Home খেলাধুলা কোহলির দুর্বলতা ‘ফাঁস’ করলেন ডি ভিলিয়ার্স

কোহলির দুর্বলতা ‘ফাঁস’ করলেন ডি ভিলিয়ার্স

31

স্পোর্টস ডেস্ক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে প্রোটিয়াদের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলেছে সফরকারীরা। যেখানে ওয়ানডে সিরিজটি জিতলেও টি-২০তে ১-১ সমতায় ড্র করেছে মেন ইন ব্লুজরা।

এবার সাদা পোশাকের লড়াইয়ে মাঠে নামবে দুই দল। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এবি ডি ভিলিয়ার্স বলে দিলেন কোহলির দুর্বলতা কোথায়।

ডি ভিলিয়ার্স বলেন, ‘বিরাটের মতো ব্যাটারকে আউট করতে হলে আলাদা পরিকল্পনা নিতেই হবে। এমন কিছু করতে হবে, যা ওর ভাবনাচিন্তার বাইরে। তাহলেই কোহলিকে পরাস্ত করা সহজ হবে।’

তিনি বলেন, একনাগাড়ে চতুর্থ স্টাম্পে বোলিং করে যাওয়া। অফ স্টাম্পের বাইরে বিরাটের দুর্বলতা রয়েছে। সেটা দুনিয়ার সব বোলারই জানে। ওর সেই দুর্বলতাকেই কাজে লাগাতে হবে এবার।