Home খেলাধুলা এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ

এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ

78

ক্রীড়া প্রতিবেদক।।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে এ মাসের ২৪ তারিখ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই বিশ্রামের সুযোগ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিরা। এ সিরিজ শেষ করেই উড়াল দিতে হচ্ছে তাদের।

টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করেব জ্যোতিরা। আর ওয়ানডে দিয়ে শেষ। ৩ ডিসেম্বর বেনোতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে হবে বাকি দুই টি-২০। ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

চ্যাম্পিয়নশিপের সেরা ছয় দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে বাংলাদেশ। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নিউজিল্যান্ড রয়েছে বাংলাদেশের ওপরে।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ডবাই : শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।