Home আঞ্চলিক নড়াইলে মাশরাফির বিরুদ্ধে জেলা আ. লীগ নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে মাশরাফির বিরুদ্ধে জেলা আ. লীগ নেতার সংবাদ সম্মেলন

52

 

নড়াইল প্রতিনিধি।।

নড়াইল-২ আসনে মাশরাফী বিন মর্তুজার প্রতিদ্বন্দ্বী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু ও তার সমর্থকদের নানাভাবে হেয় করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নিজামউদ্দিন খান নিলু।

বুধবার(২৯ নভেম্বর) বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি ক্ষোভের কথা জানান। তিনি বলেন, অতীতে অনেক পক্ষ মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হলেও মনোনয়ন পাবার পরে সবাই মিলে যায়, এবার দেখছি উল্টো-ফাঁকা মাঠে গোল দেবার কথা চিন্তা করে আমাদেরকে হেয় করা হচ্ছে, মনে হচ্ছে অমাদের আর লাগবে না।

মাশরাফি মনোনয়ন পাওয়ায় তার আনন্দ মিছিল থেকে তার সমর্থক এমনকি তার বাড়ির সামনে পটকা ফুটিয়ে তাকে হেয় করা হয়েছে, মাশরাফির বাবাও সেখানে ছিলেন। তিনি বলেন,এসব হেভিওয়েট প্রার্থী যাকে পরিচ্ছন্ন মানুষ বলে সবাই জানে, তিনি যাদের নিয়ে চলছেন নির্বাচনের পরে দেখবেন কত খারাপ অবস্থা করবে। তিনি মাশরাফির সমর্থকদের হোন্ডা আর গুন্ডার সাথে তুলনা করেন।

এদিন এই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু। মাশরাফির আসনে এই প্রথম আওয়ামী লীগের কোন শক্তিশালী প্রার্থী মনোনয়ন ক্রয় করলেন। জেলা জাতীয় পার্টির সভাপতি ও মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ও এনপিপিরি মো. মনিরুল ইসলাম। এ নিয়ে ২৯ নভেম্বর
পর্যন্ত নড়াইলের ২ টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৭ জন।

 

নড়াইল-২ থেকে মাশরাফি বিন মোর্তজা, সৈয়দ ফয়জুল আমির লিটু (আ.লীগ- স্বতন্ত্র) লায়ন মো. নূরুল ইসলাম (স্বতন্ত্র), অ্যাডভোকেট লতিফুর রহমান (স্বতন্ত্র), অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান (ওয়ার্কার্স পার্টি), মাহবুবুর রহমান (স্বতন্ত্র), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ও এনপিপির মনিরুল ইসলাম।

আগামী ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমার শেষ দিন। যাচাই বাছাই ১ ও ২ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর, এরপর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।