Home আঞ্চলিক প্রহসনের নির্বাচন বর্জন করতে হরতাল সফল করার আহবান খুলনা বিএনপির

প্রহসনের নির্বাচন বর্জন করতে হরতাল সফল করার আহবান খুলনা বিএনপির

43

খবর বিজ্ঞপ্তি।।
প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং আগে-পরে মিলিয়ে ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মঅসহ গনতন্ত্রকামী খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিজ্ঞপ্তিতে বিএনপি নেতারা বলেন, একদলীয় বাকশালী সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাই তাদের অন্যায় ও অবৈধ হুমকিকে পরোয়া করার আর কোনো কারণ নেই।

সার্বজনিন ভোট বর্জনের মাধ্যমে চলমান আন্দোলনে জনগনের স্বতস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহন একদলীয় শাসনের কবল থেকে বাংলাদেশের জনগনকে মুক্ত করতে হবে। ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কারচুপি করতে সরকার ও সরকারির দলের বিভিন্ন নীল-নকশার করছে উল্লেখ করে নেতারা বলেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বন্ধ করার হুমকি, ভাতা কার্ডধারী অসহায় মানুষের জীবনজীবিকাকে হুমকিতে ফেলা কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পোস্টাল ভোট অথবা অন্য কোনো ভুমিকায় তাদেরকে অবতীর্ণ করিয়ে নির্বাচনে প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এর প্রত্যেকটি আইনগত অপরাধ। ভাতা কার্ডের বিনিময়ে বাংলাদেশের কোনো নাগরিককে ভোট দিতে বাধ্য করা সম্পূর্ণ বেআইনি। সরকার ভাবছে ৭ জানুয়ারি তাদের জয়লাভের দিন কিন্তু বিএনপি মনে করছে ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের পরাজয়ের দিন।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে আলাদা করার প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন করেছে। দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলসমূহ প্রহসনের নির্বাচন বয়কট করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের প্রতি গুরুত্বারোপ করে আসছেন। কিন্তু সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রত্যেক নাগরিকেরই ভোট দেয়া বা না দেয়ার অধিকার আছে। আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতায় ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য চাপ দিচ্ছে ও ভয়-ভীতি দেখাচ্ছে। নেতৃবৃন্দ আজ ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল করতে খুলনা বিএনপির সর্বস্তরের জনশক্তি ও আপামর খুলনাবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।