থী পরিবার ন্যূনতম খাদ্য ও চিকিৎসার চাহিদ মেটাতে হিমসিম খাচ্ছে। তাই বর্তমান মহামারী করোনাকালীন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০% কমানো ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরী। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ ছাত্র ফেডারেশ খুলনা মহানগর আহ্বায়ক আলা আমিন শেখ, সম্পাদক অনিক ইসলাম, ছাত্র নেতা জুয়েল পারভেজ প্রমুখ।
নৌবাহিনী কর্তৃক দরিদ্র কর্মীদের মাঝে খাদ্য বিতরণ ও বঙ্গবন্ধু স¥ারক বৃক্ষরোপন অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
আজ বৃহস্পতিবার কোভিড-১৯ এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল প্রদানসহ বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নৌ সদস্যরা। করোনা পরিস্থিতির প্রভাবে অসহায় হয়ে পড়া নিু মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এসব অসহায় মানুষের খাদ্য ঘাটতি পূরণ করতে বিএন স্কুল এন্ড কলেজ মংলা কর্তৃক নিু আয়ের কর্মচারীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে বিশেষ বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার অধীন ঘাঁটিসমূহে বৃক্ষরোপন অভিযান চলছে। বানৌজা শের-ই-বাংলা কর্তৃক ২৫০টি, বানৌজা তিতুমীর কর্তৃক ১৫০টি, বিএন স্কুল এন্ড কলেজ মংলা কর্তৃক ৭০০টি, নৌ ঘাঁটি সোলাম কর্তৃক ৯০টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এই মহৎ কাজের মাধ্যমে নৌবাহিনীর প্রতিটি কর্মকর্তা ও নাবিক বঙ্গবন্ধুর আদর্শকে স¥রণ করে।
সাতক্ষীরায় জলদস্যুতায় সংশ্লিষ্ঠ থাকার অভিযোগে গ্রেফতার-৪
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জলদস্যুতায় সংশ্লিষ্ঠ থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে সুন্দরবনের দস্যুতা, অপহরন, মুক্তিপণ, চাঁদা আদায় ও অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের সাথে এ কথা বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার নজরুল ইসলামের ছেলে মামুনুর রহমান ওরফে খোকা বাবু, দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মহিউদ্দীন গাজীর ছেলে আলাউদ্দীন গাজী, সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আব্দুল হাকিম গাজীর ছেলে তৈয়েবুর রহমান কামরান ও একই এলাকার মৃত শওকত আলীর ছেলে রহমান এন্টার প্রাইজের মালিক সাইদুর রহমান সাইদ।
তিনি তার লিখিত বক্তব্যে এ সময় বলেন, সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরার সময় গত ২০ জুন ২০২০তারিখে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের এশার আলী গাজী ও প¦াশের্^খালী গ্রামের আজিবর রহমানসহ ৮/৯ জন জেলেকে মুক্তিপণের দাবীতে অপহরন করে কতিপয় জলদস্যু। এরপর তাদেরকে সীমান্তবর্তী দেশ ভারতে নিয়ে যায় তারা। অপহরনকারী জলদস্যুরা পরে বিকাশ একাউন্টের মাধ্যমে তাদের দাবীকৃত মুক্তিপন নিয়ে উক্ত জেলেদেরকে ছেড়ে দেয়। পুলিশের কাছে এ সংক্রান্ত অভিযোগ আসার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উক্ত জলদস্যুদের গ্রেফতারে অভিযানে নামে। এ সময় জলদস্যুতায় সংশ্লিষ্ঠ থাকার অভিযোগে উক্ত চার জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এ ঘটনায় পলাতক রয়েছে বাংদেশী নাগরিক প্রদিপ, পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার মিঠুনদাস এবং ভারতের বসিরহাট ত্রিমোহিনী এলাকার আক্তার আলম গাজী, পান্না, বাপ্পী ও ঘোজাডাঙ্গা এলাকার হাসান এন্টার প্রাইজের মালিক নুনু। তিনি জানান, উক্ত ব্যক্তিরা জলদস্যুদের সাথে সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে জেলেদের অপহরন করে জোরপূর্বক আটকে রেখে মুক্তিপন আদায়, মারপিটসহ নানাভাবে তাদেরকে নির্যাতন চালায়। আর অবৈধভাবে অর্জিত তাদের এই অর্থ ভারতে পাচারেরও অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনসহ উক্ত ১০ জনের নামে জেলা গোয়েন্দা শাখার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৮। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর মধ্যে সাইদুর রহমান সাইদ, অপহৃত এশার আলী ও এ মামলার স্বাক্ষী সৈয়দ হারিজ হোসেন তুহিন ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।
সাতক্ষীরায় দুই চিকিৎসক ২৪ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৯৪ জন
সাতক্ষীরা প্রতিনিধি
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে দুই চিকিৎসক সহ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ২৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে বৃহস্পতিবার দুপুরে পাওয়া নমুনা রিপোর্ট ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ২৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।
বাগেরহাটে সাংবাদিক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৩৪ জন আক্রন্ত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি)নয়ন কুমার রাজবংসী, সংবাদকর্মীসহ ৩৪ জন করোনা আক্রন্ত হয়েছেন।বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজেরে পিসিআর ল্যাব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের রিপোর্টে এদের করোনা পজেটিভ এসেছে। এই নিয়ে এই নিয়ে বাগেরহাটে মোট আক্রন্তের সংখ্যা দাড়িয়েছে ২৬৭ জন। এর মধ্যে ১৬০ সুস্থ্য ও চার জন মারা গেছে। এর মধ্যে প্রায় ১৫ জনের মত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আক্রন্ত্র সাংবাদিকরা হলেণ, রামপাল উপজেলা প্রেসকাবের সভাপতি সবুর রানা এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ফকিরহাট উপজেলা প্রতিনিধি পিকে অলোক। দুজনেই নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।সবুর রানার স্ত্রীরও করোনা পজেটিভ এসেছে। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান বলেন, শারীরিক অবস্থা ভাল থাকায় চিকিৎসকের পরামর্শে সহকারি কমিশনার নয়ন কুমার রাজবংসী বাসাতেই রয়েছেন। মোংলা উপজেলার প্রশাসনের আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজেরে পিসিআর ল্যাব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের রিপোর্টে বাগেরহাটে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাটে মোট ২৬৭ জনে দাড়িয়েছে করোনা আক্রন্তের সংখ্যা। এর মধ্যে ১৬০ সুস্থ্য হয়েছেন। চার জন মারা গেছেন। বাগেরহাট সদর হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিধি মেনেই পশুর হাট বসাতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরী এলাকায় স্বাস্থ্য বিধি মেনেই পশুর হাট বসাতে হবে। রেল স্টেশনের পাশে এবং বিনা অনুমতিতে কোন হাট বসানো যাবেনা। করোনা ভাইরাস প্রতিরোধে পশুরহাটে জীবানুনাশক টানেল স্থাপন করা হবে। এ বছর কোন বয়স্ক এবং শিশুদের পশুরহাটে প্রবেশ করতে দেওয়া হবেনা। প্রত্যেককে মাস্ক পরে গরুরহাটে প্রবেশ করতে হবে। হাটে প্রবেশ পথে জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। এছাড়া করোনার কারনে এ বছর কেসিসির উদ্যেগে অন্যান্য বছরের ন্যায় পশুরহাট পরিচলানার পাশাপাশি অন লাইনের মাধ্যমে পশু ক্রয় বিক্রয়ের ব্যবস্থা রাখা হবে।
খুলনা সিটি কর্পোরেশনের পশুরহাট পরিচালনার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় কেসিরি শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপত্বিতে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেসিসির ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপনকে আহবায়ক ও বাজার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়নাকে সদস্য সচিব করে পশুরহাট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে কেসিসির প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, প্যানেল মেয়র-৩ মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাস, মোঃ হাফিজুর রহমান মনি, কাজী আবুল কালাম আজাদ বিকু, এস এম খুরশিদ আহমেদ টোনা, মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, পারভীন আক্তার, লুৎফুন নেছা লুৎফাসহ সংশ্লিষ্ঠ এলাকার কাউন্সিলরগণকে কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়েছে।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী-৩, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক), নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রধান রাজস্ব কর্মকর্তা, কঞ্জারভেন্সী অফিসার, বাজার সুপারসহ কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশ্যে ইজিবাইক চালককে গুলিকরে ও গলা কেটে হত্যা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে প্রকাশ্যে দিবালোকে রফিকুল ইসলাম রফি (৫৫) নামে এক ইজিবাইক চালককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার হাজিরহাট এলাকার দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এঘটনা ঘটে। নিহতের ডানপাশে বুকে ও ডান বাহুতে দুইটি গুলির চিহ্ন এবং গলায় কোপের দাগ রয়েছে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। একই সাথে মরদেহের পাশে পড়ে থাকা রফিকের ইজিবাইকটিও উদ্ধার করেছে পুলিশ।
নিহত রফিক উপজেলার মধুপুর গ্রামের মৃত আমারত আলীর ছেলে। একসময় তিনি খুব দুর্র্ধষ ছিলেন বলে জানা গেছে। তার নামে মণিরামপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে গত কয়েকবছর ধরে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সুন্দুলি বাজারে যাত্রী নামিয়ে দিয়ে মণিরামপুরের দিকে ফিরে আসছিলেন রফিক। তিনি দিগঙ্গা-কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে পৌঁছুলে কে বা কারা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে লাশ ও ইজিবাইকটি ফেলে চলে যায়।
কুচলিয়া এলাকার স্থানীয় ইউপি সদস্য প্রনব কুমার বিশ^াস জানান, গুলির শব্দ শুনে মাঠে থাকা লোকজন এগিয়ে এসে রফিকের লাশ ও ইজিবাইকটি পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, কে বা কারা প্রকাশ্যে রফিককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে তা জানা যায়নি। নিহত রফিকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তবে মামলাগুলো কি সংক্রান্ত তা উপস্থিত বলা যাচ্ছে না। পুলিশ লাশ ও ইজিবাইকটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। হত্যার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
ইএএলজি প্রকল্পের আওতায় পালস অক্সিমিটার বিতরণ
তথ্য বিবরণী
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাঝে পালস অক্সিমিটারসহ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিরতণ করা হয়।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বৃহস্পতিবার দুপুরে তাঁর অফিস কক্ষে কর্মকর্তাদের মাঝে পালস অক্সিমিটার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নিদের্শনা অনুযায়ী শুরু থেকে নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। সরকারি ত্রাণ বিরতণ, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে সচেতন করা, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা, দরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া উল্লেখযোগ্য। তিনি বলেন, এসব সুরক্ষা সামগ্রী কর্মকর্তাদের নিজেদের সুরক্ষিত রেখে খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী এবং ইএএলজি প্রকল্পের খুলনা জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন।
খুলনা জেলা পরিষদের শিক্ষাবৃত্তি পেলো ৪৫০ ছাত্র-ছাত্রী
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে ৪৫০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরের জন্য খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাই করা ৪৫০ ছাত্রছাত্রীর মধ্যে জনপ্রতি তিন হাজার টাকা করে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বৃত্তির অর্থ বিতরণের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে তিনি বৃত্তির অর্থ শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্যও প্যানেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা পরিষদ সদস্য শেখ আবু জাফর, কবির হোসেন, নাহার আক্তারসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তি এবং সমাজের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ কামাল হোসেন দুই দিনের সফরে খুলনা আসছেন
তথ্য বিবরণী
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন দুই দিনের সফরে আজ শুক্রবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভায় অংশগ্রহণ করবেন। বেলা দুইটায় খুলনা জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম এবং হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করবেন।
বিকাল তিনটায় করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। বিকাল চারটায় কোরবানির পশুর হাট পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
রূপসা গণস্বাস্থ কেন্দ্রের অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ কেন্দ্র করোনাকালীন দূর্যোগে প্রথম থেকে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন বিনামূল্যে ২০০০ বতল বিতরণ করেছে, ১০০০ হ্যান্ডওয়াশ ও ৫০০০ মাস্ক বিতরণ করেছে। এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে সমন্বয় করে ২ ধাপে ৬০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছে এবং ১ম থেকেই ৪ জন ডাক্তার এর সমন্বয়ে ডেলি মেডিসিন সেবা অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় গরীব ছিন্নমূল ও সংকটাপন্ন রুগীদের জন্যে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ এর জন্য ১০টি সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের শুভ সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন বিপ্লব। শিক্ষানবীশ আইনজীবী রুনা লায়লা ২নং শ্রীফলতলা ইউনিয়নের (৪,৫ ও ৬) সদস্য আয়শা আক্তার রিপা, ইউপি সদস্য (৪নং ওয়ার্ড) জাহিদ হাসান বাদশা ও ব্রাকের সাইদুর রহমান, মোঃ মাহফুজুর রহমান, ইসরাঈল শেখ, খুলনা।
দাকোপে আলোচিত মামলার চাঞ্চল্যকর রহস্য বেরিয়ে পড়ছে
দাকোপ (খুলনা) প্রতিনিধি
দীর্ঘ দুই বছর পর খুলনার দাকোপে আলোচিত মৎস্যজীবি নাসির সানা (৩৯) হত্যা মামলার জোয়াট খুলতে শুরু করেছে। সম্প্রতি মামলার প্রধান স্বাক্ষী হাতেম আলী সানা (৫০) সহ চারজনকে দুই দপায় পুলিশের অপরাধ দমন বিভাগ (সিআইডি) আসামী হিসেবে গ্রেফতারের পর বেরিয়ে আসছে এ চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলেন জয়নগর এলাকার শশধর মন্ডলের ছেলে অচিন্ত্য মন্ডল (২৬) ও স্ত্রী সন্ধ্যা ওরফে সোনালী মন্ডল (৪৫), অহিদুল ইসলাম ওরফে অদুল সানা (৪৬)।
খুলনা সিআইডি পুলিশ পরির্দশক শেখ শাহাজাহান হোসেন জানান, উপজেলার কামাখোলা ইউনিয়নের জয়নগর এলাকায় কামারগোদা নদীটি স্থানীয় প্রভাবশালী একটি মহল অবৈধ ভাবে দখল করে আসছিল। ২০১৮ সালে জয়নগর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুল লতিফ সানা সরকারী ভাবে ওই নদীটি ইজারা পায়। ইজারাদারকে দখলচ্যুত ও প্রতিপক্ষকে সাহেস্থা করতে স্থানীয় এক জনপ্রতিনিধির নির্দেশে হাতেম আলী, অহিদুলসহ ৫/৬ জন মিলে ওই বছর ১০ জুলাই গভির রাতে মৎস্যজীবি নাসিরকে গলা কেটে হত্যা করে ঠাকুরনবাড়ি খালে ফেলে রাখে। পরের দিন ঘাতকদের প্ররোচনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক সানা বাদি হয়ে নিরিহ ১৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার নম্বর-১০। আবার ওই আসামীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধনও করেন তারা। এদিকে মামলাটি অধিকতর তদন্তের জন্য খুলনা সিআইডির ওপর দায়িত্ব দেয় বিজ্ঞ আদালত। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের মামলাটি তদন্তর দায়িত্ব দেন খুলনা সিআইডি পুলিশ পরির্দশক শেখ শাহাজাহানকে।
দীর্ঘদিন মামলাটি তদন্তের পর সিআইডি পুলিশ প্রকৃত খুনিদের খুজে বের করে তাদের নিরপেক্ষতা আবারও প্রমান করলেন এমন দাবি জয়নগর ফকিরডাঙ্গা এলাকার সমাজসেবক হরষিত রায়ের।
মামলার বাদি আব্দুর রাজ্জাক সানা বলেন এক জনপ্রতিনিধির কথামত তিনি ১৩ জনের নামে মামলা করেছিলেন। এক প্রশ্নের উত্তরে তিনি নিজেকে অক্ষর জ্ঞানহীন দাবি করে বলেন এখন বয়স হয়েছে লাঠি ভর দিয়ে চলতে হয় আর কিছু বলতে পারবে না বলে ফোন কেটে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সিআইডি পুলিশ পরির্দশক শেখ শাহাজাহান হোসেন এ প্রতিবেদককে জানান কামারগোদা নদী নিয়ে বিরোধের জের ধরে নাসিরকে হত্যা করা হয়েছে। মামলার প্রধান স্বাক্ষী হাতেম সানাসহ উক্ত চারজনকে গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে তিনি জানান। তাদের স্বীকার উক্তি মোতাবেক মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করে ৭ দিনের রিমান্ডের আবেদনও করেছেন বলে তিনি জানান।
ঝিনাইদহে নতুন করে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন করে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৬৬ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭৭ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৩ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ২ জন। আক্রান্ত ৩৬৬ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬ জন।
পাইকগাছায় প্যানেল চেয়ারম্যানকে অপমান করায় প্রতিবাদ সভা ও থানায় জিডি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যানকে অপমান করায় চেয়ারম্যানের মটরসাইকেল চালকসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ এবং সকালে শান্তা বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিনে জানা যায়, সরকারি জেলে কার্ড বিতরণ নিয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু গত রোববার চেয়ারম্যানের মটরসাইকেল চালক সাবুদ আলীর কাছে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে সাবুদকে সে অপমান করে বলে চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান। ঘটনাটি সাবুদ তার পরিবারকে জানালে বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় প্যনেল চেয়ারম্যান কেরুকে তাদের বাড়ী পাশে পেয়ে তার বিষয়টি জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা প্যানেল চেয়ারম্যান কেরুকে রড দিয়ে পেটাতে যায় এবং অপমান করার কথা প্যানেল চেয়ারম্যান জানান। এ ঘটনায় বুধবার রাতে কেরু বাদী হয়ে সাবুদ আলী, আব্দুর রহমান সরদার, রশিদ বিশ্বাস ও শফিকুল ইসলামের নামে পাইকগাছা থানায় জিডি করেন। শান্তা বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, ডাঃ রেজাউল করিম, হাফিজুর রহমান ও তরিকুল ইসলাম। ওসি এজাজ শফী ও ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শনকালে চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসাবাদ করেন বলে চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর মামা আব্দুস সালাম কেরু ও বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস দু’জনই এ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী। দু’জনের মধ্যে এ নিয়ে বিরোধের কারণ হতে পারে।
পাইকগাছায় এক চিংড়ি চাষীর রহস্যজনক মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার শিলেমানপুর আনারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে তালা থানার প্রসাদপুর গ্রামের মোস্তফা সরদারের ছেলে। দীর্ঘদিন শিলেমানপুর শ্বশুর বাড়ীতে থেকে চিংড়ি চাষ করে আসছে। প্রতিদিনের ন্যায় আনারুল বুধবার রাতে তার নিজস্ব চিংড়ি ঘেরে যায়। রাতের কোন এক সময় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানায়, লাশটির গলায় নেট দিয়ে বাসার চালে বাঁধা ছিল। পা দুটি হাটুভাঙ্গা অবস্থায় ছিল।
এছাড়া তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষণ হয়েছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, মৃত্যুটি রহস্যজনক। রিপোর্ট আসার পর ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
গিলাতলা ইউপি সদস্যের মামা’র মৃত্যুতে শোক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আটরা গিলাতলা ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফার মামা ও বিশিষ্ট সমাজ সেবক শেখ ইউসুফ আলী ৫ জুলাই রবিবার সকাল সাড়ে ৫টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার আছরবাদ গিলাতলা বাইতুল হামদ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, শেখ আব্দুল মজিদ, অবসর: শিক্ষক মোল্যা মোজহার আলী, আলহাজ¦ মোফাজ্জেল হোসেন, শেখ হারুন অর রশিদ,হাসান মাহমুদ টিটু, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ইউপি সদস্য খান হাফিজুর রহমান, শেখ আব্দুল হক, মোল্যা হারুন অর রশিদ,গাজী সিরাজুল ইসলাম, গাজী মনির উজ জামান মনু, মোল্যা নূরুল ইসলাম, আলহাজ¦ শেখ রুহুল আমিন, শামিম হোসেন,ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা,মাহমুদ হাসান, শেখ আব্দুস সালাম, শেখ হুমায়ুন কবির, শেখ জাকার হোসেন,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন,গাজী মাকুল উদ্দীন, সাইফুল্লাহ তারেক, হাফেজ ওহিদুজ্জামান,গাজী মনিরুল ইসলাম প্রমুখ।
আটরায় পানিবন্দি অর্ধশতাধিক পরিবার
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা এলাকার আটরা গিলাতলা ইউনিয়নের আফিলগেট আটরা শেখ পাড়া ও ফকির পাড়ায় ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ টি পরিবার । পানিবন্দি হয়ে পড়ায় মানসিক প্রতিবন্ধি মোঃ ইউসুফ হোসেনের মাটির ঘর, আটরা ফকির পাড়া জামে মসজিদের রাস্তার সামনে হাটু পানি জমে থাকে এতে করে এলাকাবাসী ও মুসল্লিদের মসজিদে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় বাসিন্দা আঃ সামাদ বলেন প্রতি বছর বর্ষা মৌসুমে এ এলাকায় বৃষ্টির পানি সরতে না পারায় বসত ঘরের সামনে জলবদ্ধতার সৃষ্টি হয়। অতিদ্রুত এ এলাকার পানি নিস্কাশনে পরিকল্পিত ভাবে ড্রেনেজ ব্যবস্থা করার প্রয়োজন বলে এলাকাবাসী মনে করেন। এ ব্যাপারে আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন জলাবদ্ধতার ব্যাপারে উপজেলা পরিষদে আগামী সভায় আলোচনা হবে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন সুলতানা জানান আটরা গিলাতলা ইউনিয়নের শেখ পাড়া ও ফকির পাড়া এলাকার জলবদ্ধতা নিরসনের ব্যাপারে ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে এবং সরেজমিন পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
শিরোমণিতে জমি লিখে দেয়ার জন্য বৃদ্ধ পিতার উপর পুত্রের অত্যাচার : থানায় জিডি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি পুর্বপাড়ায় পুত্রের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে থানায় সাধারণ ডায়েরি করেছেন এক বৃদ্ধ পিতা । থানার ডায়েরি সুত্রে জানা যায় শিরোমনি পুর্বপাড়ার খান মতিউর রহমান (৭২) এর ছোট পুত্র মুফতি রিয়াজ উদ্দিন বিভিন্ন সময় তার পিতাকে জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে । বাধ্য হয়ে সম্প্রতি ৭ শতক জমি লিখে দেয়। গত ৫ জুন পুনরায় আরোও জমি লিখে দেয়ার জন্য বৃদ্ধ পিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাসার আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় তার পিতা খান মতিউর রহমান খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি করেন, যার নং-১৬৯, তাং ০৫/০৬/২০। থানায় ডায়েরি করার পর তার অত্যাচারের মাত্রা আরোও বেড়ে যায়। খান মতিউর রহমান বলেন ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টায় পুনরায় ছেলে রিয়াজউদ্দিন বাড়ির উত্তর পাশের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। নিষেধ করতে গেলে ছেলে তার পিতাকে মারার উদ্যেশ্যে ছুরি নিয়ে তেড়ে আসে। এ সময় আমার জামাই আমাকে উদ্ধার করে ঘরে নিয়ে যায় । খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন ৫ জুন পুত্রের বিরুদ্ধে জিডি করার পর জিডির তদন্ত স্বরুপ আমি পিতা এবং পুত্র দু’জনকে থানায় ডেকে নিয়ে এসে অভিযুক্ত সন্তান নিজের পিতার কাছে ভুল স্বিকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করবেনা বলে মুচলেকা দিয়ে যায় । তবে পুনরায় এ ধরনের কর্মকান্ড যদি করে থাকে তাহলে অব্যশই আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
গিলাতলায় মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি চোর না শোনে ধর্মের কাহিনী
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা রোডের পাশেই অবস্থিত গিলাতলা কেডিএ আবাসিক এলাকা সংলগ্ন শ্যামগঞ্জ জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে কে বা কারা টাকা চুরি করে নিয়ে গেছে। মসজিদের ক্যাশিয়ার শেখ আমিরুল ইসলাম বলেন বৃহস্পতিবার ফজর নামাজ পড়ে বের হবার পর দানবাক্সের তালা ভাঙ্গা দেখতে পায় । ২ মাস পর পর বাক্সটি খোলা হয় শুক্রবার খোলার কথা ছিলো কিন্তু তার আগেই টাকা চুরি করে নিয়ে গেছে । উল্লেখ্য গিলাতলা কেডিএ আবাসিক এলাকায় সাম্প্রতি ছিনতাই, চুরি বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের নজরদারি বাড়ানোর আহবান জানিয়েছেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জোরপূর্বক নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে লাল নিশানা টানিয়ে দেয়ার অভিযোগ. থানায় জিডি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ফুলবাড়ীগেট-তেলিগাতী সড়কের পাশে তেলিগাতীতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের(কেডিএ) কাছ থেকে বাণিজ্যিক প্লট বরাদ্ধ নিয়ে বহুতল ভবন নির্মাণ করতে পারছেনা টেন্ডারের মাধ্যেমে ক্রয় করা ঝুমুর বেগম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ তার কর্মচারীসহ বহিরাগতদের নিয়ে জোরপূর্বক নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে লাল নিশানা টানিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রী হয়েছে(যার নং ২৯৩ তাং ৯/৭/২০)।
অভিযোগে জানাযায়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তেলিগাতী সড়কের পাশর্^স্থ বাণিজ্যিক কাম আবাসিক প্লাট বরাদ্ধের জন্য টেন্ডার আহবান করে। টেন্ডারে অংশগ্রহন করে ঝুমুর বেগম(২৫) ,বাণিজ্যিক প্লটের ১১ ও ১২নং প্লট দুটি রেজি: দলিল মূল্যে বরাদ্ধ পায়। বরাদ্ধ পাওয়ার পর চলতি বছর মার্চের ২৭ তারিখ প্লটটিতে বহুতল ভবণ নির্মাণের কাজ শুরু করে। প্রথম তলার কাজ শেষে দ্বিতীয় তালার কাজ শুরু করতে গেলে পার্শবর্তি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১১হাজার ভোল্টের তার বাধা হয়ে দাড়ায়। বিষয়টি প্রতিষ্ঠানটির প্রধানের কাছে অবহিত করলে তিনি অসাদাচরণ করেন। ৮জুলাই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মেহেদী হাসান, কেয়ারটেকার রবিন বাবুসহ ১৪/১৫জন ভবণ নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে লাল নিশানা টানিয়ে দিয়েছে। প্লটের মালিক ঝুমুর বলেন কেডিএ কর্তৃপক্ষ প্লটটি বুঝিয়ে দেয়ার পর দেওয়াল দেওয়ার সময় অধ্যক্ষ মেহেদী হাসান বাধা প্রধান করে। তখন কেডিএ’র চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করলে চেয়ারম্যান অধ্যক্ষ মেহেদী হাসানকে ডেকে বাধা সৃষ্টি না করার জন্য বল্লে কিছু দিন চুপছিল। দ্বিতীয় তালার কাজ শুরু করলে মেহেদী হাসান তার ষ্টাফ ও বহিরাগতদের নিয়ে গত বুধবার দুপুরে আমার নির্মাণ কাজ সম্পুন্ন অবৈধ ভাবে জোরপূর্বক বন্ধ করে দিয়ে লাল নিশানা টানিয়ে দেন।
এ ব্যাপরে কেডিএ’র সার্ভেয়ার শেখ বোরহান উদ্দিন বলেন, সড়কের পাশের জমি কেডিএ অধিকগ্রহন করে ১কাঠা করে ১৭টি বাণিজ্যক প্লট হিসাবে বরাাদ্ধ দেওয়া হয়। ২০১৮ সালে দেওয়া প্লটটিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে কোন আপত্তি বা কোন আবেদন করেনি। এখন তারা কাজে বাধা প্রদান করছে যা সম্পুন্ন নিয়ম বহিভূত।
এ ব্যাপারে করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠানটির গেটের সামনে এভাবে বহুতল ভবণ নির্মাণ করা হলে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমের বিগ্ন সৃস্টি হবে। তিনি বলেন কেডিএ কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি তাদের কাছ থেকে আমাদের পক্ষে কোন সহযোগিতা পায়নি। তিনি ¯ী^কার করেন কেডিএ কর্তৃপক্ষ তাকে ভবণ নির্মাণ কাজে বাধা সৃষ্টি করতে নিষেধ করেছেন।
মণিরামপুরে বৃদ্ধ ও তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে অনন্ত দাস (৭৫) নামে এক বৃদ্ধ ও মিম খাতুন (১৬) নামে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার মধ্যরাতে ও বৃহস্পতিবার ভোরে উপজেলার পাঁচাকড়ি ও পদ্মনাথপুর গ্রামে পৃথক ঘটনা দুটি ঘটে। পৃথক ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মণিরামপুর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
অনন্ত দাস পাঁচাকড়ি গ্রামের মৃত কালীবর দাসের ছেলে এবং মিম খাতুন পদ্মনাথপুর গ্রামের ওসমান ম-লের মেয়ে। শারীরিক অসুস্থতার কারণে অনন্ত দাস শোয়ার ঘরের আড়ার সাথে মশারির দড়ি পেঁচিয়ে বৃহস্পতিবার ভোরে এবং বুধবার রাত ১২টার দিকে রান্না ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে মিম আত্মহত্যা করেছে বলে দাবি স্বজনদের। তবে তাদের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বখতিয়ার রহমান বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়েছি। স্বজনদের দাবি তারা দু’জনেই শারীরিক অসুস্থতার জন্য আত্মহত্যা করেছে।
‘মিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। আর ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের অনুরোধে বৃদ্ধ অনন্ত দাসের লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।’
একটি পুল ভেঙ্গে চলাচল বিচ্ছিন্ন
মোড়েলগঞ্জে দ্রুত পুল নির্মাণ হওয়ায় প্রশাংসায় ভাসছেন চেয়ারম্যান
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগ্েঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজার সংলগ্ন ৩৫ বছরের পুরানো পুলটি আর্কষিকভাবে ভেঙ্গে পড়ে। এতে এক সপ্তাহ ধরে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে শত শত মানুষ।
ওই গ্রামবাসিরা ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে ঠিক সেই মুর্হুতে কখন আসবে বরাদ্ধ সে কথা না ভেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু পুলটির কাজ শুরু করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, আমার নিশানবাড়িয়ার জনগনের ভোগান্তির কথা ভেবে দ্রুত গতিতে কাজটি শুরু করি, বৃহস্পতিবার পুলটির কাজ সম্পন্ন হয়। কয়েকজন গ্রামবাসিরা বলেন, অল্প সময়ে পুলটি নতুন করে নির্মাণ করে দেওয়ায় চেয়ারম্যান মহোদয়ের প্রশাংসায় করছেন এলাকাবাসি।
রূপান্তরের এসডিজি ফোরামের আলোচনা সভা
ফুলতলা প্রতিনিধি
দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এবং রূপান্তর বাস্তবায়িত এসডিজি প্রকল্পের মাধ্যমে এসডিজি ফোরাম খুলনা জেলার ফুলতলা, দিঘলিয়লা ও বটিয়াঘাটা গঙ্গারামপুর উপজেলার সদস্যদের অংশগ্রহণে করোনা পরিস্থিতি বিষয়ক অনলাইন সভা বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলার এসডিজি ফোরামের সদস্য ও গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রেসকাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার বিপুল রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া এসডিজি ফোরামের আহবায়ক শেখ মনিরুল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, জেসিকা সুলতানা, ফারজানা বিউটি, ফাতেমা খাতুন, প্রাপ্তী রানী সরকার, শেখ মোঃ শামীমুল ইসলাম, গঙ্গারামপুর এসজিডি ফোরামের সদস্য মিলন কান্তি মন্ডল ও রিমন রায়, ফুলতলা ফোরামের আম্বিয়া বেগম ও মোঃ সাইফুল ইসলাম । সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম, এমএন্ডই অফিসার ফারাহ বি তাবাসসুম, প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা, ধনঞ্জয় সাহা ও মাসুদ রানা প্রমুখ। সভায় চলমান করোনা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, ত্রান ব্যবস্থাপনা, সরকারি নির্দেশনা ও প্রকল্প সতেচনতামুলক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
খুলনা বড় বাজার ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ দেলোয়ার হোসেন আর নেই। তিনি গত বুধবার সন্ধ্যায় বড়বাজারস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ……………… রাজিউন)। মোঃ দেলোয়ার হোসেন -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিৃবতি দিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতার হলেন, সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আব্দুল আজিজ, উপ-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার ব্যাপারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মকুবল হোসেন সরকার, প্রচার সম্পাদক মোঃ হারুণ-অর-রশিদ, কোষাধ্যক্ষ মোঃ বেল্লাল হোসেন, নির্বাহী সদস্য মোঃ জালাল হাওলাদার, মোঃ সোলায়মান মোল্লা, মোঃ হেদায়েত হোসেন মাঝি, মোঃ লিটু মোল্লা ও কিশোর দাস।
নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং তার মাগফেরাত কামনা করেন।
নওয়াপাড়া এলাকাবাসির উদ্বোগ্য ফ্রি হোমিওপ্যাথি ঔষধ বিতরণ
অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া ৫ কবর পশ্চিম বেতার চাতাল এলাকায় ২য় দিনের মতো এলাকা বাসির উদ্বোগে ফ্রী হোমিওপ্যাথি ঔষধ, সাবান, মাস্ক ও সচেতনতা মৃলক লিফলেট বিতরণ করা হয় বৃহস্পতিবার বিকালে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওয়াপাড়া স্পোর্টিং কাবের সাবেক সাধারণ সম্পাদক মোল্যা হাবিবুর রহমান( হাবিব), বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ বদরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকির হোসেন, আমিনুর রহমান মোল্লা, আলমগীর হোসেন প্রিন্স, জোবায়ের হোসেন টিপু, মোঃ জামির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ কাজী শাহাজাহান, মোঃ আমির হোসেন, মোঃ মফিজুর রহমান মোল্লা, মোঃ শাহাবুল হোসেন, মোঃ সেকেন্দার, মোঃ হোচেন মোল্লা, মিলন হোসেন প্রমুখ। উক্ত কম’ সৃচিতে ৫০০ শতাধিক মানুষের সেবন করার জন্য ফ্রী হোমিওপ্যাথি ঔষধ বিতরণ করা হয়।
অভয়নগরে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে অনিহা কৃষকদের
সৈয়দ রিপন অভয়নগর
যশোরের অভয়নগর সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে কৃষকদের অনীহা দেখা যাচ্ছে। তারা খাদ্যগুদামে ধান বিক্রি করতে চাচ্ছে না। বিড়ম্বনা ছাড়াই তারা খোলা বাজারে ধান বিক্রি করছে। ফলে ধান ক্রয়ে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খোলা বাজারে ধানের দাম বেশি হওয়ায় এবং কৃষকরা কোন বিড়ম্বনা ছাড়াই ধান বিক্রি করতে পারায় তারা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে অনিহা দেখাচ্ছে বলে অনেকের দাবি।
নওয়াপাড়া সরকারি খাদ্যগুদাম সূত্র জানায়, চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫০৫ মেট্রিক টন। প্রতিকেজি ধানের মূল্য ২৬ টাকা এবং প্রতি মন ১ হাজার ৪০ টাকা। ধান ক্রয় শুরুহয় গত ২৬ মে থেকে। যা চলবে আগামী ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত। এ পর্যন্ত ধান ক্রয় করা হয়েছে ৪৫৪ মেট্রিক টন। ধান ক্রয় বাকি আছে ২ হাজার ৫১ মেট্রিক টন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে অভয়নগর উপজেলায় ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান উৎপাদন হয়েছে ৬১ হাজার ৬০১ মেট্রিক টন। উপজেলার বিভিন্ন ধানের বাজার ঘুরে দেখা গেছে, খোলা বাজারে কৃষকরা স্বাচ্ছন্দে ধান বিক্রি করছেন।
ধান বিক্রি করতে আসা কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানায়, সরকারিভাবে ধান বিক্রি করতে গেলে অনেক নিয়মনীতি মানতে হয়। বিক্রয়কৃত ধানের টাকা পেতেও বিড়ম্বনার শিকার হতে হয়। কোন বিড়ম্বনা ছাড়াই খোলা বাজারে ৯৭০ টাকা মন দরে ধান বিক্রি করে সহজে টাকা পাওয়া যাচ্ছে। বিধায় আমরা সরকারি গুদামে ধান বিক্রি না করে খোলা বাজারে ধান বিক্রি করছি।
নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল আদম জানান, খোলা বাজারে ধানের দাম বেশি হওয়ায় সরকারি গুদামে ধান বিক্রির আগ্রহ কমে গেছে কৃষকদের। যে কারণে গত দুই মাসে কৃষক সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করেছে ৪৫৪ মেট্রিক টন। এভাবে চললে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ক্রয়ের লক্ষ্যমাত্র অর্জনে দেখা দেবে অনিশ্চয়তা।
তবে খোলা বাজারে ধানের দাম কমলে লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। এ ব্যাপারে উপজেলা ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, করোনা পরিস্থিতির কারণে কৃষকরা ধান মজুদ করায় সরকারি খাদ্যগুদামে ধান ক্রয় কমেছে। আউশ ধান উঠলে মজুদকৃত ধান বিক্রি শুরু করবে কৃষকরা। ফলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
শিক্ষার্থীদের অর্থায়নে সাতক্ষীরা সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সেবা উপকরণ প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি
শিক্ষার্থীদের অর্থায়নে সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানউন্নয়নে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সেবা উপকরণ প্রদান করা হয়েছে। “বাঁচার লড়াই” সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ৪ টি ৬৫ লিটারের অক্সিজেন সিলিন্ডার, বড় সাইজের ২০ টি স্টান্ড ফ্যান, ১০টি বেড এবং বেডের সাথে ১০টি লকার, ১০টি স্যালাইন স্টান্ড প্রদান করা হয়।
এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জুম মিটিং এর মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ড. মোহাঃ আনোয়ার হোসেন হাওলাদার। সাতক্ষীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকতের সভাপতিত্বে জুম মিটিংয়ে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত ও এই স্বাস্থ্য সেবা উপকরনের সমন্বয়ক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
প্রধান অতিথি বলেন, বিদেশে শিক্ষাগ্রহণ করতে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের মানুষের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের মত এভাবে সকলকেই এগিয়ে আসতে হবে ও সচেতন থাকতে হবে। তাহলে এই করোনা মহামারির কবল থেকে আমরা মুক্ত থাকতে পারবো।
বাগেরহাটের রাস্তায় হাটুকাদা,জনদুর্ভোগ চরমে
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ৯নং খুড়িয়াখালী ওয়ার্ডের পিলের রাস্তাায় হাটুকাদা থাকায় মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বর্তমান সময়ে হাটুকাদা ভেঙ্গে চলাচলের এমন দৃশ্য সচারচর চোখে পড়েনা। সরকারের উন্নয়নের ছোঁয়ায় এখন প্রত্যন্ত গ্রামে ইট দিয়ে হলেও রাস্তাা পাকা করন করা হয়েছে। এডিপি, এলজিএসপি, টিআর-কাবিখাসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন তহবিল থেকে জনদুর্ভোগের এসব কাজগুলো করার কথা। কিন্তু সাউথখালী ইউনিয়নের অবস্থা দেখে মনে হয় সেখানে যেন সরকারের কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। সাধারণ মানুষের প্রশ্ন সরকারি অর্থ তাহলে কোথায় যায়? এক কিলোমিটার দৈর্ঘ্যরে রাস্তাার পশ্চিম দিকে রয়েছে গ্রামীণ ডাকঘর, একটি মাদ্রাসা ও একটি বাজার। রাস্তাার পশ্চিম অংশে কয়েক হাজার লোকের বসবাস। ওই এলাকার বাসিন্দাদের স্কুল-কলেজ,মাদ্রাসা ও উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তাা এটি। হাঁটু সমান কর্দমাক্ত হয়ে নারী-পুরুষ, শিশু ও অসুস্থ রোগী নিয়ে চলাচলে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় জনপ্রতিনিধিদের উপর চরম ক্ষুদ্ধ এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা মোঃ রাসেল মুন্সি, মোফাজ্জেল হাওলাদার, হালিম হাওলাদার, ফয়সাল বয়াতী জানান, শরণখোলা উপজেলায় এরকম আর কোন রাস্তাা আছে বলে মনে হয় না। আমাদের এ রাস্তাাটি জন প্রতিনিধিদের চোখে পড়ে না। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ২০ বছর আগের মতো এখনো যদি হাঁটু সমান কাদা ভেঙ্গে চলাচল করতে হয় তাহলে সরকারি অর্থ কোথায় ব্যয় হয়। আমারা এ দুর্ভোগ থেকে মুক্তি চাই।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাচ্ছু মুন্সি বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তাাটির অবস্থা খারাপ। ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর চলাচলে দুর্ভোগের আর সীমা নেই। তবে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলার পর মঙ্গলবার (১৬ জুন) রাস্তাাটির মাপ দিয়ে কাগজ জমা দিয়ে আসি।
সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, এ রাস্তাাটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে প্রস্তাাব দেয়া হয়েছে। এবছর না হলেও আশা করি আগামী বছর রাস্তাার কাজ শুরু হবে।
শরণখোলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম জানান, ওই রাস্তাাটি বৃহত্তর বাগেরহাট উন্নয়ন প্রকল্পের আওতায় প্রস্তাাব পাঠানো হয়েছে। প্রকল্পের ডিপিপি পাশ করা হলে দরপত্র আহ্বান করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তাফা শাহিন বলেন, রাস্তাাটি যাতে ইট দিয়ে পাকা করা হয় তার জন্য প্রকল্প বাস্তাবতায় কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
অভিমানি কৃষক ‘আমরা সারাজীবন শুধু কষ্ট করেই যাই’
বাগেরহাট প্রতিনিধি
‘করোনার পরিস্থিতির কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আবারও নতুন করে চাষাবাদ শুরু করেছি। কষ্ট করে চাষ করি আমরা, কিন্তু ভাল কোন ফলাফল পাই না।’এ বক্তব্য বাগেরহাটের এক অভিমানি কৃষকের।
বাগেরহাটের চিতলমারী উপজেলার আদিখালী গ্রামের মো. মাসুম গাজী নামের এই কৃষক বলেন, ‘সরকারি অনেক সহযোগিতা আসে। কিন্তু তা আমাদের কাছ পর্যন্ত পৌছায় না।আমরা সারাজীবন শুধু কষ্ট করে যাই। নিজেদের অসহায়ত্ব নিয়ে মাসুম গাজী আরো বলেন, ‘ধান রোপণের সময় কৃষি অফিসাররা বলেছিলেন কৃষি কার্ড কর। ধান বিক্রি করার সময় এক হাজার টাকা করে রেট পাবা। কিন্তু সরকার যখন ধান কেনা শুরু করে তখন আর আমরা ধান বেচতে পারি না। কারণ আমাদের ধান কাটা ও বিক্রি শেষ হওয়ার পরে সরকার ধানক্রয় শুরু করে।কষ্ট করতে করতে কৃষক মরবে, মরার তালেই আছে। কিন্তু কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন নেই।’শুধু মাসুম গাজী নয়, বাগেরহাটের বেশিরভাগ কৃষকের একই অবস্থা।করোনার কারণে সময়মত সবজির বীজ রোপণ করতে না পেরে একধরণের অনিশ্চয়তার মধ্যে চাষাবাদ শুরু করেছেন হতদরিদ্র চাষিরা। তবে ভাল ফলন ও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এই পরিস্থিতিতে সরকারের সার্বিক সহায়তার দাবি জানিয়েছেন প্রান্তিক চাষিরা।
চিতলমারী উপজেলার সন্তোষপুর, উমাজুড়ি ও আদিখালী গ্রামের আকবর আলী, বেলাল হোসেন, মর্জিনাসহ সবজি চাষিরা জানান, করোনা পরিস্থিতির কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি।বর্তমানে সবজি বীজ, সার, কীটনাশক, জ্বালানী তেল, বাঁশ, সুতা- সবকিছুর দামই আগের তুলনায় অনেক বেশি। কিন্তু উৎপাদিত ফসল তুলনামূলক কম দামে বিক্রি করতে হয় এই চাষিদেরকেই। তাদের দাবি, সবজি উৎপাদনের পর বিক্রি করার ক্ষেত্রে সরাসরি মোকামে দেওয়ার ব্যবস্থা করলে, তবেই চাষিরা ন্যায্য মূল্য পাবে। আবার ঘুরে দাঁড়াতে পারবে। এই অবস্থায় বিনা সুদে ঋণের দাবিও জানিয়েছেন তারা। বাগেরহাট জেলায় ২ লক্ষ ৪৪ হাজার কৃষক রয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই জেলার দশ লক্ষাধিক মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল।এর মধ্যে প্রায় ৩০ হাজার চাষি রয়েছেন- যারা সবজি চাষ করেন।
জেলার বাগেরহাট সদর, চিতলমারী, কচুয়া, মোল্লাহাট, ফকিরহাট উপজেলায় সব থেকে বেশি সবজি উৎপাদন হয়। জেলায় প্রতি বছর প্রায় দেড় লক্ষ মেট্রিকটন সবজি উৎপাদন হয়।বেগুন, করলা, শসা, পেপে, বরবটি, পুইশাক, ঢেঁড়সের চারা রোপণ করছেন এখন। কিন্তু গত বছর এই দিনে এসব সবজি চড়া দামে বাজারে বিক্রি করেছেন কৃষকরা। এবার কি হবে তা জানেন না তারা।
এদিকে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে ঘেরের আইলে সবজির জন্য যে মাচা দেওয়া হয়, মাচা তৈরির জন্য বাঁশ আসতে বিলম্ব হয়েছে। যার ফলে চাষিদের সবজি চাষ শুরু করতে বিলম্ব হয়েছে। তারপরও সবার সম্মিলিত চেষ্টায় প্রায় আশি শতাংশ কৃষক তাদের জমিতে চাষ শুরু করেছেন। আমরা কৃষকদের সব ধরণের প্রযুক্তি ব্যবহারে উদ্ভুদ্ধ করছি।কৃষকদের কারিগরি সহায়তা দিচ্ছি।’বাগেরহাট জেলা কৃষি ঋণ বিতরণ ও আদায় মনিটরিং কমিটির সদস্য সচিব এবং বাগেরহাট অগ্রনী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক দেপাল চন্দ্র রায় বলেন, ‘কৃষকদের প্রনোদনার জন্য আমাদের ১৪টি শাখায় এক কোটি টাকা বরাদ্দ রয়েছে। ১০ টাকা দিয়ে একটি হিসাব খুলে ৫০ টাকার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে কৃষকরা ঋণ নিতে পারবেন।’
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, ‘করোনা পরিস্থিতিতে এ পর্যন্ত সকলের সম্মিলিত চেষ্টায় ২৫ হাজার চাষিকে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৬৫টি ইউনিয়নে ৩২টি করে আদর্শ সবজি পুষ্টি বাগান তৈরি করে দেওয়া হয়েছে। প্রান্তিক কৃষকদের অর্থ সহায়তা দেওয়ার জন্য আমরা ব্যাংকের সাথে কথা বলেছি। কৃষকরা সহজ শর্তে ঋণ পাবে। আমরা কৃষকদের উৎপাদিত ফসলের নায্যমূল্য নিশ্চিতে কাজ করছি।’ বাগেরহাট জেলায় ৬ হাজার ২‘শ ৭৫ হেক্টর জমিতে সবজি চাষ শুরু হয়েছে।
মিলন আহবায়ক ও শহিদ খান সদস্য সচিব, শরনখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শরনখোলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত এক সভায় ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন রায়েন্দা পাইলট হাই স্কুল এর প্রধান শিক্ষক সুলতান আহমেদ। অনান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক নেতা মতিয়ার রহমান খান, ফারুক আহমেদ,সরোয়ার হোসেন,এইচ এম সেলিম, আফজাল হোসেন মানিক ও আবুল কালাম। সভায় সর্ব সম্মতিক্রমে, উপজেলার আরকেডিএস বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিলন কে আহবায়ক ও তাফাল বাড়ি স্কুল এ্যান্ড কলেজ এর সহকারি শিক্ষক শহিদুল ইসলাম খান কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে ।
সভায় ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রস্তাাব গৃহিত হয়।
মহানগর বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মুন্নার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় কমিটির শোক
খবর বিজ্ঞপ্তি
গত ০৪ জুলাই দুপুর ২.৪৫ মিনিটে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম, আসাদুজ্জামান মুন্নার পিতা এম,মোশাররফ হোসেন (৭১) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ………. রাজেউন)। মহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর ১নং সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু সহচর ডাঃ এস,এ, মালেক, আ,আ,ম,স, আরেফিন সিদ্দিক, ড. আ,ব,ম, ফারুক হোসেন, মোঃ আলাউদ্দিন, অরুন কুমার গোস্বামী, এস,এম,লুৎফর রহমান পলাশ, সরদার মাহামুদ হাসান রুবেল সহ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।
কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারে খাদ্য সামগ্রী দিয়েছে ন্যাজ্যারীন মিশন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার ৪ টি ইউনিয়নের ১০০০ টি পরিবারে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন। জার্মান ডক্টর ও হিমেডিকা ইন্টারন্যাশনাল এর অর্থায়নে ৪ টি ইউনিয়নের ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে প্রতিটি পরিবারে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদে ২৫০ টি পরিবারে স্থানীয় চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর উপস্থিতিেিত, সাড়ে ১১ টায় কয়রা সদর ইউনিয়নে ২৫০ টি পরিবারে স্থানীয় চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবিরের উপস্থিতিতে, বিকালে বাগালী ইউনিয়নে ২৫০ ও মহেশ্বরীপুর ইউনিয়নে ২৫০ টি পরিবারে স্থানীয় চেয়ারম্যান আঃ সাত্তার পাড় ও বাবু বিজয় কুমার সরদারের উপস্থিতিতে সামজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তৈল, ২ কেজি আলু, ২ টা সাবান, ১ কেজি হুইল পাউডার, ২ প্যাকেট বিস্কুট, ১০ টি খাবার স্যালাইন, ৫ টি মাস্ক। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যজ্যারীন মিশনের চেয়ারম্যান জনাব জন মন্ডল, ম্যানেজার নরেশ মন্ডল, উত্তম মন্ডল, আনিছুর রহমান ও রুবেন সরকার, কয়রা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, সাংবাদিক রিয়াছাদ আলী, আজিজুল ইসলাম, শাহজাহান সিরাজ ও আশরাফুল সহ ইউনিয়ন পরিষদের মেম্বরগণ। বাংলাদেশ ন্যাজ্যারীন মিশনের চেয়ারম্যান জনাব জন মন্ডল বলেন, দূর্যোগেই মনুষ্যত্বের পরিচয়্ আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। তিনি সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনদের এই দূর্যোগ সময় অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া ধরার অপরাধে ৯ জেলে আটক
কয়রা প্রতিনিধি
সুন্দরবনের পাটকোষ্টা টহল ফাঁড়ির অধিনস্থ চেরাগখালী এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গত বুধবার বিকাল ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর নির্দেশে নলিয়ান স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে চেরাগখালী খাল এলাকা থেকে কাঁকড়া ধরার সরঞ্জাম নৌকা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পাইকগাছা উপজেলার জহির উদ্দিন (৬৫) আনিছুর সরদার (৪৫) আব্দুল্যাহ গাজী (৩৬) রফিকুল (৩৫) কবির সরদার (৩৬) কায়ছেদ গাজী (৪৬), দাকোপ উপজেলার সিরাজুল (২৬) বায়োজিদ (৩২) ও রিপন শেখ (২৬)। অভিযানকালে উপস্থিত ছিলেন পাটকোষ্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ইফতেখার রাজীব,স্টাফ মিজানুর রহমান, অসিম কুমার, সেলিম হোসেন, রুহুল আমিন, জাকির হোসেন প্রমুখ। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কয়রা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরন করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও মোঃ বশিরুল আল মামুন বলেন, সুন্দরবনের বনজ সম্পদ পাচার রোধে বিশেষ টহল কার্য্ক্রম অব্যাহত রয়েছে।
ক্যান্সারে আক্রান্ত দিনমুজুরের স্ত্রী রহিমাকে বাঁচাতে সাহায্য প্রয়োজন: প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার আবেদন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার দৌলতপুর থানার মহেশ^রপাশা ঋষি পাড়া মোঃ ইকবাল হোসেনের স্ত্রী রহিমা খাতুন(২৬)এর বাম স্তনে একটি টিউমার দেখা দেয়, তখন থেকে বিভিন্ন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করায়। এতে সুস্থ না হয়ে ধিরে ধিরে অবনতি ঘটে এবং ভীষণ যন্ত্রণা হয়। শেষে গত ২০ জানুয়ারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোঃ মুকিতুল হুদা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ব্রেষ্ট ক্যান্সার ধরা পড়ে। এসময় অন্যান্য ডাক্তারের সমন্বয়ে অস্ত্রপচারের মাধ্যমে বাম স্তনটি অপসারণ করেন এবং বায়োপসির মাধ্যমে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নিশ্চিত হন। বর্তমানে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এই ব্যয় বহুল চিকিৎসা করাতে দিনমজুর স্বামী মোঃ ইকবাল হোসেন সর্বস্ব বিক্রি করে সর্বশান্ত হয়ে পড়েছেন। তার একটি ১৩মাস বয়সের ছেলে রাফাত রয়েছে। উক্ত ডাক্তার জানান স্ত্রী রহিমা খাতুনকে বাঁচাতে হলে অতিসত্বর ঢাকা ক্যান্সার হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে এবং তাঁর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রায় ৫’লক্ষ টাকার প্রয়োজন হবে বলে চিকিৎসক মনে করেন। এই ব্যয়বহুল চিকিৎসা করানো দরীদ্র দিন মুজুর মোঃ ইকবাল হোসেনের পক্ষে সম্ভব নয়। স্ত্রী রহিমা খাতুনকে চিকিৎসা করাতে তার সমস্ত সহায় সম্বল বিক্রি করে সর্বশান্ত হয়ে পড়েছেন। ফলে এখন তার একমাত্র ভরসা সমাজের হৃদয়বান মানুষের সাহায্য। মৃত্যু পথযাত্রী রহিমা খাতুনের স্বামী ইকবাল হোসেন তার এক সন্তানের জননী স্ত্রী রহিমা খাতুনের জীবন বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের জন্য বিনীত আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-রহিমার পিতা- মোঃ মুজিবর শেখ,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ,দৌলতপুর খুলনা শাখা,সঞ্চয়ী হিসাব নং- ১১৭১৪ ও মোবাইল বিকাশ নং-০১৯৯৭-৭৬৫২৪০ ।
কোষ্টগার্ডে দুই সদস্য প্রত্যাহার: বলেশ্বর নদে জেলেদের ইলিশ লুট
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে কোষ্টগার্ডের দুই সদস্য জেলেদের মারধর করে নৌকা থেকে জোর পূর্বক ইলিশ লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে বলে জেলেরা জানান। এ ঘটনায় বুধবার সুপতি কন্টিজেন্টের জড়িত ওই দুই সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে কোষ্ট গার্ড।
পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের আলম হাওলাদারের ছেলে জেলে এমাদুল হক জানান, মঙ্গলবার রাতে সুপতি কন্টিজেন্টের মোঃ কাওছার ও মোঃ ইব্রাহিম নামের দুই কোষ্ট গার্ড সদস্য তার মাছ ধরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে টহল দেয়ার কথা বলে বলেশ্বর নদীতে নিয়ে যায়। এরপর রাত ১২ টা থেকে ভোর হওয়া পর্যন্ত বিভিন্ন জেলে নৌকায় গিয়ে মারধর করে নগদ টাকাসহ ইলিশ মাছ জোর করে নিয়ে আসে।
কোষ্ট গার্ড সদস্যরা এসময় পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের খলিল শিকদারের ছেলে রুবেল শিকদারের নৌকা থেকে ৮০ টি ইলিশ, মোঃ লতিফ খানের ছেলে বাবুল খানের নৌকা থেকে ৫টি ইলিশ, বেলায়েত খানের ছেলে রনি খানের নৌকা থেকে ১১টি ইলিশ, চাঁন মিয়া খানের ছেলে রুবেল খানের নৌকা থেকে ৫টি ইলিশ, হামেজ ঘরামীর ছেলে ছোরাপ ঘরামীর নৌকা থেকে ৫টি ইলিশ মাছ লুট করে নেয়। এসময় আলতাফ আকনের ছেলে আব্বাস আকনের নৌকায় মাছ না পেয়ে ১৫ হাজার টাকা চাঁদা ধার্য্য করেন তারা। এছাড়া জেলেদের নৌকা প্রতি ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবী করে বলে ভুক্তভোগী ওই জেলেরা জানান।
পরদিন সকালে জেলেরা মাছ লুটের ঘটনাটি বন বিভাগ ও কোষ্টগার্র্ড পশ্চিম জোনের মোংলা কার্যলয়ের কর্মকর্তাদের জানান। খবর পেয়ে সেখান থেকে কোষ্ট গার্ডের একটি দল ঘটনাস্থল সুপতি কন্টিজেন্টে এসে জেলেদের কাছ থেকে শুনে ঘটনার সত্যতা জানতে পারেন। পরে তারা জেলেদের ইলিশ মাছ ফেরৎ দেন এবং কোষ্ট গার্ড সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বস্ত করেন।
এদিকে জেলে এমাদুল হক ওই দুই সদস্যকে চিহ্নিত করে ঘটনাটি ফাঁস করে দিলে তাকে বেদম মারধর করে আহত করে কোষ্টগার্ড সদস্যরা। বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এমাদুল সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এ ব্যাপারে বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো জয়নাল আবেদীন জানান, মাছ লুটের ঘটনাটি বুধবার সকালে জেলেরা তাদের জ্ঞানপাড়া ও চান্দেশ্বর টহলফাঁড়ির বনরক্ষীদের কাছে জানান। পরে ওই দুই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলেদের মহাজনরা তাকে ফোন করে এ ঘটনা জানান।
জানতে চাইলে কোষ্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় জড়িত দুইজনকে ইতিমধ্যে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে একটি কমিটিও কাজ শুরু করে দিয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রামপালে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী অভিযান চালিয়ে উপজেলার ফয়লাহাট ও ভাগা এলাকার বিভিন্ন ঔষধ ও কাপড়ের দোকান থেকে জরিমানা আদায় করেন।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে জনসাধারনকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় ও সামাজিক দুরত্ব লঙ্ঘনের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
রামপালে মটরসাইকেলের সাথে এলপিজি গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত -১
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে এলপিজি গ্যাসবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার সময় খুলনা-মংলা মহাসড়কের রনসেন মিরাখালী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত খুলনার বানরগাতী এলাকার মোঃ রফিকুল ইসলাম এর পুত্র মোঃকাওসার গাজী(৪৫)। খুলনা-মোংলা মহাসড়কের রনসেন এলাকায় মিরাখালী রাস্তার মাথায় মোংলা থেকে খুলনাগামী একটি এলপিজি গ্যাসবাহী ট্রাক (ঢাকা মট্রো ট-১৫-৪৬৭৫) মটরসাইকেল আরোহী ধাক্কা দিলে, ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী নিহত হয়। ট্রাক চালক মোঃ রবিউল ইসলাম সহ ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ইন্দুরকানীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে একাংশের সংবাদ সম্মেলন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরে গ্রুপিং কমিটি নিয়ে একাংশের নেতারা সংবাদ সম্মেলন করেন। বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী প্রেসকাব হলরুমে স্বেচ্ছাসেবকলীগের ১নং যুগ্ন আহ্বায়ক মোঃ আরিফুর রহমান টুটুল সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগটি পাঠ করেন। অভিযোগে বলা হয়, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু ও যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদারের যৌথ স্বাক্ষরীত তারিখ ২০-০১-২০২০ পত্রে দেখা যায় সংগঠনের সহ-সভাপতি এম এম ওবাইদুল্লাহ কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় কিন্তু তিনি ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পূর্নাঙ্গ কমিটি ও ১৪-০৭-১৯ জেলার স্বাক্ষরিত আহবায়ক কমিটিতে ওবাইদুল্লাহর নাম নেই। সে কিভাবে ভারপ্রাপ্ত সভাপতি হয়ে বিভিন্ন স্থানে ব্যানার প্রোস্টারিং ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন এবং নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় দিয়ে থাকেন। ওবাইদুল্লাহ জামাত শিবির এর সন্ত্রাসী বাহিনী ছিলেন তার বিরুদ্ধে যুবলীগ নেতা স্বপন শীলকে হত্যা, আরেক যুবলীগ নেতার চক্ষু তোলা, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ করেন। অভিযুক্ত ওবাইল্লাহ জানান, আমি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক পদে আছি। আমাকে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও যুগ্ন আহবায়ক ০৯-০৯-১৯ইং তারিখে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে সহ-সভাপতি শূন্যপদে কো-অপ্ট করে নেয়। পরবর্তীতে অত্র কমিটির সভাপতি মাহমুদুর রহমান সোহেল সভাপতির পদ থেকে পদত্যাগ করলে আমাকে ২০-০১-২০২০ তারিখে জেলা কমিটি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠন পরিচালনার দায়িত্ব দেয়। আমাদের বিভিন্ন প্রোগ্রামে জেলা এবং উপজেলার আওয়মীলীগ ও অংগসংগঠনের নেতারা উপস্থিত থাকেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধার সম্পাদক শাহীন গাজী, যুগ্ন সাধারন সম্পাদক ইকরামুল শিকদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কালাম, সুমন প্রমুখ।
ইন্দুরকানীতে উন্নয়ন প্রকল্পের ১৭ লক্ষ টাকা ফেরৎ, জনগনের ক্ষোভ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে নির্ধারিত সময় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ না করায় ফেরত গেল বিশেষ উন্নয়ন প্রকল্পের ১৭ লক্ষ টাকা। গত ৩০ জুন ছিল কাজসম্পন্ন করে টাকা তোলার শেষ দিন। কিন্তু এ উন্নয়ন প্রকল্পের টাকা না তোলায় এ উপজেলায় এই প্রথম কোন উন্নয়ন প্রকল্পের টাকা ফেরত গেল। জানা যায়, গত ১৪ জুন উপজেলা প্রকৌশলী এ উপজেলায় বিশেষ উন্নয়ন প্রকল্পের শেষ সময় বরাদ্দ পাওয়া ১৭ লক্ষ টাকার কাজের জন্য দরপত্র আহবান করেন যার দরপত্র কেনার শেষ দিন ছিল গত ২৪ জুন এবং দরপত্র জমা ও ওপেন করার দিন দেয়া হয়েছিল ১ জুলাই। কিন্তু ৩০ জুনের মধ্যে কাজ সমাপ্তের কথা রয়েছে। তাই টেন্ডার কমিটি তাদের ভুলের জন্য ২৮ জুন দরপত্র বাতিল করে। দরপত্র বাতিল হওয়ায় দরপত্র কেনা ঠিকাদারদের মধ্যে এক গ্রুপ গোপনে অন্য গ্রুপকে কাজ দেয়ার অভিযোগ করে জেলা ও উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কিন্তু টেন্ডার কমিটি কাজ বাতিল হওয়ায় ঠিকাদারদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে সময় না থাকায় টাকা তুলেও রাখতে পারেনি। ফলে এই প্রথম এ উপজেলায় উন্নয়ন বরাদ্দের ১৭ লক্ষ টাকা সরকারের কোষাগারে ফেরত দেয়া হল। এ বিষয় উপজেলা চেয়ারম্যান এ্্যাড, এম মতিউর রহমান জানান, বিশেষ উন্নয়ন বরাদ্দটা শেষ সময় আসায় নির্ধারিত সময় কাজ সম্পন্ন করার সময় না থাকায় টেন্ডার বাতিল করা হয়েছে। যার ফলে সরকারের টাকা সরকারের কাছেই গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, আমরা উন্নয়নের কাজ করব কাজ হওয়ার আগেই টাকা ভাগবাটোয়ারার অভিযোগ। যার কারণে কাজ সমাপ্ত করার সময় না থাকায় টেন্ডার বাতিল করা হয়েছে। যার ফলে উন্নয়ন বরাদ্দের ১৭ লক্ষ টাকার কাজ করা যায় নাই।
ফুলতলায় ইউএনও’র বিদায় সংবর্ধনা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা অফিসার্স কাবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অফিসার্স কাবের সাধারণ সম্পাদক ও বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ রুহুল্লা আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম বদিউজ্জামান, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা পল্লব ঘোষ, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, তথ্য কর্মকর্তা সাথী খাতুন, রিসোর্স সেন্টার ইন্সটেক্টর মোঃ রবিউল ইসলাম রনি প্রমুখ।
ফুলতলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি আহত
ফুলতলা প্রতিনিধি
অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহাদ আলী মহলদার (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায় ফুলতলার গাড়াখোলা মহলদারপাড়া এলাকায়। তিনি ঐ গ্রামের মৃতঃ আব্দুল ওহাব মহলদারের পুত্র। এলাকাবাসী জানায়, পুকুরের পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরে অবৈধ সংযোগ নিতে পল্লী বিদ্যুৎ এর ১১০০০ কেভি লাইনে বাঁশের মাথায় তারের সাথে আংটা ঝুলিয়ে দেয়। বাঁশটি বিদ্যুৎতায়িত হলে নিজেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসি তাকে দ্রুত উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার হাত ও বুক ঝলসে যায়।
ফকিরহাটে নতুন করে আরো সাত জনের শরীরে করোনা সনাক্ত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাটে করোনা রোগীর সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত চব্বিশ ঘন্টায় করোনার রোগী বেড়েছে নতুন করে ১৮ জন।রাত এগারোটায় নতুন এগারোজন করোনা পজিটিভের রিপোর্ট প্রকাশিত হবার পর বৃহস্পতিবার ৯ জুলাই (দুপুর বারোটা) নতুন করে করোনা সনাক্তের তালিকায় যুক্ত হলো আরো সাত জন। এ নিয়ে উপজেলায় মোট কোভিড সনাক্ত রোগির সংখ্যা দাড়ালো ৮১ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।
করোনার হট ষ্পট হিসেবে বিবেচিত গোটা ফকিরহাট এলাকা এখন করোনাতংকে কাপছে। অসচেতনতা বা স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে না চলাই এর মুল কারন বলে মনে করেন সচেতন মহল।











































