Home আঞ্চলিক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা...

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

12

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে -১০৪-খুলনা- ১ (দাকোপ – বটিয়াঘাটা) আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। তিনি দাকোপ – বটিয়াঘাটা মানুষের নিবেদিত প্রান জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যাক্তিত্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা-০১ আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় খুলনা-০১ আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দলীয় মনোনয়ন পাওয়ার আশা ব্যাক্ত করে এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, আমি খুলনা-০১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি, আমাকে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশ সাজানোর রুপকার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের -৪ বারের সফল প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেতা দেশরত্ন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে আমি শতভাগ আশাবাদী। এ জন্য দাকোপ – বটিয়াঘাটা মানুষের কাছে দোয়া চাই। যাতে মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়-লাভ করে জনগণের সেবা করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস -১০৪ খুলনা-০১ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে বিপুল ভোটে জয় করবে। দাকোপ – বটিয়াঘাটা বাসী মানুষের সুখে- দুঃখে পাশে থাকবো এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবো।