Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

50
মাছ কেটে অনেকেই ভালো আয় করছেন।

অবরোধ সফলে নগরীতে জেলা তাঁতীদলের মিছিল
খবর বিজ্ঞপ্তি
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজসহ সকল কারাবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি চতুর্থ দফায় রবিবার ও সোমবার ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ সফলে মিছিল করেছে জেলা তাঁতী দল।
জেলা তাঁতীদলের আহবায়ক আলহাজ্ব মেহেদী আহছান মিন্টুর নেতৃত্বে গতকাল শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মিছিলে অংশগ্রহন করেন কেন্দ্রীয় নেতা ও নগর শাখার আহবায়ক আবু সাঈদ শেখ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আনিছুজ্জামান, মোঃ আলমগীর হোসেন কেশিয়ার, আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ জয়নাল আবেদীন, মোঃ হাফিজুর রহমান, মোঃ গাজী মনিরুজ্জামান মনি, শওকত আলী খান, রফিকুল ইসলাম, আলমগীর কবির ও জসিম উদ্দিন প্রিন্স প্রমুখ। মিছিল শেষের সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

হিলটন হিসেবে সমাহিত মাহে আলমের লাশ পরিবারের কাছে হস্তান্তরে আদালতের নির্দেশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার চিলায় গত ১৪এপ্রিল হিলটন নাথ হিসেবে সমাহিত লাশটি ব্যবসায়ী মাহে আলমের বলে ডিএনএ টেস্ট’র রিপোর্টে প্রমাণিত হয়েছে। এই অবস্থায় বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত গত বুধবার (৮নভেম্বর) এক আদেশে বহুল আলোচিত লাশটি উত্তোলন করার কথা বলেছেন। একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তাকে ১৫দিনের মধ্যে লাশ উত্তোলন করে মাহে আলম’র ছেলে সুমন রানার কাছে হস্তান্তরেরও নির্দেশ দেয় আদালত।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, হিলটন নাথ গত ৭এপ্রিল সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। অন্যদিকে ১০এপ্রিল মোংলার বিশিষ্ট ব্যবসায়ী মাহে আলম বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ১৩এপ্রিল সুন্দরবনের করমজলে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। হিলটন নাথের মা বিথিকা নাথের ভুল দাবীর প্রেক্ষিতে ১৪এপ্রিল খুলনার দাকোপ থানা পুলিশ অজ্ঞাতনামা লাশটি তার কাছে হস্তান্তর করে। হিলটন নাথ খুন ও মাহে আলম নিখোঁজের বিষয়ে খুলনার দাকোপ থানা এবং বাগেরহাটের মোংলা থানায় দুুইটি পৃথক মামলা হয়। অন্যদিকে নিখোঁজ হওয়া মোংলার ব্যবসায়ী মাহে আলমের ছেলে সুমন রানার দাবীর প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত ’গ’ অঞ্চল খুলনা, হিলটন হিসেবে সমাহিত লাশটির ডিএনএ টেস্ট’র জন্য এক আদেশ প্রদাণ করেন।

হিলটন নাথের মা বীথিকা নাথ ও মাহে আলমের ছেলে সুমন রানার ডিএনএ টেস্ট’র প্রেক্ষিতে গত ১আগস্ট প্রকাশিত ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃত দেহ, বিথীকা নাথের নয়। ডিএনএ পরীক্ষায় অজ্ঞাত মৃত দেহ সুমন রানার জৈবিক পিতা, অর্থ্যাৎ মাহে আলমের। এই অবস্থায় আইনি প্রক্রিয়া শেষে অবশেষে ছয় মাস ২৩দিন পরে গত ৮নভেম্বর দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খোকন হোসেন মাহে আলমের লাশটি উত্তোলন করে ছেলে সুমন রানার কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করেছেন। আদালত ১৫দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিস্ট মহলকে মাহে আলমের লাশ হস্তান্তর করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহে আলমের ছেলে সুমন রানা বলেন, ‘প্রায় সাত মাস নানা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে আদালত আমার বাবার লাশ উত্তোলন করে হস্তান্তরের আদেশ প্রদান করেছেন। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বাবার লাশটি পাওয়ার পর মুসলিম রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করার জন্য। পাশাপাশি সুন্দরবনে নানা অপকর্মের সাথে জড়িত একটি চিহ্নিত মহল আমার পিতার খুন ও লাশ গুমের সাথে জড়িত। আমি আশা করছি তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে’।

এ বিষয়ে মোংলা থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন বলপন, ‘আমি ছুটিতে আছি। তাছাড়া মৌখিকভাবে শুনলেও লাশ উত্তোলনের আদেশের কপি এখনও লিখিতভাবে পাইনি। আদেশের লিখিত কপি পেলে লাশ উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের কুমারখালী এলাকায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন চত্বরে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান জসিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম ও দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান।
শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের আয়োজনে ও দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগীতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠিত দিনব্যাপী চক্ষু ক্যাম্পে প্রায় ৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদাণ করা হয়। এরমধ্যে বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশনে নেয়া হবে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে। বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ একেএম আরিফুল আলমের নেতৃত্বে ১২সদস্যের একটি টিম এ চক্ষু ক্যাম্পে আগত রোগীদের সেবা প্রদাণ ও ছানী রোগীদের বাছাই করেন।

ডুমুরিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় গণপিটুনির শিকার এক যুবক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অব¯’ায় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন মাহাবুর রহমান (৪৫) নামের এক যুবক। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দহাকুলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা এলাকার বহু অপকর্মের হোতা মাহাবুর রহমান মোল্লার পার্শ^বর্তি দহাকুলা এলাকায় মামী নামে পরিচিত ইউনিয়ন যুব মহিলীগের সম্পাদিকা চা দোকানীর সাথে দুঃসম্পর্কের আত্মীয়ের পরিচয়ে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে মাহাবুর রহমান প্রায়ই ওই মহিলার বাড়িতে অবাধে যাতায়াত করতে থাকে। এক পর্যায়ে ঘটনার দিন দিবাগত রাতে মাহাবুর ওই মহিলার বাড়িতে প্রবেশ করে অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় এক পথচারী দেখে ফেললে উল্টো সোহেল গাজী নামে এক ব্যক্তিকে টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে ¯’ানীয় লোকজন ছুটে এসে মাহাবুর কে বেঁধে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনা¯’লে গিয়ে তাকে উদ্ধার করে ওই রাতেই ¯’ানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখেন। ঘটনার সত্যতা অস্বীকার করে গণপিটুনির শিকার মাহাবুর রহমান ও চা দোকানী বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি,এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হ”েছ। চেচুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, রাতে মাহাবুর রহমান নামে এক ব্যক্তিকে অনৈতিক কাজে ধরা পড়ায় তাকে জনতা বেঁধে রাখার খবর পাই। পরে তাকে উদ্ধার করে চেয়ারম্যানের জিম্মায় রেখে আসি,বাদ বাকি চেয়ারম্যান সাহেব জানেন। এ বিষয়ে জানতে চাইলে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক বলেন, বিষয়টি জানার পর উভয় পক্ষকে ডেকে বসাবসি করে মিমাংসা করে দিয়েছি।

রামপালে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রামপাল উপজেলা মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. নূরুল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঐতিহ্যবাহী সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়ের আ. খালেক। অন্যানের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নিজাম উদ্দিন, অধ্যক্ষ মোতাহার রহমান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হামীম নূরী, সাবেক সাধারণ সম্পাদক ও রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, ভোজপাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ নূরুল আমীন, উজলকুড় ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন দুলাল, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টা, বাঁশতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মল্লিক মিজানুর রহমান, যুবলীগ নেতা নুর নবী, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। সভায় রামপালের ১০ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

কুয়েট শাখা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষ্যে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস এবং ফুলবাড়ীগেট প্রদক্ষিণ শেষে দুর্বার বাংলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে নের্তৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ. কে. এম. নিবিড় রেজা। মিছিলে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটায় লোকজ’র উদ্যোগে ধানের ফলন যাচাই ও জাত বাছাই প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ধানের ফলন যাচাই ও জাত বাছাই বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা। মিজরিও-জার্মানীর আর্থিক সহায়তায় ১১ নভেম্বর ২০২৩ শনিবার বটিয়াঘাটার দেবীতলা গ্রামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আমন মৌসুমের ২৬ জন ধান চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা সরজমিনে লোকজ ও দেবীতলাা কৃষক সংগঠনের সদস্য তাপস মল্লিকের উদ্যোগে গড়ে ওঠা ২০ জাতের স্থানীয় আমন ধানের মিনি ট্রায়াল প্লট এবং এলাকায় রোপনকৃত উচ্চ-ফলনশীন বিভিন্ন জাতের প্লট পরিদর্শন ও পরিভ্রমণ করে ধানের ফলন যাচাই ও জাত বাছাই করেন। আগামীতে দেবীতলা গ্রামে ধানের ফলন ও জাত বিচারের জন্য ০৪টি মিনি ট্রয়াল প্লট করবার পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া দিনব্যাপী প্রশিক্ষণে ধান বীজ সংরক্ষণের উপায় ও পদ্ধতির ধাপসমূহ নিয়ে হাতে কলমে আলোচনা হয়। প্রশিক্ষণটিতে সহয়কের ভূমিকা পালন করেন কৃষিবিদ সিরাজুল ইসলাম, লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং ও অ্যাডভোকেসি অফিসার মৌফারসের আলম লেনিন, মিলন কান্তি ম-ল প্রমুখ:।
এই প্রশিক্ষণের মধ্যদিয়ে এলাকার কৃষকরা কোম্পানীর প্যাকেটজাত বীজের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের জন্য নিজেদের উৎপাদিত ধান থেকে স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে ধান জাত বাছাই ও বীজ সংরক্ষণ করতে পারবেন।

মৎস্যমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরনী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এক দিনের সফরে ১৩ নভেম্বর খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৩ নভেম্বর বেলা দুইটায় খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করবেন। বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরণী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক দিনের সফরে ১৩ নভেম্বর খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৩ নভেম্বর বিকাল তিনটায় খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগদান করবেন।

বিকালে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

দিগরাজ কওমি মাদ্রাসায় পুরুষ্কার বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
মোংলার দিগরাজ আলজামিয়াতুল আরাবিয়া মসজিদুল উলূম কওমি মাদ্রাসায় বার্ষিক কেরাত, গজল, নাথ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর শনিবার সকাল ৯ টায় মাদ্রাসার শ্রেণী কক্ষে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত পুরুষ্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে মাদ্রাসার মোহাতামিম মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী মোহাতামিম মাওলানা মইন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার কেরাত, গজল, নাথ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার ও অভিভাবকদের সাথে মাদ্রাসার উন্নয়নের জন্য সার্বিক বিষয়ে আলোচনা করেন মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ গাউছুল আজম। তিনি মাদ্রাসার আরো উন্নতি ও শ্রী বৃদ্ধির জন্য সকলকে আল্লাহর কাছে মোনাজাতে দোয়া করতে বলেন। তিনি আরো বলেন আপনারা যারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন সকলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুক- আমিন। এসময় আরো উপস্থিত থেকে মাদ্রাসার উন্নয়ন কল্পে ও শিক্ষার্থীদের আরো মনোযোগী হয়ে পড়াশোনা করার জন্য দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন মাওলানা নুর আলম, হাফেজ মাওলানা শাহিনুর রহমান, মাওলানা শাহাদাত হোসেন, জামাত খানার হাফেজ মাওলানা আব্দুল রহিম, হাফেজ মাওলানা মহিদুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা ইপিজিয়েট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসীন, অভিভাবক নুরুল ইসলাম জোমাদ্দার প্রমুখ। বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ মোঃ দারে নাইম। এছাড়া কেরাত, গজল, নাথসহ সকল বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয় এবং উপস্থিত সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে মোনাজাতে দোয়া করা হয়।

প্রধানমন্ত্রীর কাছে উন্নয়ন কমিটির বিমান বন্দরসহ ১৮ দফা দাবি
স্টাফ রিপোর্টার
খুলনা বিমান বন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত কাজ শুরুসহ প্রধানমন্ত্রীর কাছে ১৮ দফা দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। শনিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ অঞ্চলের উন্নয়নে এখন ধারাবাহিকভাবে যে সকল প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে সেগুলো আগামীর খুলনাকে সমৃদ্ধ করবে। খুলনার ভৌগলিক সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে আগামী ১০/১৫ বছরের মধ্যে খুলনাঞ্চল দক্ষিণাঞ্চলের রাজধানী হিসেবে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পৌঁছানোর ক্ষেত্রে নেতৃত্ব দেবে। ফলে ভাগ্য পরিবর্তন হবে খুলনা উপকূলের প্রায় ৪ কোটি মানুষের।
লিখিত বক্তব্যে বলা হয়, এক সময় খুলনাকে শিল্পের শহর বলা হত। কিন্তু শিল্প সহায়ক নীতির অভাবে খুলনার ভারী শিল্পগুলো কালের বিবর্তনে বন্ধ হতে হতে খুলনা শিল্পহীন নগরী হিসেবে পরিণত হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে খুলনা অঞ্চলের অর্থনীতির উত্থানের অমিত সম্ভাবনা তৈরি এবং খুলনা আবারও শিল্প নগরীতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরী হবে। অর্থাৎ এই একটি সেতুই হবে ভবিষ্যত খুলনার উন্নয়নের অন্যতম প্রধান ‘অনুঘটক’। এতদঞ্চলের চলমান প্রকল্প বাস্তবায়ন, বিশ^মানের ত্রিমাত্রিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা, আকাশ/নৌ/সড়ক পথে বহুমাত্রিক পরিবহনের নিশ্চয়তা, বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টি, সমুদ্র বন্দরভিত্তিক সুযোগগুলো সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলে শুধু জাতীয় অর্থনীতিতে নয় আঞ্চলিক অর্থনীতির রাজধানীতে পরিণত হবে আমাদের খুলনা।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনায় স্বাগত জানানোর পাশাপাশি ১৮ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে খুলনা বিমান বন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত কাজ শুরু করা, খুলনা-মোংলা-ভাঙা মহাসড়ক ৪ লেনে উন্নীত করা, রূপসা-তেরখাদা ও দিঘলিয়াকে খুলনা শহরের সাথে সংযোগের জন্য টানেল নির্মাণ, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ড্রেজিং ব্যবস্থা অব্যাহত রাখা, খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, খুলনা-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীত করা, খুলনায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, স্বতন্ত্র ক্যান্সার হাসপাতাল স্থাপন করতে হবে, আমদানি-রপ্তানির সুবিধার্থে মোংলা পোর্টের অদূরে কন্টেইনার স্টেশন স্থাপন, খুলনার পাটকলসহ বন্ধ সকল মিল-কলকারখানা চালুর ব্যবস্থা, সুন্দরবনকে ঘিরে পর্যটন হাব গড়ে তোলা, ভৈরব, রূপসা ও পশুর নদীর নাব্যতা বাড়াতে নিয়মিত ড্রেজিং এর ব্যবস্থা, খুলনায় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালু, সরকারী উদ্যোগে খুলনায় বোটানিক্যাল গার্ডেন এবং একটি চিড়িয়াখানা স্থাপন, খুলনা প্রেসক্লাবের বহুতল ভবন নির্মানে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, খুলনায় মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, খুলনা আলিয়া মাদ্রাসা ও মহিলা আলিয়া মাদ্রাসাসহ আহসানউল্লাহ কলেজ, হাজী আব্দুল মালেক কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, দৌলতপুর দিবা-নৈশ কলেজ সরকারি করণ করা, খুলনা-যশোর-দর্শনা ডবল রেললাইন স্থাপন, খুলনা থেকে রেলযোগে ঢাকা যাওয়ার জন্য খুলনা-গোপালগঞ্জ রেললাইন স্থাপন, মুন্সিগঞ্জ-সাতক্ষীরা-যশোর রেললাইন স্থাপন এবং খুলনা-ঢাকা কালনা সেতু হয়ে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা, শহর রক্ষা বাঁধ ও রিভার ভিউ পার্ক এবং খুলনায় নভো থিয়েটার দ্রুত বাস্তবায়ন ও ডায়াবেটিক হাসপাতালে পর্যাপ্ত অর্থ বরাদ্দ।
সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, অধ্যাপক আনারুল কাদির, ইঞ্জিনিয়ার আজাদুল হক, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মকবুল হোসেন মিন্টু, শাহীন জামাল পন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মামনুরা জাকির খুকুমনি, মিনা আজিজুর রহমান, স্বপন কুমার গুহ, এ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, মামুন রেজা, অধ্যক্ষ রেহানা আকতার, সিলভি হারুন, এ্যাডভোকেট মিজানুর রহমান পান্না, অধ্যাপক মোঃ আযম খান, এ্যাডভোকেট বাবুল হাওলাদার, সরদার রবিউল ইসলাম রবি, রসু আকতার, মোল্লা মারুফ রশীদ, জি.এম রেজাউল ইসলাম, সালমা জাহান, জেসমিন জাহান, বিশ্বাস জাফর আহমেদ, মোর্শেদ উদ্দিন, হায়দার আলী, শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আসীম আনন্দ দাস, শরীফুল ইসলাম সেলিম, মোখলেছুর রহমান বাবলু, ইসরাত ন্যুয়েরী হোসাইন মুমু, প্রমিতি দফাদার প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইন্তেকালে খুবি উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইমদাদুল হক ১১ নভেম্বর (শনিবার) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক শোক বার্তায় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইমদাদুল হক একজন প্রথিতযশা বিজ্ঞানী ছিলেন। বিশেষ করে উদ্ভিদবিদ্যা অঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে একক ভর্তি পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যুগ্ম আহ্বায়ক হিসেবে সফলভাবে ভূমিকা রাখার জন্য দেশের জনগণ তাঁকে স্মরণ করবেন। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস শোক প্রকাশ করেছেন।

যশোরে এসএসসি পরীক্ষার্থী রাজিম হত্যায় দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার এসএসসি পরীক্ষার্থী রাজিম হত্যায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে শহরের বারান্দি মোল্লাপাড়া ও গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকাল সাড়ে ১১ টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলো বারান্দি মোল্লাপাড়া এলাকার ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ পায়েল ও রুস্তম গাজীর ছেলে শিমুল গাজী।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রাজিম পড়াশোনার পাশাপাশি যশোরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় একটি বিপনীয বিতানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতো। গত ৯ নভেম্বর রাত ৮টার দিকে পায়েল শিমুল সহ কয়েকজন তাকে দোকান থেকে ডেকে পাশের গলিতে চায়ের দোকানে নিয়ে যায়। এরপর সেখানে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজিমের বাবা মামলা করেন। ওই ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের সনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পায়েলকে এবং গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে শিমুল গাজীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা জানিয়েছে ইয়ামিন নামে তাদের এক বন্ধুকে রাজিম ও তার বন্ধুরা মিলে ছুরিকাঘাত করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজিমের উপর হামলা চালানো হয়েছিল। আটককৃতদের আজ রাজিব হত্যা মামলায় আটক দেখে কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

 

প্রধান শিক্ষককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে
যশোর অফিস
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে যশোরে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেড় ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটলেও বিষয়টি শুক্রবার জানাজানি হয়েছে।
ভুক্তভোগী মোহাম্মদ নুরুল আমিন যশোর আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এর আগে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেছেন ওই প্রধান শিক্ষক।

জানা যায়, আগামী ডিসেম্বরে যশোর আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হবে। নিয়ম অনুযায়ী কমিটি গঠনের উদ্যোগ নেন প্রধান শিক্ষক। বিদ্যালয়টির কয়েকশ গজ দূরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ চৌধুরীর বাড়ি। ফলে বিদ্যালয়টিতে সভাপতি হতে চান ফরিদ চৌধুরী। কিন্তু ফরিদ চৌধুরীকে সভাপতির পদ নিশ্চিত না করে নির্বাচন করার উদ্যোগ নেওয়ায় ক্ষিপ্ত হন তিনি। এজন্য প্রধান শিক্ষককে একাধিকবার ফোন করে ও ক্যাডার পাঠিয়ে গালাগালি করেন উপজেলা চেয়ারম্যান।

ভুক্তভোগী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন বলেন, বিদ্যালয়টিতে সম্প্রতি তিনজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়মিত ম্যানেজিং কমিটি তাদের নিয়োগ দিয়েছে। কিন্তু নিয়োগের আগেই উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান শিক্ষককে একাধিকবার ফোন করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার জন্য বলেন। পরবর্তীতে নিয়োগ হয়ে গেলে উপজেলা চেয়ারম্যান ফোন করে প্রধান শিক্ষককে নিয়োগপ্রাপ্তদের তার বাড়িতে পাঠিয়ে দিতে নির্দেশ দেন। কিন্তু কর্মচারীরা না যাওয়াই মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হন। তিনি একাধিকবার ফোন করে হুমকি দেওয়ার পাশাপাশি তার ক্যাডারদের স্কুলে পাঠিয়ে প্রধান শিক্ষককে হুমকি দেন।

এক পর্যায়ে বাধ্য হয়ে গত বুধবার সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক উপজেলা চেয়ারম্যানের বাসভবনে যান। প্রধান শিক্ষক সেখানে গেলে তার দোতলার বাসভবনে নিয়ে উপজেলা চেয়ারম্যান তাকে গালাগালি করেন। পরে তার নিচের অফিসে বসে থাকা ক্যাডারদের উপরে ফোন করে ডেকে নিয়ে নির্যাতন করতে নির্দেশ দেন।

মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী উপস্থিতিতে ওই ক্যাডাররা দেড় ঘণ্টারও বেশি সময় ধরে প্রধান শিক্ষককে নির্যাতন করেন। তারা প্রধান শিক্ষকের মাথা, ঘাড়, মুখসহ বিভিন্ন স্থানে কিল, ঘুসি মারতে থাকেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি সেখান থেকে বেরিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

প্রধান শিক্ষক বলেন, আমি নিরাপত্তাহীনতায় আছি। শিক্ষকতা জীবনে আমি কোনো অন্যায় করিনি। নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আর এই বয়সে এসে আমি একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন নির্যাতনের শিকার হবো, তা কখনো কল্পনাও করিনি। আমার বিচার চাওয়ার ভাষা নেই। হত্যার হুমকির হুলিয়া নিয়ে দিন পার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো কাছে বিচার চাইতেও পারছি না। আমি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে ন্যায় বিচার কামনা করছি।

অভিযোগের বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান, ওই শিক্ষক মাঝেমধ্যে তার কাছে এলেও ৮ তারিখে আসেননি।

রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি করে তিনি বলেছেন, আমি কাউকে নির্যাতন করিনি। সবই বানোয়াট। বিদ্যালয়ের বর্তমান কমিটির মেয়াদ শেষ। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় স্থানীয়রা চান- আমি যেন নতুন কমিটির সভাপতি হই। সম্প্রতি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আমাকে বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য ডিও লেটার দিয়েছেন। আমি প্রধান শিক্ষক নূরুল আমিনের কাছে তা দিয়েও এসেছি।

মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি কমেছে
স্টাফ রিপোর্টার
মূল্য বৃদ্ধি ও আর্থিক সংকটের জেরে কমে গেছে গাড়ি বিক্রি। পাশাপাশি ডলার সংকটের কারণে চাহিদা ও সময়মতো এলসি খুলতে পারছেন না আমদানিকারকরা। ফলে মোংলা বন্দর দিয়ে কমেছে গাড়ি আমদানি। এ অবস্থায় গাড়ি আমদানি খাত থেকে বন্দরের রাজস্ব আয়ও কমেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি যাতে বাড়ে, সেই প্রচেষ্টা তাদের রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়েছিল ২০০৮-০৯ অর্থবছরে। ওই বছর গাড়ি আসে ২৫৫টি। এর পর ২০২০-২১ অর্থবছরে এ বন্দর দিয়ে গাড়ি আমদানি হয় ১৪ হাজার ৪৭৪টি। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৪৮৪টিতে। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে গাড়ি আমদানির সংখ্যা কমে দাঁড়ায় ১৩ হাজার ৫৭৬টিতে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এসেছে ৪ হাজার ৩৬৮টি।

খুলনা নগরীতে গাড়ি বিক্রির শোরুম আছে ৮-১০টি। নগরীর মজিদ সরণির এএসপি ড্রিম কার হাউসের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী মিশন বলেন, গাড়ির দাম আগের চেয়ে এখন বেশি। গাড়ির প্রকারভেদে প্রতিটিতে ৩ থেকে ৬ লাখ টাকা করে দাম বেড়েছে। এ কারণে ক্রেতাদের আগ্রহ কম; ক্রেতা কম পাচ্ছেন। বিক্রি তুলনামূলকভাবে কমে গেছে। তিনি বলেন, ডলারের রেট বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণেও কেউ কেউ গাড়ি কিনছেন না। এ ছাড়া আগে ১০ বা ২০ শতাংশ মার্জিন দিয়ে এলসি খোলা যেত, এখন শতভাগ মার্জিন দিয়ে এলসি করতে হচ্ছে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নির্বাহী কমিটির সদস্য আহসানুর রহমান আরজু বলেন, সব গাড়ির দামই বেড়েছে। এ জন্য বিক্রি এখন কম। সারাদেশে বিক্রি প্রায় ৪০ শতাংশ কমে গেছে। এ ছাড়া ডলার সংকট ও এলসি খুলতে জটিলতার কারণে গাড়ি আমদানি করা হচ্ছে তুলনামূলকভাবে কম। সার্বিক পরিস্থিতিতে এ খাতের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ অবস্থার জন্য ব্যবসায়ীরা দায়ী করছেন এলসি খুলতে জটিলতা ও অর্থনৈতিক মন্দাকে। বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত হোসেন বলেন, বিলাসবহুল পণ্যের মধ্যে গাড়িও পড়ে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় ডলার সংকট দেখা দিয়েছে। এ কারণে আমদানিকারকরা যথাসময়ে এলসি খুলতে পারছেন না। আগে যেখানে ১০টি এলসি খুলতে পারতেন, এখন সেখানে তিনটি পারছেন। গাড়ি বিক্রিও কমে গেছে। মানুষের পকেটে গাড়ি কেনার মতো টাকা নেই।

এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে গত বছর গাড়ি আমদানিতে তারা কিছুটা পিছিয়ে ছিলেন। গত অর্থবছর গাড়ি আমদানির ক্ষেত্রে যেটুকু পিছিয়ে ছিলেন, চলতি অর্থবছরে তা কাটিয়ে উঠার চেষ্টা করছেন। আমদানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

 

 

সুখবর নেই আলু-পেঁয়াজে, স্বস্তি সবজি-মাছে
স্টাফ রিপোর্টার
খুলনার বাজারে পেঁয়াজ আর আলুতে কোনো সুখবর না থাকলেও সবজি আর মাছের বাজারে বইছে স্বস্তির হাওয়া। আমদানির পর আলুর দাম একটু কমে ৫০ টাকা হলেও ফের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন ব্যবসায়ীরা। এছাড়া পেঁয়াজের দাম রয়েছে আগের মতোই।

শনিবার (১১ নভেম্বর) নগরীর টুটপাড়া জোড়াকল বাজার, রূপসা বাজার ও মিস্ত্রিপাড়া বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। দেশি পেঁয়াজ আগের মতোই ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আসাদুল নামের এক বিক্রেতা বলেন, পেঁয়াজের বাজারে ভালো কোনো খবর নেই। অভিযানের ভয়ে পাইকারি বিক্রেতারা কিছু সময়ের জন্য দাম কমায় অভিযান শেষ হলে ফের আগের দামে তারা পেঁয়াজ বিক্রি করেন। রেডিও টেলিভিশনে সেই অভিযানের খবর প্রকাশ হয় আর আমরা পড়ি বিপাকে। ক্রেতারা আমাদের কাছে এসে ওই কম দামে কিনতে চায়। কিন্তু আমরা তো কম দামে দিতে পারি না।
পেঁয়াজ ও আলুর বাজার ভালো না হলেও সবজি বাজারে মোটামুটি স্বস্তি ফেলেছে। ভরপুর শীতের সবজির কারণে এখন ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে যে কোনো সবজি। শীতকালীন সবজি আমদানি আরেকটু বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
নগরীর রূপসা বাজারের সবজি বিক্রেতা মইনুল বলেন, বাজারে শীতের সবজি অনেক বেড়েছে। ফুলকপি, বিটকপি, বাঁধাকপি, মুলা এখন বিক্রির শীর্ষে। ক্রেতারা আগ্রহ ভরে কিনছেন এসব সবজি।
সবজি কিনতে আসা কলেজছাত্র রাশেদ শেখ বলেন, কয়েক মাসের মধ্যে এখন সবজি কিনে একটু স্বস্তি পাচ্ছি। মেসের ম্যানেজারি করতে গেলে অনেক সমস্যায় থাকতে হয়। কখন যে কোন পণ্যের দাম বেড়ে যায় তা বলা মুশকিল। যারা মেসে থাকেন তাদের কাছে বাড়তি টাকা চাইতে গেলে অনেক সময় গালমন্দও শুনতে হয়। কিন্তু শীতের সবজির কারণে এখন তা হচ্ছে না।
সবজি বিক্রেতা রবিউল বলেন, শীতের সবজির দাম এখন ক্রেতার নাগালে। ৪০-৫০ টাকায় এমনকি তার চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে নানান ধরনের সবজি।
এদিকে সবজি বাজারের মতো মাছের বাজারেও মোটামুটি স্বস্তি বিরাজ করছে। ১২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে নানান ধরনের মাছ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর উদ্যোগে শোক সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা ইউনিট-এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিল-এর সাবেক সদস্য, জেলা আইনজীবী সমিতি, খুলনার সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র এ্যাডভোকেট এস আর ফারুক গত মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে কানায় কানায় পূর্ণ আইনজীবীদের উপস্থিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এড. শেখ মাসুদ হোসেন রনি এবং সভা পরিচালনা করেন এড. মশিউর রহমান নান্নু ও এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার। সভায় মরহুমের দীর্ঘ ৪০ বছরের আইন পেশায় সম্পৃক্ত থাকাকালীন তাহার জীবনের বহুবিধ গুণ, বর্নাঢ্য জীবন ও প্রতিভার সম্পর্কে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, এড. গাজী আব্দুল বারী, এড. মোল্লা বজলার রহমান, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. আনছার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. আবুল খায়ের, এড. মঞ্জুর আহম্মেদ, এড. জিল্লুর রহমান, এড. মোহাম্মদ ইউনুস, এড. শেখ নুরুল হাসান রুবা, এড. মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদ, এড. সত্য গোপাল ঘোষ, এড. এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এড. শফিকুল ইসলাম জোয়ার্দার খোকন, এড. কানিজ ফাতেমা আমিন, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. এ. কে. এম. শহিদুল আলম শহীদ, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. শেখ আলফাজ হোসেন, এড. মোহাম্মদ আলী বাবু, এড. এস, এম, ইমদাদুল হক হাসিব, এড. কাজী খালিদ হাসান জনি, এড. মুনজিল আলী, এড. এহতেশামুল হক জুয়েল, এড. আবু হুরায়রা সোহেল, এড. জাহিদুজ্জামান, এড. জয়দেব সরকার, এড. শফিউল আলম তুতি, এড. তৌহিদুজ্জামান, এড. সাইফুর রহমান সুমন, এড. মুস্তাকুজ্জামান মুক্ত, এড. আসফাক আহম্মেদ পারভেজ প্রমুখ।
উক্ত শোক সভায় মরহুমের একমাত্র পুত্র ইঞ্জিঃ বেনজীর শাহ শোভন তাহার পিতার কর্মময় জীবন ও পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করেন।

সিপিবি খুলনা মহানগরীর ১৬নং ওয়ার্ড শাখার সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগরীর ১৬নং ওয়ার্ড শাখার এক সভা ১১ নভেম্বর ’২৩ শনিবার বেলা ১১টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শাখার সদস্য কমরেড মোঃ শরীফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড সরোজ দাশ পিণ্টু, কমরেড দিলীপ ভাদুড়ী প্রমুখ। সভায় বক্তারা বলেন ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সিন্ডিকেটের কাছে অসহায়। কোনো অবস্থায় সিন্ডিকেট ভাঙ্গতে পারেনি। অপরদিকে পূর্বের ন্যায় প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় আসার পায়তারা করছে। এমতাবস্থায় এই ফ্যাসিবাদী ব্যর্থ সরকারকে পদত্যাগের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন করার বিকল্প নেই।

ফকিরহাটে চুরাইকৃত ভ্যান উদ্ধার দুই সদস্য আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহটের ফকিরহাট উপজেলার মানসা বাজার এলাকা থেকে ভ্যান চুরাকারবারি সিন্ডিকেটের দুইজন সদস্যকে স্থানীয়রা আটক করে ভ্যানসহ পুলিশের কাছে সোর্পদ করেছে। কচুয়া উপজেলা থেকে ভ্যান চুরি করে পালিয়ে আসার সময় তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) আটককৃত দুইজনকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে কচুয়া এলাকা থেকে একটি ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছিল চোর সিন্ডিকেটের দুই সদস্য। ফকিরহাটের মানসা বাজার এলাকায় পৌছালে স্থানীয়দের কাছে তাদের গতিবিধি সন্দেহ হয়। এরপর তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় ভ্যানটি কচুয়া এলাকা থেকে চুরি করে নিয়ে এসেছে। তবে কার ভ্যান তা তারা জানাতে পারেনি। আটককৃতরা হলেন কচুয়া এলাকার ইমদাদুল বেপারী (১৯) এবং মিজানুর কাজী (১৯)। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা হয়েছে। এদিকে একই ঘটনায় আরো দুইজনকে মোড়লগঞ্জ থেকে আটক করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। ভ্যানটির মূল মালিককে খোজা হচ্ছে। #

 

 

ফকিরহাটে ভাংগারী ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সকল ভাংগারী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র ও সদ্য নির্মিত মোংলা-খুলনা রেল লাইনের নাট বল্টু, লক ক্লিপ, তামার তার, দস্তা, লোহাসহ বিভিন্ন ধরণের সরঞ্জাম চুরি হওয়ার পর তা চোর চক্র ভাংগারী দোকানে বিক্রি করতে গেলে ব্যবসায়ীদের ক্রয় না করার জন্য পরামর্শ দেওয়া হয়। মতবিনিময় সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রবিউল ইসলাম শামীম, ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম প্রমূখ। #

 

হাজরাতলা মহিলা সমিতি’র উদ্যোগে পূজা পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
পূজা পুনর্মিলনী উপলক্ষে ১১ নভেম্বর ২০২৩ শনিবার বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হাজরাতলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হাজরাতলা মহিলা সমিতি’র আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হিমাঙ্গিনী পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন সেন্ট বেনেডিট মঠের ক্যাথলিক ফাদার শিশির প্রেমানন্দ, মহিলা সমিতির উপদেষ্টা গীতা দত্ত, অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডল, এ্যাড. প্রীতিষ কুমার মণ্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাড. প্রসেনজিৎ দত্ত, কামাল হোসেন জোয়ার্দ্দার, সহ-সভাপতি সুশীলা টিকাদার, সদস্য সীমা মল্লিক, মিনতী মণ্ডল, যশোরত বিশ্বাস, শিবানী মণ্ডল, সুনিতা ঢালী, উমা বিশ্বাস, শেফালী মণ্ডল, মনিকা ঢাকৈদার, রবেন বাগচি, কালীদাস তরফদার, প্রকাশ রায়, শান্তা মণ্ডল, মিতু মণ্ডল, মৌসুমী দত্ত প্রমুখ। আলোচনান্তে কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে এলাকার সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা। পরিশেষে পুরস্কার অনুষ্ঠানে বই ও চারাগাছ বিতরণ করেন ফাদার শিশির প্রেমানন্দ।

মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের আজিজুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই ক্ষেত তছরূপ করে প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাকবিতন্ডা হয়। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ী ফেরার পথে মজনুর সাথে মালেকের হাতাহাতি হয়। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এগিয়ে গিয়ে বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মালেক ও তার পরিবারের লোকজন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত যারা তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঝিনাইদহে আওয়ামী লীগের আনন্দ মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি
আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে শহরের পায়রাচত্বর থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা, খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহা-সমাবেশ সফল করতে জেলা উপজেলার সকল নেতাকর্মীকে আহবান জানান।

ঝিনাইদহে ৪০ লিটার চোলাই মদসহ একজন আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ৪০লিটার দেশীয় চোলাই মদসহ শুপলাভ বিশ্বাস নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ভূপতিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শুপলাভ বিশ্বাস সদর উপজেলার হাটগোপালপুর লোহাজঙ্গা গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, আটককৃত শুপলাভ বিশ্বাস দীর্ঘদিন ধরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিল। আমাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভূপতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

নগরীর গুরুত্বপুর্ন স্থানে ওভার ব্রীজ স্থাপনের দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা শহরের বিভিন্ন স্থানে ওভার ব্রীজ স্থাপনের দাবিতে বৃহত্তর আমরা খুলনা বাসীর সোনাডাঙ্গা থানা শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর)
বিকাল ৪টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে মো. সাইফুল্লাহর সভাপতিত্বে এবং নাজমুল তারেক তুষারের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, খুলনায় এখন প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এক দিকে দ্রুত জনসংখা বৃদ্ধির সাথে সাথে, অন্য দিকে পাল্লা দিয়ে রিক্সা, অটো রিক্সা, ইঞ্জিনচালিত গাড়ি সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়াতে প্রায় সময় শহরের বিভিন্ন স্হানে জ্যাম থাকে। আবার প্রচুর যানবাহন চলাচলের কারনে রাস্তা পারাপার অনেক সময় দুরহ হয়ে পড়ে। কখন ও কখন ও ছোট বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বয়স্ক ও স্কুল গামি ছেলে মেয়েদেরকে বিপাকে পড়তে হয়। কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রিদের দ্রুত সড়ক পারাপার, সাধারন পথচারিদের রাস্তা পারা পারে লক্ষে দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদে চলাচলের লক্ষে দ্রুতই খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে ওভার ব্রীজ স্থাপন জরুরী হয়ে পড়েছে। সভায় নগরীর এই সমস্যগুলো সমাধানে ওভার ব্রীজ স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভা ডা. মো. নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, প্রধান বক্তার বক্তিতা করেন এস এম মাহাবুবুুর খোকন, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো. সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, রোকনুজ্জামান বাবলু, মো. জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো, আজমল হোসেন, মো. আবু বক্কার প্রমুখ।

সাবেক এমপি ও হুইপ অগ্নিকন্যা হাসিনা বানু শিরিনের ওফাত দিবসে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র খুলনা মহানগর ঊর্ধ্বতন সহ-সভাপতি আশিক-উস সালেহিনের মাতা সাবেক খুলনা-৩ আসনের এমপি ও হুইপ অগ্নিকন্যা অধ্যাপিকা হাসিনা বানু শিরিনের ১০ম ওফাত দিবস উপলক্ষে ১১ নভেম্বর ’২৩ শনিবার তাঁর রুহের মাগফেরাত কামনায় ন্যাপ খুলনা মহানগরের উদ্যোগে জোহর বাদ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও দোয়ান্তে মসজিদ-মাদরাসা-এতিমখানায় তেহারী বিতরণ করা হয়।
অপরদিকে শনিবার বিকেল ৫টায় ন্যাপ ভাসানী ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদারের বাসভবনে ও তাঁর সভাপতিত্বে হাসিনা বানু শিরিন স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, মরহুমার একমাত্র পুত্র খুলনা মহানগর ঊর্ধ্বতন সহ-সভাপতি আশিক-উস সালেহিন, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম খাঁ (মাছ ব্যবসায়ী), ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ২৫নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি মল্লিক, বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ুন কবির, এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু প্রমুখ।
আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার খুলনা আগমন উপলক্ষে ও খুলনা সার্কিট হাউজ ময়দানে বিশাল জনসভা সফল করার লক্ষে শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিছিল পূর্ববর্তী এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভা পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে খুলনা সহ দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। খুলনার শ্রমজীবি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যা বিগত কোন সরকারের আমলেই হয়নি। তাই আগামী ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভা জনসমুদ্রে পরিনত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের বর্ণাঢ্য ভাবে মিছিল সহকারে উপস্থিত হওয়ার আহবান জানান তিনি। সভায় তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাকে ব্যহত করতে বিএনপি জামায়াত সন্ত্রাস নৈরাজ্য ও বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল হক, মুন্সী সেলিম আহমেদ, মল্লিক নওশের আলী, আনোয়ার হোসেন সোনা, মোল্লা মাহাবুবুর রহমান, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলাউদ্দিন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, মোঃ ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ শাহ আলম শেখ, আব্দুর রহমান মোল্লা, মোঃ আনিছুর রহমান, শেখ মঈনুল ইসলাম মোহন, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহিদুল রহমান, মোঃ কামাল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ খালেক শিকদার, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, খান মোঃ মিথুন রহমান, মোঃ বাবুল শেখ, সঞ্জয় কর্মকার, মোঃ কামাল উদ্দিন মোড়ল, মোঃ সোহাগ হাওলাদার, শেখ আঃ সাত্তার, এস এম নূর মোহাম্মদ টুলু, প্রশান্ত কুমার ঘোষ, হায়দার আলী খান, মোঃ বায়জিত সরদার, মোঃ আসলাম হোসেন, সাইফ হোসেন রিতা, মোঃ জাকির, মোঃ মেহেরাব হোসেন অপু, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ ফারুক, মোঃ হাই ইসলাম কচি, মোঃ সেলিম ফরাজি, মোঃ শাহাজাহান সিকদার, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর, হেমায়েত ফরাজী, মোঃ আঃ মান্নান, মোঃ মহরাজ, মোঃ লাভলু পাটুয়ারী, পান্না সরদার, মোঃ আল আমিন ফরাজি, আঃ হক, আঃ হাকীম, মোঃ সোহেল গাজী, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আয়নুল ইসলাম, এ্যাডঃ এ বি এম এনামুল হক, মোঃ মিলন, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সলেমান শিকদার, মোঃ আল আমীন কবির, মোঃ কামাল হোসেন, মোঃ শাহাবুদ্দিন মোল্লা, মোহাম্মদ আলী, মোঃ সেলিম, মোঃ শহিদ, মোঃ জাহিদ, মোঃ আলী শেখ, মোঃ ইব্রাহীম, হালিম আকন, আঃ হাই, বেল্লাল, সেলিম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিরাজুল, মোঃ লোকমান, মোঃ কামাল, মোঃ সলেমান, মোঃ রুবেল, আলী আকবর, রসুল শেখ, ফারুক মাঝি, মোঃ দুলাল, ফরিদ, আউওয়াল, মোঃ শাকিল আহমেদ, সাজু শিকদার, পান্না, বাদশা, রাজু, সুজন, মোঃ লিটন, হারুন আর রশিদ, মনোরঞ্জন রায়, মোঃ বাবু, মোঃ সোহাগ, মোঃ আফজাল, মোঃ ফয়সাল, মোঃ বাবুল হোসেন, মোঃ শফিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
সভাশেষে এক আনন্দ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মহেশপুরে যুবলীগের প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তর থেকে বিশাল একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেষ হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবুল হাশেম পাঠান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।