Home আঞ্চলিক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ কামাল হোসেন দুই দিনের সফরে খুলনা আসছেন

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ কামাল হোসেন দুই দিনের সফরে খুলনা আসছেন

12

তথ্য বিবরণী:

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন দুই দিনের সফরে আগামীকাল (শুক্রবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভায় অংশগ্রহণ করবেন। বেলা দুইটায় খুলনা জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম এবং হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করবেন।

বিকাল তিনটায় করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। বিকাল চারটায় কোরবানির পশুর হাট পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।