মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। লিফলেট বিতরণ, জনসংযোগ, মিছিল-মিটিংয়ের মধ্যদিয়ে বিরামহীন চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

এ আসনে ৬টি দলের ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় মাঠে থাকলেও মুলত আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার ঈগল প্রতীক নিয়ে মাঠে সরব রয়েছেন।
শুক্রবার সকালে নৌকা প্রতীক নিয়ে রামপালে প্রচারণা শুরু করেন হাবিবুন নাহার। আর সকালে মোংলায় প্রচারণা করেন ঈগলের ইদ্রিস আলী ইজারদার।











































