Home আঞ্চলিক বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৯২ মন ইলিশ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৯২ মন ইলিশ

42

খুলনাঞ্চল রিপোর্ট
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামের এক জেলের জালে ধড়া পড়েছে ৯২ মন ইলিশ।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এসব মাছ মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এর আগে, মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো এক খ্যাওয়ে ধরা পড়ে।

 

ওই ট্রলারের মাঝি ফরিদ উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী নামের ট্রলার নিয়ে তারা গভীর সাগরে মাছ শিকারে যায়। প্রথম দিকে মাছ না পেলেও মঙ্গলবার তাদের জালে এ পরিমাণ মাছ ধরা পড়ে। দীর্ঘদিন পরে এই জেলের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ ব্যবসায়ীরা।