Home খেলাধুলা বিতর্কিত আউটের সুযোগ পেয়েও করলেন না অশ্বিন

বিতর্কিত আউটের সুযোগ পেয়েও করলেন না অশ্বিন

43

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টেস্টে বল করার সময় মানকাড আউট করার চেষ্টা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে এবার সরাসরি আউট করেননি তিনি। প্রোটিয়া অলরাউন্ডার মার্কো জানসেনকে সতর্ক করেন। পরে অবশ্য জানসেন ক্রিজ ছেড়ে আর বের হননি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৯৮তম ওভারে বল করছিলেন অশ্বিন। ব্যাট করছিলেন জেরাল্ড কোয়েৎজে। নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন জানসেন। বল করতে গিয়ে হঠাৎ থেমে যান অশ্বিন।

তাকে থামতে দেখে জানসেনও ক্রিজের ভিতরে ঢুকে পড়েন। অশ্বিন মুখে কিছু বলেননি। কিন্তু বুঝিয়ে দেন যে পরবর্তীতে এ রকম কিছু হলে তিনি আউট করবেন। তার পরে অবশ্য আর ক্রিজ ছেড়ে বের হননি জানসেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৯ ওভার বল করেন অশ্বিন। ৪১ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন তিনি। আরো বেশি উইকেট নিতে পারতেন। কিন্তু তার বলে দু’বার ক্যাচের সুযোগ ছাড়েন শুভমান গিল।

আইপিএলে এর আগে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মানকাড আউট করেছিলেন অশ্বিন। সেই ঘটনা নিয়ে কম বিতর্ক হয়নি। কেউ বলেছিলেন, ক্রিকেটীয় স্পিরিটের কথা মাথায় রাখা উচিত ছিল অশ্বিনের।

আবার কেউ বলেন, অশ্বিন ঠিক কাজ করেছেন। পরবর্তীতে মানকাড আউটকে বৈধ আউটের তালিকায় ঢোকানো হয়। আরো এক বার সেই স্মৃতি ফিরল সেঞ্চুরিয়নে।