Home আঞ্চলিক বাগেরহাটে র‌্যাবের অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১

বাগেরহাটে র‌্যাবের অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১

15

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে একটি তাঁজা গাঁজার গাছসহ  এক মাদক চাষী/ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৮ জুলাই গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক চাষী হলেন বাগেরহাট জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. আরাফাত হোসেন।

র‌্যাব-৬ জানায়, ৮ জুলাই বাগেরহাট জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়  রামচন্দ্রপুর গ্রামের আরাফাত হোসেন এর ঘেরের পাড় থেকে একটি তাঁজা গাঁজার গাছসহ  আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে গাঁজার গাছ রোপন করে নিজ হেফাযতে রেখে চাষাবাদ, উৎপাদন, ক্রয়-বিক্রয় এবং সেবন করে আসছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে এককেজি গাঁজা ও ৪৪বোতল ফেন্সিডিলসহ  গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলা সদরের বাবুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এককেজি গাঁজা ও ৪৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের  বৈকারী গ্রামের আব্দুর রউফের ছেলে মো. আব্দুর রকিব (২৩)।

র‌্যাব-৬ জানায়, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা সদরের বাবুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের মোস্তর মোড়ের রনি ট্রেডার্স দোকানের সামনে থেকে এককেজি গাঁজা ও ৪৪ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রকিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেবহাটা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।