স্পোর্টস ডেস্ক
আইসিসি টি-২০ ব্যাটিং র্যাংকিং তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ফিল সল্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৩৩১ রান করেন সল্ট। টি-২০ ফরম্যাটে পাঁচ ম্যাচের সিরিজে কোন ব্যাটারের এটিই সবচেয়ে বেশি রান। ৮০২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছেন এ ব্যাটার।
এতে পেছনে পড়ে গেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তৃতীয়স্থানে নেমে গেছেন তিনি। এই তালিকার ৮৮৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব।
টি-২০তে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। তার রেটিং ৭২৬। ২৭২ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।











































