খুলনাঞ্চল রিপোর্ট।।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এক যুবক দুই হাতে দুটি অস্ত্র উঁচিয়ে নৌকার পক্ষে মিছিলে অংশ নেন। বুধবার সন্ধ্যায় নান্দাইলের চ-ীপাশা ইউনিয়নের আনন্দ বাজারে নৌকার মিছিলে এ ঘটনা ঘটে। পরে একাধিক ফেসবুক আইডি থেকে অস্ত্র প্রদর্শনের ছবি আপলোড হলে সবার নজরে আসে। পুলিশেরও দৃষ্টিগোচর হয়। এ ঘটনায় রাতেই এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি অস্ত্রের ‘মালিক’, অস্ত্র প্রদর্শনকারীকে খুঁজছে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মোহাম্মদ সুমন মিয়া নান্দাইল মডেল থানায় সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারকৃত ওয়াহিদুজ্জামান তানভীরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পিস্তল সদৃশ বস্তু দুটি তার নিজের বলে স্বীকার করে। মিছিলে অংশগ্রহণকারী শাহ আলম অস্ত্র দুটি তার হাতে প্রদর্শন করে। প্রাথমিকভাবে পিস্তল সদৃশ বস্তু দুটি লাইটার বলে প্রতীয়মান হয়েছে। অস্ত্র প্রদর্শনকারী যুবক শাহ আলমকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।











































