মো: তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে এক কৃষকের দুইটি গরু পুড়ে মারা গেছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের কৃষক মো: মুজিবুর রহমান শেখের (৬৫) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গরুর মালিক মো: মুজিবুর রহমান জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাচানোর জন্য প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে মশার কয়েল জালিয়ে রাখি। রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎ গরুর ডাকাডাকি শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা দুইটি গরু পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গরুর মালিক মো: মুজিবুর রহমান শেখ জানান।
লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো: ওমর মোল্যা বলেন, মো: মুজিবুর রহমান শেখের ঘোয়াল ঘরসহ দুইটি গরু আগুনে পুড়ে মারা গেছে। এতে তাঁর আনুমানিক দুই লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।











































