Home আঞ্চলিক মোংলায় ৬৪ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে উন্নতমানের করোনা সুরক্ষা সরঞ্জামাদী প্রদাণ

মোংলায় ৬৪ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে উন্নতমানের করোনা সুরক্ষা সরঞ্জামাদী প্রদাণ

15

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা পোর্ট পৌরসভার ৬৪ জন পরিচ্ছন্নতা কর্মীদের উন্নতমানের করোনা সুরক্ষা সরঞ্জামাদী প্রদাণ করা হয়েছে। ইউএনডিপি’র অর্থায়নে এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক

উপদেষ্টা, পিপিআরসি আর’র নির্বাহী চেয়ারম্যান, হেলদি বাংলাদেশ’র কনভেনার ডক্টর হোসেন জিল্লুর রহমানের পক্ষ থেকে পাঠানো এ সুরক্ষা সরঞ্জামাদী (পোশাক, গামবুট, মাস্ক, সেফটি মুজা, হ্যান্ড গ্লাভস, চশমা ও হেলমেট ক্যাপ) বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী তাদের হাতে এগুলো তুলে দেন।

এ সময় ইউএনডিপি’র প্রতিনিধি মো: শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে এ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন ডক্টর হোসেন জিল্লুর রহমানও।