বিনোদন ডেস্ক
ঘুম আসে না, তোমাকে দেখার পরে/ মনে ভাল্লাগে না, তোমাকে ভাবার পরে/ তুমি থাকো পাশে সারাক্ষন অনুভবে…। অথবা ও পাখিরে ও পাখিরে ওওও পাখিরে/ আদর সোহাগ দিয়া রে পাখি পালি অন্তরে…। আরও কত গান খুলনার জনপ্রিয় শিল্পী স্পর্শ শিপলুর কন্ঠে শ্রোতাদের মুগ্ধ করেছে।
খুব অল্প সময়ের ব্যবধানে শ্রোতাদের মনে জায়গা করে নেয়া শিল্প স্পর্শ শিপলুর জন্মদিন ৬ জুলাই। ১৯৯২ সালে চিত্রার তীরে অবস্থিত নড়াইল জেলার লোহাগড়া থানা ইতনা গ্রামে জন্ম নেয় এই শিল্পী। শিল্পীর বয়স যখন মাত্র ৭ তখন থেকেই গান শুরু করেন। প্রথম গুরু নিজের আপন চাচা মুস্তাফিজুর রহমান মিঠু।
কাস এইটে পড়ার সময় চলে আসেন রুপসী রূপসার তীরে শিল্প ও বন্দর নগরী খুলনায়। খুলনায় এসে বিশিষ্ট কন্ঠশিল্পী গাজী মিজান’র খুব কাছে থেকেই তার বেড়ে ওঠা। অনেকটা বৃক্ষের মত শীতল ছায়া দিয়ে রেখেছেন গাজী মিজান তাকে। একই সাথে দিয়েছেন সংগীতের দিকনির্দেশনাও। বর্তমানে স্পর্শ শিপলুর মৌলিক গানের সংখ্যা ৪৫টি।
যার মধ্যে উল্লেখযোগ্য আদরের পাখি, প্রজাপতি, জ্বলছে আগুন ও জানরে, খুব জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম করেছেন এই শিল্পী। দৈনিক খুলনাঞ্চল এর মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন শিপলু।











































