Home আঞ্চলিক জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: বদিউজ্জামান সোহাগ

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: বদিউজ্জামান সোহাগ

43

নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, পুষ্পমাল্য নেয়ার সময় এখন নয়। জাতির পিতার স্মৃতিস্তম্ভে বিজয়ের সব পুষ্পমাল্য অর্পণ করা হোক। এলাকার উন্নয়নে পাঁচ বছর জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।

সোমবার বাগেরহাটের নব্বইরশি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বিজয় স্তম্ভ চত্বরে আয়োজিত বিজয়ের পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমার পেছনে আপনাদের ছুটতে হবে না। আমিই আপনাদের পেছনে ছুটবো। আমি এ মাটির সন্তান, তাই আমি আপনাদের চাওয়া-পাওয়া অনুভব করি।

তিনি বলেন, দলের নির্দেশনা অনুযায়ী বিজয়ের মিছিল কোথাও হবে না। সব পেশায় নিয়োজিত মানুষ তার নিজ নিজ স্থান থেকে সঠিক দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের শৃঙ্খলা মেনে কাজ করবেন। ইউনিয়ন জনপ্রতিনিধিরা তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, সহ-সভাপতি শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার প্রমুখ।