স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ‘সোনালি’ ট্রফি। যে ট্রফি একবার হলেও ছুঁয়ে দেখতে চান প্রত্যেক ক্রিকেটারই। যা তাদের সারা জীবনের স্বপ্নও বটে। যে ট্রফি একবার উঁচিয়ে ধরার জন্য সারাটা জীবন অপেক্ষা করেন খেলোয়াড়েরা, সেই ট্রফির উপর দুই পা তুলে ছবি তুলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মিচেল মার্শ। আর তা ফলাও করে প্রচার করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। এই ঘটনায় শুরু হয়েছে সমালোচনা।











































