স্টাফ রিপোর্টার
খুলনা জেলার কয়রা থানার ইমানপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী পাইপগান ও ২ রাউন্ড পাইপগানের কার্তুজসহ দু’সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’সন্ত্রাসী হলেন খুলনা জেলার কয়রা থানার ইমানপাড়া গ্রামের মো. ইব্রাহিম গাজীর ছেলে মো. বেল্লাল হোসেন (২৭) ও পাইকগাছা থানার শান্তা আলামিন মেড়ের মো. ওহাব শেখের ছেলে মো. ওমর শেখ (২৬)।
র্যাব-৬ জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খুলনা জেলার কয়রা থানার ইমানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ইমানপাড়া গ্রামের জালাল হোসেনের বসতবাড়ির পাশ থেকে ২টি দেশীয় তৈরী পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ বেল্লাল হোসেন ও ওমর শেখকে গ্রেফতার করা হয়। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিজ হেফাযতে রেখে বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে











































