Home আঞ্চলিক খুলনা বিভাগের বিভিন্ন আসন থেকে বিজয়ীদের তালিকা

খুলনা বিভাগের বিভিন্ন আসন থেকে বিজয়ীদের তালিকা

95

 

স্টাফ রিপোর্টার।।

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টায় সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ৪২ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে স্থগিত হয় ৯টি আসনের ২১টি কেন্দ্রের ভোট। এর মধ্যে একটি আসনের ভোট স্থগিত করা হয়। ওইদিন বিকেলে ভোটগ্রহণ পর্ব শেষে কেন্দ্রে কেন্দ্রে চলে ভোট গণনা। ভোট গণনা শেষে প্রাথমিকভাবে আসনগুলোর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

খুলনা বিভাগের বিভিন্ন আসন থেকে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ীদের তালিকা:

খুলনা: খুলনা-১ ননী গোপাল মণ্ডল (নৌকা), খুলনা-২ শেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), খুলনা-৩ এসএম কামাল হোসেন (নৌকা), খুলনা-৪ আব্দুস সালাম মুর্শিদী (নৌকা), খুলনা-৫ নারায়ণ চন্দ্র (নৌকা), খুলনা-৬ মো. রশিদুজ্জামান (নৌকা)।

যশোর: যশোর-১ শেখ আফিল উদ্দিন (নৌকা), যশোর-২ মো. তৌহিদুজজামান (নৌকা), যশোর-৩ কাজী নাবিল আহমেদ (নৌকা), যশোর-৪ এনামুল হক বাবুল (নৌকা), যশোর-৫ মো. ইয়াকুব আলী (স্বতন্ত্র), যশোর-৬ মো. আজিজুল ইসলাম (স্বতন্ত্র)।

সাতক্ষীরা: সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন (নৌকা), সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান (লাঙ্গল), সাতক্ষীরা-৩ আ ফ ম রুহুল হক (নৌকা) ও সাতক্ষীরা-৪ আতাউল হক নৌকা)।

মেহেরপুর: মেহেরপুর-১ ফরহাদ হোসেন (নৌকা), মেহেরপুর-২ (গাংনী) এএসএম নাজমুল হক সাগর (নৌকা)।

নড়াইল: নড়াইল-১ বি এম কবিরুল হক (নৌকা) ও নড়াইল-২ মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (নৌকা), চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর (নৌকা)।

কুষ্টিয়া: কুষ্টিয়া-১ মো. রেজাউল হক চোধুরী (স্বতন্ত্র), কুষ্টিয়া-২ মো. কামারুল আরেফিন (স্বতন্ত্র), কুষ্টিয়া-৩ মো. মাহবুবউল আলম হানিফ (নৌকা), কুষ্টিয়া-৪ আবদুর রউফ (স্বতন্ত্র)।

মাগুরা: মাগুরা-১ আসনে সাকিব আল হাসান (নৌকা), মাগুরা-২ আসনে বীরেন শিকদার (নৌকা),