Home আঞ্চলিক খুলনা-৬ থেকে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এস এম রাজু

খুলনা-৬ থেকে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এস এম রাজু

50

 

পাইকগাছা প্রতিনিধি।

 

সংসদীয় আসন- খুলনা -৬ আসন থেকে সরকার দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এস এম রাজু। বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৮ নভেম্বর মনোনয়ন ফরম উত্তোলন করেন ।

 

তিনি ইতিমধ্যে পাইকগাছা-কয়রায় আওয়ামী লীগ সরকারের নানান উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রচার প্রচারণা সহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে এমপি প্রার্থীতার বিষয়টি জানান দিয়ে আসছেন। তিনি কেন্দ্রীয় যুবলীগ এর সদস্য ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

 

সর্বশেষ গত ইং- ১৮ অক্টোবর শনিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাহার নেতা কর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এমপি প্রার্থী এস এম রাজু এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান, তিনি দক্ষিণ অঞ্চলের মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে সকলকে সাথে নিয়ে পাইকগাছা কয়রাকে একটা মডেল আসন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

প্রসঙ্গত, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। ভাষণে সিইসি জানান, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ডিসেম্বর। আর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।