Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

23
সুস্বাদু খাদ্য কুমড়ো বড়ি তৈরির ধুম

 

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়া ও গুলি করার হুমকির ঘটনায় বিএনপির নিন্দা

।। খবর বিজ্ঞপ্তি।।

সোনাডাঙ্গা থানার পুলিশ কর্তৃক কারাবন্দি ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ শামীম আহসান’র ব্যবসা প্রতিষ্ঠানে জোরপুর্বক তালা দেয়া ও সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগকে গুলি করার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান শান্তিপুর্ণ গনতান্ত্রিক আন্দোলন চলাকালে শাসকদলের আজ্ঞাবহ কিছু সংখ্যাক পুলিশ সদস্য অতি উৎসাহী হয়ে যারপর নাই বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে। হয়রানীর ধারাবাহিকতায় ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কারাবন্দি সৈয়দ শামীম আহসানের স্ত্রী স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান দোকান খুলে বসলে সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জোরপুর্বক দোকানে তালা লাগিয়ে দেয়। দোকান খুললে বিএনপি নেতার স্ত্রীকেও কারাগারে পাঠানোর হুমকিসহ থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগকে ধরতে পারলে হাটুর নিচে গুলি করার হুমকি দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, পুলিশের এসআই সুকান্ত এর এ ধরণের কর্মকান্ড মোটেই সমর্থনযোগ্য নয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের নিরাপত্তা না দিয়ে এসআই সুকান্ত গুন্ডামী স্টাইলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রুটিরুজির ওপর আঘাত করেছেন। অবিলম্বে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ হুমকিদাতা ওই পুলিশের এসআইর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় যেকোন পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ দায়ি থাকবেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

 

 

ভেড়ামারা থানা পুলিশের অভিযান ২ টি গাঁজা গাছ উদ্ধার

রেজাউর রহমান তনু ,কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযানে মঙ্গলবার সকালে উপজেলার চর দামুকদিয়া এলাকায় একজন ব্যক্তির বসতবাড়ি আঙিনা থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। ঘটনা বিবরনে জানা যায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলামের নির্দেশে এসআই হাফিজ এবং এসআই সজীবের নেতৃত্বে সঙ্গী ও ফোর্স সকালে উক্ত এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ির গোসলখানার পাশে দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার করেন। উক্ত গাজা গাছ দুটির আনুমানিক ওজন ১১ কেজি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা গাছ পরিচর্যাকারী মোহাম্মদ তুফান (৩৮) পিতা দুলাল, সাং- চর দামুকদিয়া, থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া দ্রুত পলায়ন করে। ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে আসামি করে ঘটনার বিষয় থানায় এজাহার দায়ের এর বিষয়টি প্রক্রিয়াধীন।

 

রূপসায় বীরমুক্তিযোদ্ধা কাজি ইয়াহিয়ার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া (৭৩) গতকাল রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ———— রাজিউন। মরহুমের জানাজা নামাজ গতকাল ২১ নভেম্বর সকালে সরকারী বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এরপূর্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন রূপসা

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহিন, খুলনা জেলা কৃষকলীগের সভাপতি, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, খুলনা মহানগর  যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সরদার মাহবুবুর রহমান, সরকারী বঙ্গবন্ধু কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক  সরদার কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা  আঃ মালেক শেখ, মোঃ মুনসুর আলী বিশ্বাস, আলী আকবর, সাত্তার মোল্যা, আতিয়ার খন্দকার, বজুলর রশীদ আজাদ, মোঃ আবু বক্কর, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, ইউপি সদস্য কায়সার মল্লিক সোহেল, আইচগাতী ইউনিয়ন যুবলীগের সভাপতি মেজবাহবুর রহমান,  আঃ রউফ শিকদার,  সৈয়দ আশিক আহসান লিখন, শহিদুল ইসলাম, আদনান বিশ্বাস, ওমর, মিমোসহ অনেকে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপূর্বে তার মৃত্যুর খবর শুনে তাকে শেষ বারের মত দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটেযান সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি মন্ডল, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাজীব দাস টাল্টু,  সুব্রত চিন্তাপাত্র, শোভন, প্রমুখ।

 

 

 

মিথ্যা ভিত্তিহীন মামলায় হেলাল সহ দেড় শতাধিক নেতাকর্মীদের সাজা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি:

বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল আলম নিরব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ২০১৭ সালে দায়েরকৃত একটি মিথ্যা ভিত্তিহীন মামলায় ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত দুই বছরের কারাদন্ডের রায় দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির ও খুলনা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি সহ যুবদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হবার অপরাধে মিথ্যা মামলাদায়ের, গণগ্রেফতার ও তার  ধারাবাহিকতায় সাজা দেওয়ার মাধ্যমে প্রমানিত, বর্তমান সরকার বিচার বিভাগকেও বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে অব্যাহতভাবে ব্যবহার করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নিবন্ধিত রাজনৈতিক দলের আন্দোলন-সংগ্রামের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ বা নেতৃত্ব দেয়াটা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। আর সেই অধিকার খর্ব করে বাধা প্রদান কিংবা অধিকার হরণের নিমিত্তে সাজানো মামলায় দন্ড প্রদান কার্যতঃ তার নাগরিক অধিকারের লঙ্ঘন। আমরা অবিলম্বে সকল রাজবন্দী ও সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দের দন্ডাদেশ বাতিলপূর্বক নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি ।

 

ডুমুরিয়ায় এ্যাড. সাইফুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

ডুমুরিয়া সদরে রাজনৈতিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকালে উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, অ্যাডভোকেট এসএম তারিক মাহমুদ তারা, মোহাম্মদ এনামুল হক, সাংবাদিক মল্লিক শুধাংশু, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, অধ্যাপক হযরত আলী, মোঃ আব্দুস সামাদ, হিমাংশু বিশ্বাস, রামপ্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, মোঃ ইউসুফ আলী, এডভোকেট অশোক সিংহ, এডভোকেট কেএম মিজানুর রহমান, আফরোজা খানম মিতা, ুব্যাংকার আব্দুল মান্নান, হাজী হযরত আলী গাজী, এডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট মতিয়ার রহমান, অধ্যাপক সিরাজুল ইসলাম, কল্যাণ মল্লিক, মোহাম্মদ আনিসুর রহমান, সিরাজুল ইসলাম মেম্বার,এডভোকেট মোঃ নুরুজ্জামান, অ্যাডভোকেট শেখর ঢালী, অ্যাডভোকেট শেখ আশরাফ আলী পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট রথীন্দ্রনাথ মন্ডল, অ্যাডভোকেট অশোক গোলদার, শাহিন সরদার মেম্বার, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ রবিউল ইসলাম মিঠু, মোঃ শফিকুল ইসলাম লিটু, ইয়াসিন মেম্বার, কামাল বাওয়ালি, মোহাম্মদ হানিফ, মোঃ আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট নিউটন মন্ডল, এডভোকেট সঞ্জয় পাল, অ্যাডভোকেট সজীব বৈরাগী, মোহাম্মদ শরিফুল ইসলাম মুন্না, মোহাম্মদ রিয়াজ হোসেন, দীনবন্ধু বালা, সুভাষ সরদার, এডভোকেট আশরাফুল আলম রাজু, মোহাম্মদ রবিউল আলম রবি, রামপ্রসাদ রায়, মিঠু সর্দার, প্রণব সরদার, পল্লব বৈরাগী, ওয়াহিদুজ্জামান গোলাপ, রফিকুল ইসলাম রাসেল, সুকৃতি মন্ডল, জয়দেব কুমার, বিপুল মন্ডল, উৎপল মন্ডল, মোঃ ফেরদৌস, অশোক ঘরামী,সিরাজুল ইসলাম, স্বপন মল্লিক, মাহবুবুর রহমান, মনোতোষ নন্দী, মিজানুর রহমান, আজিজুর ঢালী, কামরুল আলম, আলামিন সর্দার, ওয়াজেদ আলী মহলদার, সুনীল কুমার সরকার, সালাম সরদার, তাহিবুল ইসলাম, আসাবুর শেখ, বিপুল রায়, মোঃ হান্নান শেখ, অশোক সরদার, মোহাম্মদ আলী, গোবিন্দ রায়, প্রদীপ মন্ডল, অনুপম মুখার্জী, রাহুল মন্ডল, দুর্জয় মন্ডল, উত্তম মন্ডল, খান আসাবুর রহমান, নীহার মন্ডল, গোবিন্দ মন্ডল, সোহাগ খান, গৌতম মন্ডল, উদ্ধৃতি কীর্তনীয়া, রবিন বসাক, পরিমল রায়, বনমালী রায়, অসীম বাছাড়, অনাথ বৈরাগী, পল্লব সরদার, সমীর বিশ্বাস, মো. হাবিবুর রহমান মোল্লা, মোহাম্মদ হানিফ সরকার, সুধাংশু মন্ডল, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান শেখ, মোঃ নজরুল ইসলাম, মাওলানা আকরাম হোসেন, মোড়ল হাফেজ, মোঃ সোহেল সাংবাদিক, মমিন মোড়ল, মোঃ সাগর, আব্দুল আজিজ প্রমুখ।

 

 

ঢাকা পঙ্গু হাসপাতালের পরিচালক ডা. আব্দুল গনির পুত্রের মৃত্যুতে এ্যাড. সাইফুল ইসলামের শোক

খবর বিজ্ঞপ্তি

ঢাকা পঙ্গু হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল গনি মোল্লার কনিষ্ঠ পুত্র স্পন্দন (১০) এর অকাল মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ সাইফুল ইসলাম। মৃত্যুর সংবাদ পেয়ে এ্যাড. সাইফুল ডুমুরিয়ার মান্দারপাড়া ইউনিয়নের উলো বাজারে গনি মোল্লার বাসভবনে যান এবং শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানান। এবং এশা বাদ উলো মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জোয়ারদার, অ্যাডভোকেট এস এম তারিক মাহমুদ তারা, সর্দার আব্দুল গনি, অ্যাডভোকেট এনামুল হক, এডভোকেট কে এম ইকবাল হোসেন, কাজী আলমগীর হোসেন, মোঃ সুলতান, মোহাম্মদ এমদাদ, কেএম মিজানুর রহমান এডভোকেট, এডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট মতিয়ার রহমান, এডভোকেট শেখ আশরাফ আলী পাপ্পু, ব্যাংকার আব্দুল হামিদ, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম লিটু, মোহাম্মদ নজরুল ইসলাম, ইয়াসিন মেম্বার, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ. হানিফ হাওলাদার,  সাংবাদিক মল্লিক সুধাংশু, হিমাংশু বিশ্বাস, রাম প্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, কল্যাণ মল্লিক, এডভোকেট অশোক গোলদার, অ্যাডভোকেট রথীন্দ্রনাথ সরদার, এডভোকেট সঞ্জয় পাল, এডভোকেট সজীব বৈরাগী, মোঃ মেহেদী হাসান, সিরাজুল ইসলাম মেম্বার, শাহীন সরদার মেম্বার, শরিফুল ইসলাম মুন্না, ওয়াহিদুজ্জামান গোলাপ, মোঃ. রিয়াজ হোসেন, অশোক গোলদার এডভোকেট শেখর ঢালী, অ্যাডভোকেট নিউটন মন্ডল, কামাল বাওয়ালি, জয়দেব সাহা, মোঃ. জাকির হোসেন, মোঃ. সাগর প্রমুখ।

 

 

২২নং ওয়ার্ড আ’লীগ নেতা সাদি মোল্লার ইন্তেকাল নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ উপদেষ্টা মো. সাদিকুর রহমান ওরফে সাদি মোল্লা (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগ সহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি নাতনিসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ মাগরিব নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে সাদিকুর রহমানের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্যধারণের জন্য সান্তনা দেন। এ সময়ে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা জাফর উল্লাহ খান সাচ্চু, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, আব্দুল হাই পলাশ, ওহিদুল ইসলাম পলাশ, মো. তাজুল ইসলাম, রফিকুল ইসলাম স্বপন, আব্দুল মালেক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহণ করেন।

এদিকে আওয়ামী লীগ উপদেষ্টা মো. সাদিকুর রহমান ওরফে সাদি মোল্লার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

 

খুবির সাবেক ট্রেজারার মরহুম সরদার আব্দুর রাজ্জাকের স্ত্রীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মরহুম সরদার আব্দুর রাজ্জাকের স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সেন্ট্রাল স্টোরের সেকশন অফিসার সরদার শফিকুর রহমানের মাতা জাহানারা খাতুন আজ সকাল ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  তিনি ৪ পুত্র ও  ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর রায়পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মরহুম সরদার আব্দুর রাজ্জাকের স্ত্রী ও রেজিস্ট্রার কার্যালয়ের সেন্ট্রাল স্টোরের সেকশন অফিসার সরদার শফিকুর রহমানের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সেন্ট্রাল স্টোরের শাখা প্রধান অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে সভাপতি এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।

 

 

 

খুবি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের অনেক পরিবর্তন আজ লক্ষ্যণীয়। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও শিক্ষক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষকরা একাডেমিক কাজের বাইরে খেলাধুলায় অংশগ্রহণ করেন, যাতে তাদের শারীরিক ও মানসিক প্রশান্তি ঘটে। তিনি শিক্ষক সমিতির এ আয়োজন অব্যাহত থাকুক এ প্রত্যাশা করেন। একই সাথে শিক্ষক সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে তিনি ৭টি ইভেন্টে বিজয়ী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী। আরও বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শারমিন সুলতানা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নড়াইল-১ আসনে নৌকার মাঝি হতে চান চৈতী বিশ্বাস 

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:

নড়াইল-১ (কালিয়া-সদর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকার প্রার্থী হতে চান নড়াইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী চৈতী রানী বিশ্বাস। এ লক্ষ্যে সোমবার (২০ নভেম্বর) গুলিস্তানস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন তিনি। চৈতী রানী বিশ্বাস শিক্ষাজীবনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর তিনি যুবলীগের রাজনীতিতে যুক্ত হয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যপদ লাভ করেন। কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ ছাড়াও তিনি নড়াইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এবং কালিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। একইসাথে তিনি ঢাকার রমনার শ্রী শ্রী কালি মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, শিক্ষাজীবনে চৈতী রানী বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ থেকে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ক্যাম্পাস পর্যায়েই তিনি ছাত্রলীগের নেতৃত্বে আসেন। এরপর ছাত্ররাজনীতি শেষ করে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। চৈতী রানী বিশ্বাসের বাবা-মাসহ পরিবারের অনেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত।

নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে চৈতী রানী বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকার প্রার্থী হতে আমি আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় করেছি। আশাকরি আওয়ামীলীগের সর্বোচ্চ অভিভাবক পরম মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা নড়াইল-১ আসনে আমার হাতেই নৌকার বৈঠা তুলে দিবেন। মনোনয়ন পেলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সংসদ সদস্য হয়ে আমি আমার নির্বাচনী আসনে বর্তমান সরকারের বাকি উন্নয়নকাজ সম্পূর্ণ করে এ অঞ্চলকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চাই।

 

পাইকগাছায় সাজাপ্রাপ্ত, নাশকতা ও মাদক ব্যবসায়ী সহ অন্যান্য মামলায় আটক – ১২

পাইকগাছা প্রতিনিধি।

 

খুলনার পাইকগাছা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি, নাশকতা মামলার ও মাদক ব্যবসায়ী সহ অন্যান্য মামলায় ১২ জনকে আটক করেছে থানা পুলিশ।

 

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উল্লেখিত ব্যক্তিদের আটক করা হয়- আটককৃতরা হলেন, চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের শামছুর সরদারের ছেলে ইমরান হোসেন, সে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও সাজাপ্রাপ্ত অপরজন হলেন, গদাইপুর ইউনিয়নে মৃত শেখ নেছার আলীর ছেলে শেখ অজিয়ার রহমান। অন্যদিকে পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটককৃত হলেন, বিরাশী গ্রামের আবুল হোসেন মোড়ল এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫), অপরজন হরিদাশকাটি গ্রামের মৃত জহুর মালীর ছেলে মোঃ মান্নান মালী (৪৫)।

 

এছাড়াও ১০০পিচ ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হলেন, কমলাপুর গ্রামের মোঃ রাহাজান আলীর ছেলে আল-আমীন ওরফে আরিয়ান (২৫) ও একি গ্রামের মোঃ কামরুজ্জামান এর ছেলে মোঃ আরিফুজ্জামান রায়হান (২০), তাদের উভয়কে কমলাপুরের মুজিবুর রহমান গাইন এর বাড়ি সংলগ্নে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। অন্যদিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মোঃ আবুল কাসেম এর ছেলে মোঃ বায়েজিদ পাড় (২৭) ও একি গ্রামের কোমর উদ্দিন পাড় এর ছেলে মোঃ বশির পাড় (২৮), কে শ্রীকন্ঠপুর এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে ৫০’গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

 

অপরদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরোয়ানায়ানাভুক্ত ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

 

উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকলকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ডুমুরিয়ায় ব্র্যাকের এসআরএইচআর প্রকল্প’র ফলোআপ সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে, এখনইথ প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বা¯’্য সেবা অধিকার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীদের সাথে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। সভাপতিত্ব করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রকল্পের ডিওয়াইএম শিখা রানী। সভার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সভাপতি জানান, পারস্পরিক সহায়তার মাধ্যমে সমন্বিত যৌনতা শিক্ষা ও যুব জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বা¯’্য সেবা নিশ্চিত করে, নিজ নিজ অব¯’ান থেকে সিএসই ও এসআরএইচআর ইস্যুতে অবদান রাখার মাধ্যমে একটি প্লাটফরম তৈরি করা। বিভিন্ন প্রতিষ্ঠান/কমিউনিটিতে এসআরএইচআর ইস্যুতে নবীন/প্রবীনের সমন্বয়ে সংবেদনশীল গোষ্ঠি তৈরি করে লিঙ্গভিত্তিক ন্যায় বিচারের বিষয়ে ভবিষ্যতে যে কোন প্রতিকূলতা মোকাবিলা করতে পারস্পরিক সম্পর্ক তৈরি করা। এ ছাড়া ইয়ুথদের কাজের স্বীকৃতি, অন্যান্য ইস্যুতে কাজে অনুপ্রানীত করা। সভায় অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, প্রধান শিক্ষক দেবাশীষ চন্দ ও গাজী আবদুস সালাম,সাংবাদিক আবদুল লতিফ মোড়ল,ব্র্যাক ডুমুরিয়া শাখা ব্যব¯হাপক (দাবী) শিব দাস। আরো উপ¯িহত ছিলেন  এনজিও প্রতিনিধি শামীমা সুলতানা, রাবেয়া সুলতানা, মোঃ জাহিদুর রহমান, শিল্পী গাইন প্রমূখ। অনুষ্ঠানে কাজের দক্ষতা মূল্যায়ন করে প্রকল্পের ইয়ুথ ফোরামের সদস্য বিপুল বিশ্বাস, দিপ্তী রাণী, রাব্বি ইসলাম, রুপা রাণী ঘোষ, মঙ্গল চক্রবর্তি ও তনুশ্রী বিশ্বাসকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

রামপালে রাস্তায় আগুন দেয়ার সময় যুবক আটক -১

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে রাস্তায় আগুন দেয়ার সময় নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ। বুধবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে খুলনা মোংলা মহাসড়কের ভাগা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

আটক নাজমুল আহসান কে বুধবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে উপজেলার গিলাতলা গ্রামের গাজী আ. হাকিমের ছেলে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী আটক ও বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।#

 

 

কয়রায় গণশুনানী অনুষ্ঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধি :

খুলনার কয়রায় সরকারী ও বেসরকারী পর্যায় (ইউনিয়ন,উপজেলা পরিষদ) প্রতিষ্ঠানের সাথে জনগনের উন্মুক্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজন ও ডরপ(পানিই জীবন প্রকল্প) ও সুশীলনের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত গণশুনানী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে গণশুনানীতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ  আল মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম,জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, ডরবের আবু সায়েম, সুশিলনের তাপস কুমার।এসময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,এনজিও কর্মী, নারী নেত্রী সহ সাধারণ জনগণ উপস্হিত ছিলেন।

 

রামপালে ১৮শ কৃষক পেল বিনামূল্যে বোরোধান বীজ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলার বোরোধান আবাদকারী ১৮শ কৃষকের মাঝে দুই কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। সম্পুর্ণ বিনামূল্যে তাদের ৩ হাজার ৬০০ কেজি ধানবীজ বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে বোরোধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

 

চুয়াডাঙ্গা পুলিশ ছদ্মবেশে কুষ্টিয়া হতে আসামি আটক

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর থানার পুলিশ ছদ্মবেশ ধারণ করে  কুষ্টিয়া হতে আসামি আটক করেছ।

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা থানা পুলিশের দুইজন চৌকস অফিসার এসআই সঞ্জয় কুমার এবং এসআই রাকিবের নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশ ধারণ করে কুষ্টিয়া জেলায় হহাউজিং ও মোল্লা তেঘড়িয়া গ্রাম   হতে ২ বছরের সাজাপ্রাপ্ত ৪ টি সিআর সাজা ওয়ারেন্ট,২ টি সিআর সহ মোট ৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে বাবলু(৪৫) কে আটক করে।পরে তাকে চুয়াডাঙ্গা নিয়ে আনা হয়।পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

 

খুবির সাবেক ট্রেজারার মরহুম সরদার আব্দুর রাজ্জাকের স্ত্রীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মরহুম সরদার আব্দুর রাজ্জাকের স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সেন্ট্রাল স্টোরের সেকশন অফিসার সরদার শফিকুর রহমানের মাতা জাহানারা খাতুন আজ সকাল ১১ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  তিনি ৪ পুত্র ও  ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর রায়পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মরহুম সরদার আব্দুর রাজ্জাকের স্ত্রী ও রেজিস্ট্রার কার্যালয়ের সেন্ট্রাল স্টোরের সেকশন অফিসার সরদার শফিকুর রহমানের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সেন্ট্রাল স্টোরের শাখা প্রধান অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে সভাপতি এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।

 

দাকোপে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বেত শিল্প

মোঃ শামীম হোসেন বাজুয়া (দাকোপ)

মেলামাইন ও প্লাস্টিক সামগ্রীর দাপটে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে বাঁশ ও ঐতিহ্যবাহী বেতশিল্প। দেশের অন্যান্য অঞ্চলের মতো খুলনা সহরসহ উপজেলার সকল হাট- বাজারে বাঁশ ও বেতের তৈরি পণ্যের কদর একেবারে তলানিতে ঠেকেছে। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। এক সময় গ্রামীণ জনপদে মানুষ গৃহস্থালি কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেত ও বাশের সরঞ্জামাদি ব্যবহার করা হলেও এখন বিলুপ্তির পথে এ শিল্পটি। বাসা-বাড়ি, অফিস-আদালত সবখানেই ব্যবহার করা হত বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে চিরচেনা চিত্র। দাকোপ উপজেলার পানখালি, তিলডাঙ্গা, কামারখোলা, সুতারখালি, দাকোপ, বানিশান্তা, কৈলাশগঞ্জ, লাউডোব, বাজুয়াসহ কয়েকটি গ্রামে মাহালী পরিবার ঐতিহ্য ধরে রাখাসহ জীবন ও জীবিকার তাগিদে বাঁশ আর বেতের শিল্পকে আকড়ে ধরে রেখেছেন একটি ক্ষুদ্র জনগোষ্ঠী। সরেজমিনে দেখা যায়, মেলামাইন ও প্লাস্টিক সামগ্রীর কদর দিন দিন বেড়ে যাওয়া এই কুটির শিল্পের চাহিদা এখন আর নেই। তাছাড়াও দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এ শিল্পের কাঁচামাল বাঁশ ও বেত। বাজার গুলো দখল করেছে প্লাস্টিক ও এ্যালুম্যানিয়াম। দেখা মিলে না আর বাঁশ ঝাড়। তাছাড়াও প্লাস্টিক পণ্য টেকসই ও স্বল্পমূল্যে পাওয়ায় সাধারণ মানুষের চোখ মেলামাইন ও প্লাস্টিক সামগ্রীর ওপর। জানা যায়, এক সময় দেশের বিস্তীর্ণ জনপদে বাঁশ-বেত দিয়ে তৈরি হতো গৃহস্থাথী ও সৌখিন পণ্যসামগ্রী। বাঁশ ঝাড় থেকে তরতাজা বাঁশ-বেত কেটে গৃহিনীরা তৈরি করতেন হরেক রকমের পণ্য। এসব পণ্য বিক্রি করেই চলতো তাদের জীবন যাপন। এখনো গ্রামীণ উৎসব ও মেলা গুলোতে বাঁশ ও বেতজাত শিল্পীদের তৈরি খাল, চাটাই, খালুই, ধামা, টোনা, পাল্লা, মোড়া, বুক সেল্ফ কদাচিৎ চোখে পড়ে। যেখানে তালপাতার হাত পাখারই কদর নেই, সেখানে এসব পণ্য পাওয়ায় ভাগ্যের ব্যাপার। যতই দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে এই হস্তশিল্পের চাহিদা। মূল্যবৃদ্ধি, বাঁশ-বেতের দুষ্প্রাপ্যতা আর অন্যদিকে প্লাস্টিক, সিলভার ও মেলামাইন জাতীয় হালকা টেকসই সামগ্রী নাগরিক জীবনে গ্রামীণ হস্তশিল্পের পণ্যকে হটিয়ে দিয়েছে। খুলনা শহরে ডুমুরিয়ার বেতকাশি গ্রামের বাঁশ-বেত শিল্প বিক্রি করতে আসা চিত্তরঞ্জন পাহান বলেন, বাঁশ-বেত শিল্পের দুর্দিনে হাতে গোনা কিছু সংখ্যক পরিবার এই শিল্পকে আঁকড়ে ধরে আছে। অনেকে এ পেশা বদলে অন্য পেশায় গেলেও পূর্বপুরুষের হাতেখড়ি পেশাকে কিছুতেই ছাড়তে পারেননি তিনি। দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের বঙ্গবন্ধু স্কুলের রাস্তার পাশে বসে বাশ দিয়ে ঝুড়ি, কোলা, খাড়ই বুনতে দেখা যায় নিহার রঞ্জন জোদ্দার (৬৩) কে। তিনি

কৈলাশগঞ্জ পশ্চিম পাড়া বঙ্গবন্ধু স্কুলের পাশে থাকেন সেখানেই তার বাড়ি। ১০ বছর ধরে তিনি এই কাজ করে সংসার চালান। তিনি আরো বলেন সরকারি অনুদান দেওয়ার জন্য কয়েকবার দাকোপ উপজেলায় ডেকে ছিলো কিন্তু কোন অনুদান পাইনি। ঝুড়ি বুনে বিক্রয় করি ১০০-১২০-১৫০ টাকা। কথা হয় বাজুয়া দাসপাড়ার মৃত্যুঞ্জয়ের সাথে তিনি  বলেন বাপ- দাদার পেশা ছাড়তে পারছি না এক সময় আমাদের তৈরি পূণ্যর কদর ছিল এখন আর নাই। তাই এই পেশা থেকে মুখ ফিরে নিচ্ছে সকলে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বেত শিল্প।

 

 

 

 

 

মাদক র‌্যাগিং হুমকি মারধরের অভিযোগ, খুবির ১০ শিক্ষার্থীকে শাস্তি

স্টাফ রিপোর্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মাদক, র‌্যাগিং ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৯ জন শিক্ষার্থীকে আর্থিক জরিমানা এবং চারজন শিক্ষার্থীকে একাধিক টার্ম বহিষ্কার করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয়। তবে সম্প্রতি একাডেমিক কাউন্সিলে কয়েকজন শিক্ষার্থী শাস্তি কমানোর জন্য আবেদন করেছে বলে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে।

 

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- ফার্মেসি ডিসিপ্লিনের সাইফ নেওয়াজ, মো. সুমন রহমান, সানজিদা আফরিন ময়ূরী, মো. নূর আলম, মো. বনি আমিন, ব্যবসায়ী প্রশাসন ডিসিপ্লিনের মুহাম্মদ জারিফ, হিজবুল্লাহ তামিম, মো. কাবিরুল ইসলাম বিন্দু, সন্দীপ পাল এবং মোজতাবা ফাহিম। মাদকদ্রব্যসহ হাতেনাতে ধরা পড়া, শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত, গালিগালাজ ও হুমকি, সিআর এবং এসিআরকে মানসিক হয়রানি, অনেক রাত পর্যন্ত শিক্ষার্থীদের মাঠে আটকে রাখা, অভিভাবকের নিকট র‌্যাগিং সংস্কৃতির পক্ষে উপস্থাপনসহ নানান অভিযোগে গত ১৫ নভেম্বর দুপুরে শৃঙ্খলা বোর্ডের সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

 

জানা যায়, নগ্রাপ ডিসিপ্লিনের মোজতাবা ফাহিম, সন্দীপ পাল এবং কাবিরুল ইসলামের কাছে মাদকসহ হাতেনাতে ধরা পড়ার কারণে সবাইকেই দুই টার্ম বহিষ্কার, ১০ হাজার টাকা জরিমানা, ব্যবসায়ী প্রশাসন ডিসিপ্লিনের মুহাম্মদ জারিফ এক শিক্ষার্থীর বুকে লাথি মারা এবং ইট ছুঁড়ে মাথায় আঘাত করার অভিযোগে দুই টার্ম বহিষ্কার এবং ১০ হাজার টাকা, একই ডিসিপ্লিনের হিজবুল্লাহ তামিমকে শিক্ষার্থীকে মারধরের জন্য ডেকে নিয়ে আসার অভিযোগে সতর্কীকরণ, ফার্মেসি ডিসিপ্লিনের সাইফ নেওয়াজের বিরুদ্ধে শিক্ষার্থীদের গালিগালাজ ও মানসিক হয়রানির কারণে ২০ হাজার টাকা জরিমানা, একই ডিসিপ্লিনের সানজিদা আফরিন ময়ূরীর বিরুদ্ধে গালিগালাজ, ছেলেমেয়েদের অনেক রাত পর্যন্ত মাঠে আটকে রাখা ও হুমকির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা, মো. নূর আলমের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি, সিআর ও এসিআরকে হয়রানির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা এবং সুমন রহমান ও মো. বনি আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের গালিগালাজ ও হুমকির অভিযোগে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এছাড়া প্রত্যেকের অভিভাবককে জাতীয় পরিচয়পত্রসহ হাজির হয়ে মুচলেকা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন মঙ্গলবার দুপুরে জানান, গত বছরে মাদকসহ হাতেনাতে শিক্ষার্থীকে আটক এবং সম্প্রতি এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিষয় তদন্ত কমিটি তদন্ত করেন। তাদের তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দশজন শিক্ষার্থীকে শাস্তির জন্য সুপারিশ করা হয়েছে। সোমবার একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে কয়েকজন শিক্ষার্থী শাস্তি কমানোর জন্য আবেদন করেছে। তবে কী সিদ্ধান্ত হয়েছে সেটা এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি।

 

খুলনায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খুলনার পাইকগাছা থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে ইমরান হোসেনকে অস্ত্র মামলার সঙ্গে থানার ৩১নং নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

এর আগে, সকাল ৯টার দিকে পাইকগাছা থানা পুলিশের এএসআই মাসুদ করিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউপির গজালিয়ার বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় ইমরানকে গ্রেফতার করে।

 

 

পুলিশ জানান, ইমরান হোসেন দীর্ঘদিন রাজধানী ঢাকায় পালাতক ছিলেন। তিনি গজালিয়ার মৃত শামসুর সরদারের ছেলে।

 

 

পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইমরান ২০১৫ সালে পাইকগাছা থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় ৫ লাখ টাকা জরিমানাসহ ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

 

 

তিনি আরো বলেন, তাকে এ সাজা মামলার সঙ্গে থানার ৩১নং নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সুস্বাদু খাদ্য কুমড়ো বড়ি তৈরির ধুম

নিজস্ব প্রতিনিধি

শীতের উপাদেয় খাবার কুমড়ো বড়ি। কুষ্টিয়ার ভেড়ামারায় কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় কুমড়োর বড়ি তৈরিতে ব্যস্ত গৃহিণীরা। শীতকালীন রসনা বিলাসের অন্যতম সুস্বাদু খাদ্য কুমড়োর বড়ি। শুধু গ্রাম অঞ্চলেই নয়, শহরে ও তৈরি কুমড়োর বড়ির চাহিদা বেশি। মাসকলাই ও কুমড়োর বড়ি তৈরিতে নারীদের ব্যস্ততা দেখা মেলে শীতের সময়ে।

 

এই কুমড়ো বড়ির চাহিদা থাকায় উপজেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবেও বড়ি তৈরি হচ্ছে। দেশব্যাপী কুমড়ো বড়ির চাহিদা থাকায় ভেড়ামারায় বাণিজ্যিক ভিত্তিতে কুমড়োর আবাদ হয়ে থাকে। এ কুমড়ো দিয়েই তৈরি করা হয় বড়ি।

 

 

প্রায় ২ যুগ ধরে এ বড়ি তৈরি করে ভেড়ামারায় ২ শতাধিক পরিবার প্রতিষ্ঠিত হয়েছে। সারাবছর ছাড়াও শীত মৌসুমে চাহিদা বেশি থাকায় কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে ভেড়ামারার কুমড়ো বড়ি পল্লীর মানুষরা।

 

 

শীতকালীন সব ধরনের তরকারিতে বাড়তি স্বাদ আনয়নের জন্য কুমড়ো বড়ির কদর এখন গ্রাম ছাড়িয়ে শহরেও সমাদৃত হয়ে সমভাবে। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির মানুষেরই নিত্যদিনের খাবারে তরকারীর অতি প্রিয় অনুষঙ্গ এ কুমড়া বড়ি।

 

ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের আলেয়া খাতুন বলেন, পাকা ও পরিণত চাল কুড়ো কুঁরে তার সঙ্গে মাস কালাই কিংবা কালাই বেটে পাঁচফোড়ন ও কালোজিরা মশলা দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা হয় এই কুমড়ো বড়ি।

 

 

কুমড়ো বড়ি তৈরিতে বেশ পরিশ্রম ও ঝক্কি ঝামেলাও পোহাতে হয় বাড়ির বৌ-ঝিদের। আবার বড়ি তৈরির পর যদি তীব্র রোদ কিংবা তাপ না থাকে তাহলে হাড়ভাঙা খাটুনি আর দীর্ঘ সময়ের পরিশ্রম সবই বৃথা যায়। কেননা বড়ি বানানোর পর যত দ্রুত তা রোদের তাপে শুকানো যায় ততই সুস্বাদু হয় এই কুমড়ো বড়ি।

 

 

একই এলাকার আয়েশা খাতুন জানান, বছরে একবার এই কুমড়া বড়ি তৈরি করে থাকি। নিজেদের খাওয়া এবং মেয়ে জামাইর বাড়িতে পাঠাতে হয়। এবারও বাড়ির আঙ্গিনায় লাগানো চালকুমড়া সংগ্রহ করে মাসকলাই মিশিয়ে এ কুমড়ো বড়ি তৈরি করেছি। অতি যত্নের সঙ্গে গ্রামের নারীরা কুমড়ো বড়ি তৈরি করে।

 

 

বড়ি তৈরির পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে ভেড়ামারা উপজেলার নারীরা জানান, বড়ি তৈরির আগের দিন ডাল ভিজিয়ে রাখতে হয়। এরপর চালকুমড়া ছিলে ভেতরের নরম অংশ ফেলে মিহিকুচি করে রাখতে হবে। তারপর কুমড়ো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হলে পরিষ্কার পাতলা কাপড়ে বেঁধে সারা রাত ঝুলিয়ে রাখতে হবে। পরে ডালের পানি ছেঁকে শিলপাটায় বেটে নিতে হবে। এবার ডালের সঙ্গে কুমড়া মেশাতে হবে। খুব ভালো করে হাত দিয়ে মেশাতে হবে যতক্ষণ না ডাল-কুমড়োর মিশ্রণ হালকা হয়। তারপর কড়া রোদে চাটি বা কাপড় বিছিয়ে বড়ির আকার দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে শুকাতে হবে।

 

 

এই বড়ি তিন থেকে চার দিন এভাবে রোদে শুকানোর পর তা অনেকদিন ঘরে সংরক্ষণ করে ধীরে ধীরে খাওয়া যায়।

 

 

 

 

তেলিগাতী বাইপাসে  রাস্তার পাশের গাছ কাটায় হুমকিতে পরিবেশ

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস সড়কের সংযোগস্থল একটি প্রভাবশালী মহল এর সুবিধার জন্য রাস্তার পাশের গাছ কাটা হচ্ছে। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাবের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শতবর্ষী গাছগগুলো রক্ষা করা ও নতুন গাছ রোপণের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। স্থানিয় বৃক্ষপ্রেমি ব্যাংকার ও তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা শেখ জাহিদ ইকবাল, নিজ উদ্যোগে খুলনার বিভিন্ন স্থানের মতো এ সড়কেও তালগাছ, বটগাছ সহ বিভিন্ন গাছ লাগান কিন্তু গত কয়েকদিনে তার লাগানো গাছ একে একে কেটে ফেলছেন একটি প্রভাবশালী মহল। ইতোমধ্যে গাছগুলোর ডালপালা কেটে উপড়ে ফেলা হয়েছে। এ সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা চালক কামরুল , জানান, এ সড়কে গাড়ি চালাতে কখনোই ক্লান্তি ভর করতো না। প্রায় পুরো সড়কে শ’ শ গাছের ছায়া ছিল। অপরিচিত যে কেউ এখানে এলে বনের মাঝ দিয়ে তৈরি সড়ক ভেবে ভুল করতো। গাছ কাটার ফলে পুরো সড়ক প্রখর রোদে খা খা করছে। রোদের তাপে চালক-যাত্রী সবারই পুড়তে হচ্ছে। সড়কের দুই পাশের বাসিন্দা কামরুল ইসলাম জানান, কারো ব্যক্তিগত স্বার্থের জন্য  পরিবেশের ক্ষতি হোক সেটা ঠিক হবে না, ভারসাম্য রক্ষা হোক সেটাও তো দেখতে হবে। গাছ কাটার ফলে স্থানীয় পরিবেশের ভারসাম্য ক্ষুন্ন হবে। তারা সড়কের দুই পাশে দ্রুত নতুন গাছ রোপণের দাবি জানান। স্থানিয় ব্যবসায়ি কালাম শিকদার বলেন হুট করেই গাছ কেটে ফেলা যায়? একটি গাছ পরিণত হতে দীর্ঘ সময় লাগে এবং একটি গাছের সাথে অনেক প্রাণির জীবনের অস্তিত্ব, আবহাওয়া এবং জলবায়ুর নিবিড় সম্পর্ক রয়েছে। সব কিছু  বিবেচনায় নিয়ে গাছ কাটা বন্ধ রাখার দাবি জানান তিনি। তিনি আরও জানান, যশোর রোডের শতবর্ষী গাছগুলো কাটা শুরু হলে জনগনের প্রতিরোধে তা বন্ধ হয়েছিল। স্থানিয়  পরিবেশ উন্নয়নকর্মীরা বলছেন   নির্বিচারে অসংখ্য গাছ কাটা হচ্ছে- কিন্তু দেখার বা বাধা দেওয়ার কেউ  নেই। গাছ কাটার ফলে পরিবেশের যে কি পরিমাণ ক্ষতি হতে পারে তা পরিমাপ করা যাবে না। পুরনো গাছগুলো ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। অথচ সচেতন হয়ে পুরনো গাছ রক্ষা করার কথা কেউ ভাবেন না। তারা অতিদ্রত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা না হলে  গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিবেন বলে জানান।

 

 

 

 

চুলকাটি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টার জন্মদিন পালন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী লিটন শিকদার এর শুভ জন্মদিন অনুষ্ঠান সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি পি কে অলোক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হৃষিকেশ কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর বিকাশ কুমার ঘোষ। প্রেসক্লাব সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাস, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সাত্তার, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাস, নির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, বিপুল চন্দ্র দেবনাথ, ফটিক কুমার ব্যানাজী, সাধারন সদস্য জিএম মিজানুর রহমান, মোঃ মাহাফুজুর রহমান, সুমন কুমার পাল, দীপ্ত টাইমস এর এ্যাডমিন সাগর কুমার পাল, আ’লীগ নেতা চিন্ময় দেবনাথ, বাপ্পি কুমার দে, মহাদেব শীল, আবুহেনা মোস্তফা জামান সুজন, ইউপি সদস্য বিপুল আচার্য, জিয়াউল আহসন বাদল, প্রদীপ সাহা বাপ্পি ও সমাজসেবক শেখ কামরুজ্জামান কামরুল প্রমুখ। ##

 

 

বেনাপোল ভবারবের এলাকা থেকে ২১ টি ককটেল বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি,

 

যশোরের বেনাপোল ভবারবের গ্রামের একটি পুকুরের ঝোপের মধ্যে থেকে ২১ টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা।মঙ্গলবার রাতে একটি অভিযান চালিয়ে এ ককটেল গুলো উদ্ধার করা হয়েছে।

 

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে।

 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০১ (এক) টি বালতি ভর্তি বিপুল পরিমাণ (২১ টি) ককটেল বোমা উদ্ধার করা হয়।

 

ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ককটেল বোমা দ্বারা যে কোন বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। উক্ত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে ।

 

পরবর্তীতে উদ্ধারকৃত ককটেল বোমা জব্দতালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

 

 

খুলনায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকালে খুলনাস্থ বানৌজা তিতুমীর ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।

 

স্বাগত বক্তব্যে রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য। এই বাহিনী সৃষ্টি হয়েছে রাষ্ট্র ও জনগণের কল্যাণের উদ্দেশ্যে। ১৯৭১ সালের ২১শে নভেম্বর সাধারণ জনতার সাথে কাধে কাধ মিলিয়ে তিন বাহিনী সম্মিলিতভাবে হানাদার বাহিনীর ওপর আক্রমণ করে আমাদের স্বাধীনতার বিজয় অর্জন করে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা জাতি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে। যে কোন দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতি গঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, এই দিনটি নতুন প্রজন্মকে তাদের পূর্বসুরীদের বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের কর্তব্য নিষ্ঠা, অকৃত্রিম দেশপ্রেম, অদম্য মনোবল সর্বোপরি দেশ ও জাতির প্রতি তাদের মহান অঙ্গীকারের কথা বার বার স্মরণ করিয়ে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দক্ষ ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং সে সময় স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌবাহিনী আজ একটি পেশাদার ও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। সমুদ্র সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন ও বিভিন্ন যুদ্ধসরঞ্জাম। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

 

বানৌজা তিতুমীর ঘাঁটিতে খুলনা ও বরিশাল বিভাগের বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পারিবারের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সেনা ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের বীর মুক্তিযোদ্ধা, অবসারপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

রূপসায় যুবসংহতির দু’ নেতার বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা যুব সংহতির সহ-সভাপতি কামরুল হাসান চান ও রূপসা উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি ইফতেখার আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় যুবসংহতি খুলনা জেলা কমিটির সাঃ সম্পাদক আলহাজ্ব ইসমাইল খান টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উল্লেখিতরা জাতীয় পার্টির নিবেদিত নেতা। তাদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত দায়মুক্তি প্রদানের জোর সুপারিশ করা হয়।

 

স্বল্প সময়ের মধ্যে খুলনাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব : মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন কেসিসি কর্তৃপক্ষ খুলনা মহানগরীর স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা, স্যানিটেশনসহ জীবন মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্বল্প আয়ের বসতি এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি। মহানগরী এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল সংস্থার কাজের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, এটা নিশ্চত করা গেলে স্বল্প সময়ের মধ্যে খুলনাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

 

সিটি মেয়র মঙ্গলবার সকালে নগরীর হোটেল সিটি ইন্-এ ‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াস সিস্টেমস ফর চিলড্রেন ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ‘ক্লাইমেট রিজিলিয়েন্ট সাসটেইন্যাবল ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এন্ড হাইজিং ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

 

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র পানির অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, পানি সম্পদ সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এ কাজে তিনি প্রকল্প সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার এবং কেসিসি’র পাশাপাশি নগরীতে আশ্রয় গ্রহণকারী জলবায়ু উদ্বাস্তুদের সহযোগিতায় কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান।

 

কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান। স্বাগত বক্তৃতা করেন ইউনিসেফ খুলনা বিভাগের প্রধান মোঃ কাওছার হুসাইন। অন্যন্যের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ আহসানুল কবীর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ রিয়াদ হুসাইন, কেসিসি’র চীফ কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম, খুলনা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহম্মেদ, জেনারেল ম্যানেজার শাহানাজ পারভীন, সহকারী প্রকৌশলী শেখ মারুফুল হক, মোঃ আশিকুর রহমান ও রফিকুল আলম সরদার, কেডিএ এর প্লানিং অফিসার মোঃ তানভির আহম্মেদ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা এসএনভি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর এরফান আহম্মেদ খান প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ-এর ওয়াশ স্পেশালিস্ট শফিকুল আলম এবং সঞ্চালনা করেন কেসিসি’র সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানী।

 

মিথ্যা ভিত্তিহীন মামলায় হেলাল সহ দেড় শতাধিক নেতাকর্মীদের সাজা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি:

বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল আলম নিরব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ২০১৭ সালে দায়েরকৃত একটি মিথ্যা ভিত্তিহীন মামলায় ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত দুই বছরের কারাদন্ডের রায় দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির ও খুলনা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি সহ যুবদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হবার অপরাধে মিথ্যা মামলা দায়ের, গণগ্রেফতার ও তার ধারাবাহিকতায় সাজা দেওয়ার মাধ্যমে প্রমানিত, বর্তমান সরকার বিচার বিভাগকেও বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে অব্যাহতভাবে ব্যবহার করছে।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নিবন্ধিত রাজনৈতিক দলের আন্দোলন-সংগ্রামের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ বা নেতৃত্ব দেয়াটা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। আর সেই অধিকার খর্ব করে বাধা প্রদান কিংবা অধিকার হরণের নিমিত্তে সাজানো মামলায় দন্ড প্রদান কার্যতঃ তার নাগরিক অধিকারের লঙ্ঘন।

আমরা অবিলম্বে সকল রাজবন্দী ও সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দের দন্ডাদেশ বাতিলপূর্বক নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি ।

 

 

আবুল খায়েরকে খুলনার প্রাক্তন রোভার স্কাউটদের সংবর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্ধনা

খবর বিজ্ঞপ্তি

প্রাক্তন বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফোরাম, বাংলাদেশ এর নব নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালক আবুল খায়ের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। খুলনা বিভাগের প্রাক্তন রোভার স্কাউটদের পক্ষ থেকে ২১ নভেম্বর মঙ্গলবার রাতে যশোর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনার বিএল কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট ও ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, বরিশালের বিএম কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট মোংলার প্রণব কুমার মন্ডল, স্কাউটার জীবন কুমার সরকার, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, যশোর সরকারি এম এম কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট আমিরুজ্জামান লিটন, কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন রোভার মেট আসাদ খান, প্রাক্তন রোভার হাসান মাহমুদ বাপ্পী, বর্তমান রোভার মোঃ মোরসালিন প্রমুখ।