Home জাতীয় দ্বাদশ জাতীয় নির্বাচনে তরুণ এমপি হলেন যারা

দ্বাদশ জাতীয় নির্বাচনে তরুণ এমপি হলেন যারা

53

ঢাকা অফিস।।

দেশে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল রোববার। এতে দেশের ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়লাভ করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৬১টি আসনে। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জিতেছে। এ আসনগুলোর মধ্যে তরুণ হিসেবে অনেকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন—

মাশরাফি বিন মুর্তজা
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান (ফিরোজ) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯০৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপির প্রার্থী মো. মনিরুল ইসলাম আম প্রতীকে ৫৮০ ভোট, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. লতিফুর রহমান মাছ প্রতীকে ৫৮২ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমান মিনার প্রতীকে ১ হাজার ৮৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির (লিটু) ট্রাক প্রতীকে ৩৫৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. নুর ইসলাম ঈগল প্রতীকে ১ হাজার ৩৬৩ ভোট পেয়েছেন।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ
ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি মোট ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

ব‍্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব‍্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ‍্যাডভোকেট মো. মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

সাকিব আল হাসান
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব আল হাসান নৌকা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।

মজিবুর রহমান চৌধুরী নিক্সন
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন জয়লাভ করেছেন। এবার ঈগল প্রতীকে নিক্সন পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৫ ভোট ভোট।

শেখ সারহান নাসের (তন্ময়)
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের (তন্ময়) বিজয়ী হয়েছেন। শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট।

সোলায়মান সেলিম
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট।

মোহাম্মদ এ আরাফাত
ঢাকা-১৭ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা বাংলাদেশ এর মো. আইনুল হক কুলা প্রতীকে ১ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।

সাঈদ খোকন
ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন। তিনি নৌকা প্রতীক নিয়ে মোট ৬১ হাজার ৭০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্য জোটের প্রার্থী রবিউল আলম মজুমদার মিনার প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ১০৯ ভোট।

খসরু চৌধুরী
ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। তিনি কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট। এ আসনে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৪২৯ টি। এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মাহবুব উর রহমান রুহেল
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।

কাজী নাবিল আহমেদ
যশোর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।

এনামুল হক বাবুল
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮১ হাজার ২৯৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির জহুরুল হক লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।

মো. বিপ্লব হাসান পলাশ
কুড়িগ্রাম-৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বিপ্লব হাসান পলাশ। নৌকা প্রতীকে নিয়ে তিনি ভোট পেয়েছেন মোট ৮৬ হাজার ৬৫৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৮৪ ভোট।