Home আঞ্চলিক কেশবপুরে নিজের সন্তানকে হত্যাকারী মা পুলিশের হাতে আটক

কেশবপুরে নিজের সন্তানকে হত্যাকারী মা পুলিশের হাতে আটক

32

 

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের কেশবপুরে ১২ দিন বয়সের যমজ ২ সন্তানকে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে থানা পুলিশ। প্রাথমিক জ্ঞিাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছে শিশু ২টির মা সুলতানা খাতুন।বুধবার (২২ নভেম্বর) সকালে কেশবপুর পৌর সদরের সাহাপাড়ার নতুন মসজিদের পাশের ডোবা থেকে নিহত শিশু দুইটির লাশ উদ্ধার করার পর তার মাকে আটক করা হয়। পুলিশ জানায়,  এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, কেশবপুর পৌর সদরের সাহাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের কন্যা সুলতানা (৩৫) গত ১০ নভেম্বর যমজ দুইটি সন্তান প্রসব করে। এরমধ্যে ১টি ছেলে ও ১টি কন্যা সন্তান জন্মনেয়। পারিবারিক কলহের জের ধরে ওই শিশু সন্তানের পিতা আবু বক্কর ও মা সুলতানার (স্বামী-স্ত্রীর) মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।ওই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে শিশু সস্তান দুইটিকে তাদের বাড়ির পিছনের ডোবাই ফেলে তার মা হত্যা করে। এর পূর্বে সুলতানা তার দুই সন্তানের মধ্যে ছেলে সন্তানকে গত সোমবার দুপুরে হত্যার করার জন্য ওই ডোবাই ফেলে দেয়। খবর পেয়ে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হোসেন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়ার পর সে সুস্থ হলে তাকে মঙ্গলবার দুপুরে বাড়ি নিয়ে আসে।

পরবর্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তার মা-দ্বারা ওই নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। পুলিশ খবর পেয়ে বুধবার সকালে ওই ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল যেয়ে আব্দুল লতিফের বাড়ির পিছনে থাকা ডোবা থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে।এবিষয়ে কেশবপুর থানায়, সাংবাদিকদের ব্রিফিংকালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন বলেন. প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মা সুলতানা খাতুন তার দুই শিশু সন্তানকে হত্যার করার কথা স্বীকার করেছেন। তবে অধিকতর তদন্তের পর বিস্তারিত জানা যাবে নিজের শিশু সন্তানকে কেন তার মা হত্যা করেছে।