Home আঞ্চলিক বিএনপি নেতা পারভেজ মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার না করার আহবান

বিএনপি নেতা পারভেজ মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার না করার আহবান

377

খবর বিজ্ঞপ্তি

খুলনার তেরখাদা অঞ্চলের সন্তান, জিয়া পরিবারের বিশ্বস্ত, সাবেক ছাত্রনেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিকবার নির্বাচিত সফল সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,  বর্তমান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে নিজের বন্ধু স্বজন, দলের নেতাকর্মীদের মাধ্যমে করোনা পরিস্থিতিতে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার প্রায় দশ হাজার ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক এলাকায় খাদ্য সামগ্রী বিতরনের পর থেকে একটিমহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করেছেন। খুলনার তেরখাদা উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক কে, এম মোস্তাক আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, আমরা বিম্ময়ের সাথে লক্ষ্য করছি একটি মহল বিএনপি নেতা পারভেজ মল্লিক ও তার পরিবার, আত্মীয়, স্বজন নিয়ে নানাবিধ কল্পকাহিনী তৈরী করে, ফেক আইভি দিয়ে অপ-প্রচার করে ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। আমরা ইচ্ছা করলে আইসিটি এ্যা্টে মামলা করে ব্যবস্থা নিতে পারতাম।

কিন্তু এখনো ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা তেরখাদার মানুষ, পারভেজ মল্লিক সম্পর্কে আমাদের থেকে ভালো কেউ জানে না। তিনি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা একাধারে একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। এক ভাই দেশের একজন বড় আমদানী রফতানী কারক। এলাকার ভদ্র, সভ্য মানুষ হিসেবে তাদের জুড়ি মেলা ভার।

যারা ফেক আইডি দিয়ে চরিত্র হরণের দায়িত্ব নিয়েছেন তাদেরকে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছে বিবৃতি দিয়েছেন, তেরখাদা উপজেলা বিএনপির যথাক্রমে সাধারন সম্পাদক মোঃ রবিউর হোসেন, সদস্য ইমদাদুল হক নানু, সদস্য মোঃ বিল্লাল হোসেন, সহ সভাপতি ইকরাম হোসেন জমান্দার, সহ সভাপতি আবুল কালাম লস্কার, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে, এম মোস্তাক আহমেদ, যুগ সম্পাদক মীনা ই হোসেন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজিবার, সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাচিদাহ ইউনিয়নের সাধারন সম্পাদক খান গিয়াস উদ্দিনসহ অনেকে।