Home আঞ্চলিক খুলনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

খুলনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

44

 

খবর বিজ্ঞপ্তি।।

প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, বর্তমান ফ্যাসিবাদী অবৈধ আওয়ামী সরকার আগামী ৭ জানুয়ারি যে পাতানো ও ডামি নির্বাচন বাস্তবায়ন করতে যাচ্ছে তা ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় রচনা করতে যাচ্ছে। যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং যারা ভোট দিতে যাবেন তারা সবাই জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন। দেশের জনগণ এই অবৈধ ও পাতানো নির্বাচন ইতোমধ্যেই প্রত্যাখান করেছে। জনগণের মধ্যে এই নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই। তিনি বলেন, ৭ই জানুয়ারি প্রহসনের নির্বাচনে কাকে কোন আসন থেকে বিজয়ী করা হবে সরকার সেই তালিকাও নির্বাচনের পুর্বেই চূড়ান্ত করে রেখেছে। তারা জনমতকে পদদলিত করে যা ইচ্ছা, তাই করতে চায়। জনগণ সরকারের এই স্বপ্ন কখনই বাস্তবায়ন করতে দিবে না। জনগণ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। গণবিরোধী এই সরকারের নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা করবেন না। তিনি ফ্যাসিস্ট সরকারের সকল ধরনের রক্ত চক্ষু উপক্ষো করে অধিকার আদায়ের আন্দোলনে আরও বলিষ্ঠ ভুমিকা পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার (৫ জানুয়ারি) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী, জামায়াত নেতা মুজাহিদুর রহমান, আলী হায়দার, হুমায়ুন কবির, আব্দুল্লাহ মোহাম্মদ, কামাল হোসেন, সাইফুল্লাহ কবীর, আজগর আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। দেশব্যাপী আন্দোলনরত বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গণ-গ্রেফতার করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসা-বাড়িতে হানা দিয়ে নেতাকর্মীদের না পেলে পরিবারের অন্য সদস্যদের গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় দীর্ঘদিন থেকে কারারুদ্ধ করে রেখেছে। আমীরে জামায়াতসহ সকল নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তির জন্য চলমান আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে। এ জন্য তিনি সকলকে রাজপথে আরও কার্যকর ঐতিহাসিক ভুমিকা পালনের আহবান জানান।