Home আঞ্চলিক চিতলমারীতে বিনামূল্যে দেড় শতাধিক রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান

চিতলমারীতে বিনামূল্যে দেড় শতাধিক রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান

85

 

আদনান হোসেন, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের চিতলমারীতে বিনামূল্যে দেড় শতাধিক রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বেসরকারী সংস্থা কোডেক সমৃদ্ধি কর্মসূচির আওয়তায় ও পিকেএসএফ এর অর্থায়নে খাসেরহাট কোডেক কার্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এর আগে সকাল ১০ টায় এ বিশেষ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেণ কোডেক জেলা ব্যবস্থাপক মাহাবুব আলম। চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেণ বাগেরহাট সদর হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ মিরাজুল ইসলাম, খুলনা ফোর্টিস স্কটের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাকেশ সাহা। এ সময় কোডেক এস,ই,পি প্রকল্প ম্যানেজার লোকমান হোসেনসহ কোডেক সমৃদ্ধি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনকে বিজয়ী করতে মতুয়া মহা সংঘের প্রস্তুতি সভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীনের পক্ষে চিতলমারীতে মতুয়া মহা সংঘের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় চিতলমারী রংধনু সেমিনার হলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মতুয়া মহা সংঘের সভাপতি অলোক বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল।  প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘরামী, কলাতলা ইউনিয়ন মতুয়া মহা সংঘের সভাপতি প্রমথ রঞ্জন বাইন প্রমুখ। এ   সময় মতুয়া মহাসংঘের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নে শেখ হেলাল উদ্দীনের পক্ষে উঠান বৈঠক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হেলাল উদ্দীনের পক্ষে চিতলমারীতে  নৌকা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় চরবানিয়ারী ইউনিয়নে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডলের সভাপতিত্বে ও ওয়ার্ড  সভাপতি পরিমল হীরার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুকুল কৃষ্ণ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার বাড়ৈ, উপজেলা ছাত্রলীগ সাাধারণ সম্পাদক রবীন হীরা প্রমুখসহ ইউনিয়ন  আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।