Home খেলাধুলা ইংল্যান্ডে দলের যে দায়িত্ব পেলেন পোলার্ড

ইংল্যান্ডে দলের যে দায়িত্ব পেলেন পোলার্ড

37

স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের শুরু হতে বাকি ছয় মাস। এরই মধ্যে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। আসন্ন টুর্নামেন্টটির জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার কাইরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের। যে কোনো ফরম্যাটে ক্রিকেটে নিয়মিত হারছে তারা। তাই ক্রিকেটে সুদিন ফেরাতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

সবশেষ ভারত বিশ্বকাপে বাজে পারফর্মের কারণে শোচনীয়ভাবে বিদায় নিতে হয়েছিল ২০১৯ বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়নদের। এরপর সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে ইংলিশরা। যে কারণে নাজুক পরিস্থিতি থেকে উত্তরণ করে ভালো ফলাফলের জন্য পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।

২০২৪ সালের ৪ জুন পর্দা উঠতে যাওয়া টি-২০ বিশ্বকাপ বসবে ওয়েস্ট ইন্ডিজে, তাই ক্যারিবিয়ান মাঠের বিষয়ে পোলার্ড ভালো বুঝবেন- এমন ধারণা থেকেই তাকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইংলিশ ক্রিকেট বোর্ড।