স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে জামাত ইসলাম কর্তৃক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রহসনের নির্বাচন বর্জন করুন ভোটদান থেকে বিরত থাকুন সংক্রান্তে আনুমানিক পঞ্চাশ হাজার লিফলেট ছাপানো অবস্থায় প্রিন্টিং ঈগল অফসেট প্রেসে এর মালিকসহ দুই জনকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।
বুধবার ( ২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ৩২ শামসুর রহমান রোডস্থ রাজিয়া সুলতানার বাড়ির নিচতলায় ঈগল অফসেট প্রেস খুলনা সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ঈগল অফসেট প্রেস এর মালিক জিএম মোস্তফা (৫২), কর্মচারী তাপস কুমার দত্ত (৪০) ও নাঈম হাওলাদার (২০)।











































