Home আঞ্চলিক কয়রায় পিতার পক্ষে নৌকায় ভোট চাইলেন মেয়ে

কয়রায় পিতার পক্ষে নৌকায় ভোট চাইলেন মেয়ে

25

কয়রা (খুলনা) প্রতিনিধি।।
আমার পিতাকে আমার চেয়ে আপনারা বেশি কাছে পেয়েছেন। আমার পিতা জনগণের অধিকার আদায়ের দাবিতে অনেকবার জেল খেটেছেন। অনেক জুলুম সহ্য করেছেন। এজন্য আমার পিতাকে আপনারা ভোট দিবেন।

বৃহস্পতিবার (২৮) ডিসেম্বর সন্ধ্যায় মহারাজপুর ইউনিয়নে ছেদুর ব্রিজ মোড়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামানের বড় মেয়ে মৃত্তিকা জামান।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীলিমা চক্রবর্তীর সভাপতিত্বে নির্বাচনি উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন- খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা মিলি, মহিলা আওয়ামী লীগ সদস্য ছাকিনা কবির, আয়েশা খাতুন, নুরজাহান সামাদ প্রমুখ।

এ সময় শত শত নারী সদস্য উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।