Home আঞ্চলিক পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন রক্তাক্ত জখম

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন রক্তাক্ত জখম

35

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার আহত ২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি উপজেলার বিরাশী গ্রামে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিরাশী গ্রামের মৃত পর্বত গাজী ও মৃত যত্তন গাজীর পুত্রদের সাথে মৃত শাহাজান গাজীর পুত্রদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন গোলযোগ সহ মনমালিন্য চলে আসছে। ইতোপূর্বে জমি রেকর্ড অনুযায়ী আমিন দ্বারা একাধিকবার জরিপ কার্য পরিচালনা করা হয়েছে। কিন্তু জরিপ অনুযায়ী মৃত পর্বত গাজীর পুত্র আনার গাজী এবং মৃত যত্তন গাজীর পুত্র মুছা গাজী মানতে নারাজ। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকালে আনার গাজী ও মুছা গাজী বহিরাগত লোকজন নিয়ে মৃত শাহাজানের পুত্রদের উপর হামলা করে। তাদের হামলায় উজির গাজী (৪৫), রুহুল আমিন (৩০), রোজিনা বেগম (৫০) গুরুতর রক্তাক্ত জখম হয়। উজির গাজীর মাথা ফেটে রক্ত বের হয়। যেখানে কয়েকটি সেলাই লাগে। আবার সবুর গাজীর পুত্র রুহুল আমিনের ডান হাত ভেঙ্গে যায়। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তির জন্য তাদের অবস্থা অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আল-আমিন বাদী হয়ে মৃত পর্বত গাজীর পুত্র আনার জন্য, মৃত যত্তন গাজীর পুত্র মুছা গাজী, আনারের পুত্র মহিবুল্লাহ ও আরিফ বিল্লাহ, মৃত শবদাল মোড়লের পুত্র ইবার আলী মোড়ল সহ ৮/১০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। ওসি এজাজ শফী জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।