Home আঞ্চলিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন// বিএনপির সিদ্ধান্তের বাইরে যাচ্ছেন না খুলনার মঞ্জু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন// বিএনপির সিদ্ধান্তের বাইরে যাচ্ছেন না খুলনার মঞ্জু

59

স্টাফ রিপোর্টার।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দলের সিদ্ধান্তের বাইরে যাচ্ছেন না খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও প্রায় দুই বছর ধরে দলে কোণঠাসা নজরুল ইসলাম মঞ্জু। তিনি অন্য দলে যোগ দিতে পারেন অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে নগরীতে। এসব গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

মঞ্জু বলেন, ‘আমি তো বিএনপির বাইরের না, জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে আমি বিএনপির সঙ্গেই আছি। আমাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ আন্দোলন-সংগ্রামে আমিও শামিল, রাজপথে আছি এবং থাকব ইনশাআল্লাহ। দলের বাইরে গিয়ে নির্বাচন করার প্রশ্নই ওঠে না।’

২০২১ সালের ডিসেম্বরে মহানগর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়ে। ওই কমিটি থেকে বাদ পড়েন এক যুগ সভাপতি পদে থাকা মঞ্জু।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করলে তাঁকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি। ক্ষোভ আর অপমানে দলের বিভিন্ন পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেন মঞ্জুর অনুসারী সহস্রাধিক নেতাকর্মী। এরপর কিছুদিন দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন তারা। পরে আবার অংশ নিচ্ছেন দলীয় কর্মকাণ্ডে।

দলে কোণঠাসা থাকা প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘দল ও দেশের বৃহত্তর স্বার্থে আমাদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করেছি। অন্য কোনো দলে যাওয়ার প্রশ্নই আসে না। আমাদের প্রাণের দল বিএনপি ছেড়ে আমরা যাব কোথায়?’