Home খেলাধুলা নেপিয়ারের উইকেটে গতি আর বাউন্স থাকবে: স্টিড

নেপিয়ারের উইকেটে গতি আর বাউন্স থাকবে: স্টিড

36

 

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪৪ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও হারের তিক্ত স্বাদ পায় টাইগাররা। আগামীকাল ভোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডের আগে টাইগারদের চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ।

নিউজিল্যান্ডের কন্ডিশন যেকোনো দলের জন্যই কঠিন। সেখানে গতি ও বাউন্সের পরিমাণ থাকে বেশি। সিরিজের শেষ ওয়ানডে হবে নেপিয়ারের ম্যাকলিন পার্কে। ম্যাচের আগের দিন এই মাঠ নিয়েও একটা ধারণা পাওয়া গেল নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেডের কাছে। তার মতে, নেপিয়ারের উইকেটের গতি ও বাউন্স বেশি হবে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্টিড বলেন, ‘এখানে (নেপিয়ারে) আশা করছি আরেকটু বেশি গতি এবং বাউন্স থাকবে। নেলসনের উইকেটে অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট হয় না। তাই কিছুটা ধীর গতির ছিল বলে মনে হয়। এখানে গতি বেশি থাকবে বলে মনে হয়। এসব জায়গায় আসতে পারাটা দারুণ। এসব অঞ্চলে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ হয় না দেখে স্থানীয়রা এখন সুযোগ পাচ্ছে ম্যাচ উপভোগের।’