Home আঞ্চলিক আগামী ৩১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত খুবি ছুটি ঘোষণা

আগামী ৩১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত খুবি ছুটি ঘোষণা

37

খবর বিজ্ঞপ্তি।।
আগামী ৩১ ডিসেম্বর (রবিবার) থেকে ৮ জানুয়ারি (সোমবার) পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ৩১ ডিসেম্বর ভাইস-চ্যান্সেলরের নির্বাহী আদেশে ছুটি এবং ০১ থেকে ০৮ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের টার্ম ব্রেক ও শীতকালীন ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে। উল্লিখিত ছুটি শেষে আগামী ০৯ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।