Home খেলাধুলা ওয়েস্ট হ্যামের কাছেও হারলো ম্যানইউ

ওয়েস্ট হ্যামের কাছেও হারলো ম্যানইউ

35

স্পোর্টস ডেস্ক

মৌসুম বদলেছে তবে ওয়েস্ট হ্যামের মাঠে ভাগ্য বদল হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে গেল মৌসুমে নিজেদের মাঠ লন্ডন স্টেডিয়ামে জিতেছিল ওয়েস্ট হ্যাম। এবারও ফলাফলটা একই। আজ স্বাগতিক ওয়েস্ট হ্যাম ২-০ গোলে হারিয়েছে ম্যানইউকে।

প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। তবে ঘরের মাঠে উজ্জীবিত ফুটবল খেলে গোলমুখে শটে এগিয়ে ছিল স্বাগতিক ওয়েস্ট হ্যামই। ছয় মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যানইউ।

৭২ মিনিটে ম্যানইউ গোলকিপারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন বোয়েন।
লুকাস পাকেতার উঁচু করে বাড়ানো থ্রু বল বক্সে প্রথম ছোঁয়ায় বোয়েন নিয়ন্ত্রণে নিলেও দ্বিতীয়টা একটু জোরে হয়ে যায়। তবে, বল সোজাসুজি থাকলেও ধরতে পারেননি ওনানা। তার হাত থেকে ছুটে যাওয়া বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।

এবারের লিগে ২৭ বয়সী এই ফরোয়োর্ডের গোল হলো ১১টি। ৭৮ মিনিটে মোহামেদ কুদুস গোল করে হাতাশা বাড়ে এরিক টেন হাগের দলের

প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে এটি ম্যানইউয়ের অষ্টম হার। লিগ টেবিলের আট নম্বরে আছে রেড ডেভিলরা। আগের ম্যাচেই লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ম্যানইউ।