স্টাফ রিপোর্টার।।
খুলনার দিঘলিয়ায় জামান জুট মিলে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর, দিঘলিয়াসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট নিয়ন্ত্রণে আনেন। দিঘলিয়ার

নগরঘাট সংলগ্ন জামান জুট মিলটি আগুন ধরে বলে স্থানীয়রা জানান। মিলের ম্যানেজার রিপন মোল্লার জানান, সোমবার রাত ৯ টায় মিল বন্ধ করে তারা বাসায় চলে যান। পরে তিনি স্থানীয়দের কাছে আগুন লাগার বিষয়টি জানাতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। খবর পেয়ে রাত দশটা থেকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। রাত সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডের ঘটনাটি রহস্যজনক বলে অনেকে বলেছেন।











































